হাজী কবির আহাম্মদ জামে মসজিদ

হাজী কবির আহাম্মদ জামে মসজিদ শিল্পপাড়া,মানিকপুর,কাঞ্চননগর,
ফটিকছড়ি,চট্টগ্রাম
(1)

11/09/2026

আযানের শেষে পড়ার দু‘আ

۞ اَللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الدَّعْوَةِ التَّآمَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ اٰتِ مُحَمَّدَنِ الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُوْدَنِ الَّذِيْ وَعَدْتَّهٗ. اِنَّكَ لَاۤ تُخْلِفُ الْمِيْعَادَ

উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বাহা-যিহিদ্‌ দা’ওয়াতিত্তাম্মাহ্‌, ওয়াস্‌ সালাতিল ক্বা-ইমাহ, আ-তি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদ্বি-লাহ, ওয়াব’আছহু মাক্বামাম্‌ মাহ্‌মু-দানিল্‌লাযি ওয়া ’আত্তাহ, ইন্নাকা লা-তুখ্‌লিফুল মিয়াদ্‌।

অর্থ: হে আল্লাহ! (তুমি) এ পরিপূর্ণ আহ্বানের এবং চিরস্থায়ী নামাযের প্রভু। তুমি মুহাম্মদ (ﷺ)-কে নৈকট্যের উসিলা, মহত্ত্ব এবং সর্বাপেক্ষা প্রশংসিত স্থানে (অর্থাৎ মাকামে মাহমুদে) আবির্ভূত করো, যার ওয়াদা তুমি তাঁকে দিয়েছো। নিশ্চয়ই তুমি কখনো ওয়াদা ভঙ্গ করো না।

ফজিলত ও বর্ণনা: হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাযি) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শুনে এই দু‘আ পড়বে কেয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হবে।

সূত্র: সহীহ বুখারী, হাদীস নং: ৬১৪

"তাকওয়া অর্জনের মাধ্যমে কুরবানী কবুল হোক, সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।"​হাজী কবির আহাম্মদ জামে মসজিদ পর...
28/05/2026

"তাকওয়া অর্জনের মাধ্যমে কুরবানী কবুল হোক, সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।"

​হাজী কবির আহাম্মদ জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সমস্ত মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!

আসুন, আমরা কুরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াই এবং একটি শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গড়ে তুলি। 🌙

সৌজন্যে: হাজী কবির আহাম্মদ জামে মসজিদ
পরিচালনা কমিটি, শিল্পপাড়া, মানিকপুর, কাঞ্চন নগর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তায়ালা আমাদের...
21/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং ঈদের এই আনন্দ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।

হাজী কবির আহাম্মদ জামে মসজিদে পবিত্র ঈদের নামাজ আদায়ের পর মুসল্লিগণ সম্মিলিতভাবে কবরস্থান জিয়ারত করেন। আল্লাহ তায়ালা আমাদের সকল মরহুম আত্মীয়-স্বজনের কবরকে নূরানী করে দিন
এবং তাঁদের মাগফিরাত ও জান্নাত দান করুন।

— হাজী কবির আহাম্মদ জামে মসজিদ

রমজানের সংযম ও তাকওয়ার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হোক।আল্লাহ তায়ালা আমাদের সকল আমল কবুল করুন এবং আম...
21/03/2026

রমজানের সংযম ও তাকওয়ার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হোক।
আল্লাহ তায়ালা আমাদের সকল আমল কবুল করুন এবং আমাদের অন্তরকে পবিত্র করুন।

পবিত্র ঈদুল ফিতর-এর আন্তরিক শুভেচ্ছা 🌙
তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম।

পবিত্র ঈদুল ফিতরের জামাত ২০২৬হাজী কবির আহাম্মদ জামে মসজিদ, শিল্পপাড়া, মানিকপুর, কাঞ্চননগর, ফটিকছড়ি, চট্টগ্রাম।🕣 সময়: সকা...
19/03/2026

পবিত্র ঈদুল ফিতরের জামাত ২০২৬
হাজী কবির আহাম্মদ জামে মসজিদ,
শিল্পপাড়া, মানিকপুর, কাঞ্চননগর, ফটিকছড়ি, চট্টগ্রাম।
🕣 সময়: সকাল ৮:৩০

ঈদের আনন্দে মিলিত হোক হৃদয়, প্রার্থনায় ভরে উঠুক মন।
ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বন্ধনে একসাথে কাটুক পবিত্র এই দিন। আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন।

যে হৃদয় আল্লাহকে স্মরণ করে, সে হৃদয় কখনো একা নয়।
16/03/2026

যে হৃদয় আল্লাহকে স্মরণ করে, সে হৃদয় কখনো একা নয়।

লাইলাতুল কদর — হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত।রমাদানের শেষ ১০ রাতের মাঝে লুকিয়ে আছে লাইলাতুল কদর।আল্লাহ আমাদের সবাইক...
10/03/2026

লাইলাতুল কদর — হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত।
রমাদানের শেষ ১০ রাতের মাঝে লুকিয়ে আছে লাইলাতুল কদর।

আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত রাত পাওয়ার তাওফিক দান করুন। 🤲

Address

শিল্প পাড়া
Kanchan Nagar
4350

Alerts

Be the first to know and let us send you an email when হাজী কবির আহাম্মদ জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category