ধোপাবিলা কালী মন্দির-Dhopabila Kali Temple

ধোপাবিলা কালী মন্দির-Dhopabila Kali Temple Dhopabila Kali Temple is very ancient hindu temple established in Dhopabila village, Jhenaidah district of Bangladesh.

This temple was established in approximately Bengali 1326 or 1920 AD
and reconstructed 2025 AD.

পড়েছি মা এই বিপদে!পড়েছি মা এই বিপদেসমাধান তোর ঐ রাঙা পদেপড়ে আমোদে-বিষয় মদেজড়িয়েছি মা এ বিবাদে!পড়েছি মা এই বিপদে!দিবো পুজ...
24/07/2026

পড়েছি মা এই বিপদে!

পড়েছি মা এই বিপদে
সমাধান তোর ঐ রাঙা পদে
পড়ে আমোদে-বিষয় মদে
জড়িয়েছি মা এ বিবাদে!
পড়েছি মা এই বিপদে!

দিবো পুজা মার চরণে
ভক্তি ভরা নিজ প্রণামে।।
আজ কেমনে-টানে দোটানে
টান পড়েছে হৃদ সম্পদে-
পড়েছি মা এই বিপদে!

ডেকে শ্যামা-বলে মা মা
চেয়ে নিবো পাপের ক্ষমা।।
আসকে হেনে-এ কুক্ষণে
চোখ ভেসে যায় কেঁদে কেঁদে-
পড়েছি মা এই বিপদে!

মা হলে করবি উদ্ধার
এই বুঝে মা ডাকি বারবার।।
পার করো মা-এই অপার
কৃপা করে নিজ প্রসাদে-
পড়েছি মা এই বিপদে!

-বিনোদ বিহারী সরকার
(২৪ জুলাই ২০২৬ইং,শুক্রবার, রাত ১১টা)

জয় রাধাআহা,জয় রাধা-জয় রাধাদুই অঙ্গে এক আত্মাআছে প্রেমে বাঁধা।আহা,জয় রাধা-জয় রাধা।ও সে প্রেম পিরিতে-গ্রীষ্ম শীতেবিরহ কি ম...
30/05/2026

জয় রাধা

আহা,জয় রাধা-জয় রাধা
দুই অঙ্গে এক আত্মা
আছে প্রেমে বাঁধা।
আহা,জয় রাধা-জয় রাধা।

ও সে প্রেম পিরিতে-গ্রীষ্ম শীতে
বিরহ কি মিলনে গীতে,
প্রেমের লতা-আনে এ বারতা
প্রেম জাগিলো এ আত্মাতে!
শেষেরও সুরে-বাজে মর্মরে
হরি পদে মন রেখে বাঁধা!
আহা,জয় রাধা-জয় রাধা।

ও সে হরি হে পদে-প্রেম সাধিতে
মোহিত মহৎ আছে সংকেতে,
এতে ওতে -বহুবিধ মতে
প্রেম জড়িয়ে থাকে আত্মাতে।
সম্মুখ দূরে-কিবা গভীরে
ঠাঁই করা এ প্রাণের কাঁদা
আহা,জয় রাধা-জয় রাধা।

-বিনোদ বিহারী সরকার
(৩০ মে ২০২৬ইং, শনিবার, রাত ৯টা)

রাখবো মাথা ঐ চরণেরাখবো মাথা ঐ চরণেভুল ভাঙাবো মাতৃজ্ঞানে।জেনে শুনে-এ শায়ন্যেমারে ডাকবো মনে মনে!রাখবো মাথা ঐ চরণে!নিবে মাত...
15/05/2026

রাখবো মাথা ঐ চরণে

রাখবো মাথা ঐ চরণে
ভুল ভাঙাবো মাতৃজ্ঞানে।
জেনে শুনে-এ শায়ন্যে
মারে ডাকবো মনে মনে!
রাখবো মাথা ঐ চরণে!

নিবে মাতা-আমার মাথা
ঠাঁই দিতে ঘুচিয়ে ব্যাথা।।
ধরে চরণ-করবো হরণ
পাপ করি যা আজ অজ্ঞানে-
রাখবো মাথা ঐ চরণে!

ছিলাম ছেলে-সেই সকালে
অসুর হলাম মিশে ছলে।
মিশে দলে-পোড়া কপালে
পুড়লো কত পাপ আগুনে?
রাখবো মাথা ঐ চরণে!

