16/06/2026
সূরা আন নামল এর ১৮ নং আয়াতে উল্লেখ্য যে পিষে/ পিষ্ট করে এর আরেকটি অর্থ হল গুঁড়ো গুঁড়ো করে ফেলা। পিষে ফেলার জন্য আরবি ‘লা ইয়াহত্বিমান্নাকুম’ (لَا يَحْطِمَنَّكُمْ) শব্দটি ব্যবহার করেছেন। আরবি ভাষায় ‘হাত্বাম’ (حَطْم) শব্দটির মূল অর্থ হলো এমন কোনো শক্ত বা ভঙ্গুর জিনিসকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা যা নরম নয়—যেমন কাচ, শুকনো হাড় বা মাটির পাত্র।
নরম চামড়া বা মাংসের কোনো প্রাণীকে পিষে ফেলার ক্ষেত্রে সাধারণত এই শব্দ ব্যবহৃত হয় না। মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর কঙ্কাল থাকে শরীরের ভেতরে এবং তা নরম মাংস দ্বারা আবৃত থাকে। কিন্তু পিঁপড়াদের কোনো অভ্যন্তরীণ হাড় বা নরম চামড়া থাকে না। এদের পুরো শরীর বাইরে থেকে একটি অত্যন্ত শক্ত আবরণ বা বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে, যাকে এক্সোস্কেলিটন (Exoskeleton) বলা হয়।
পিঁপড়ার এক্সোস্কেলিটনের ভেতরের স্তরগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং আণুবীক্ষণিক স্তরে সাজানো থাকে। কিছু কিছু প্রজাতির পিঁপড়ার শরীরের বাইরের অংশ এতটাই পাতলা এবং শক্ত হয় যে তা প্রায় কাচের মতোই অর্ধ-স্বচ্ছ দেখায়। কোনো ভারী বস্তুর নিচে পড়লে এদের বাইরের এই শক্ত কাচ-সদৃশ আবরণটি ভেঙে চূর্ণ হয়ে যায়।
বিস্তারিত কমেন্টে