তুই হলে মা-ও হে শ্যামা
ছেলের পাপে জুটবে ক্ষমা।।
ওমা, মনোরমা-করো জমা
আশ্রয় দাও নিজের গুণে-
রাখবো মাথা ঐ চরণে!

-বিনোদ বিহারী সরকার
(১৫ মে ২০২৬ইং , শুক্রবার , রাত ১১টা ৩০ মিনিট)

17/04/2026

ধোপাবিলা কালী মন্দিরের প্রবেশদ্বার ও অফিসকক্ষ নির্মাণ কর্মযজ্ঞ

সার কথাএই মেনেছি মা-সার কথাআমি ছেলে তুই মাতা।আজ জানলাম সারকথা।বলি মাকে-মুক্ত চোখেমা না হলে দেয় কি কথা,ছেলের সুখই মায়ের চ...
12/04/2026

সার কথা

এই মেনেছি মা-সার কথা
আমি ছেলে তুই মাতা।
আজ জানলাম সারকথা।

বলি মাকে-মুক্ত চোখে
মা না হলে দেয় কি কথা,
ছেলের সুখই মায়ের চাওয়া
এইতো জানি মা উদারতা!
কত কথা-বলি অযথা
মায়ের কোলেই রেখে মাথা-
আমি ছেলে তুই মাতা।
এই জেনেছি সারকথা।

করি আহবান-হেরে মাতৃজ্ঞান
যশোদার কৃষ্ণ সাজি,
তুই যদি মা, না-ই হবি
ছেলের আবদারে কেন হোস রাজি?
খোঁজাখুঁজি -করি রোজই
মা হলো আমার স্বাধীনতা-
আমি ছেলে তুই মাতা।
এই জেনেছি সারকথা।

-বিনোদ বিহারী সরকার
(১২ এপ্রিল ২০২৬ইং, রবিবার, রাত ১১টা)

মামাগনা ডাকিনা মা তোকেচাইনা ক্ষমা- মনোরমাও মা শীতল -ওমা শ্যামা-করবি কি মা-এ পাপ ক্ষমা।রাখি বাকি-মাতৃ এ নামশ্যাম চিনে-রাধ...
11/04/2026

মা
মাগনা ডাকিনা মা তোকে
চাইনা ক্ষমা- মনোরমা
ও মা শীতল -ওমা শ্যামা-
করবি কি মা-এ পাপ ক্ষমা।

রাখি বাকি-মাতৃ এ নাম
শ্যাম চিনে-রাধা সুনাম।।
থাকে প্রমান-মাতৃপ্রণাম
মাতৃভক্তি থকে জমা-
করবি কি মা-এ পাপ ক্ষমা।

আমি ছেলে-কৃপা হলে
তুই হবি মা-চিনলে ছেলে।।
হেলে দুলে-রোজ সকালে
শেকল ভাঙবো তিলত্তমা -
করবি কি মা-এ পাপ ক্ষমা।

ডাকি তোকে-মা মা ঝোঁকে
মা ভিন্নে-ভিন্ন থেকে।।
রেখে রুখে-মা সম্পর্কে
সমস্তে গেঁথে হই তুই মা-
করবি কি মা-এ পাপ ক্ষমা।

-বিনোদ বিহারী সরকার
(১১ এপ্রিল ২০২৬ইং , শনিবার, রাত ১১টা ৩০ মিনিট )

09/04/2026

সুপ্রিয় মাতৃভক্তবৃন্দ ,

ধোপাবিলা কালী মন্দির (মূল কাঠামো) নির্মাণ কাজের দু'বছর পর কালী মন্দিরের প্রবেশদ্বার ও কালী মন্দিরের অফিস কক্ষ নির্মাণ কাজ চলমান আছে। চলমান এই দু'কাজে আপনার অংশগ্রহণ প্রত্যাশী করছি। যেকোনো পরিমান অর্থ সহায়তা নিয়ে এই মহৎকাজের সাথে যুক্ত থাকুন।

ভক্তি অর্ঘ্য পাঠান বিকাশ বা নগদে-

বিকাশ বা নগদ নম্বর: 01711507751

নিবেদনে,
ধোপাবিলা সনাতনী সংঘ
ঝিনাইদহ

02/04/2026

১৮ চৈত্র, ২রা এপ্রিল রোজ: বৃহস্পতিবার, চৈএী পূর্ণিমা তিথিতে, শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসযাত্রা, শ্রী শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে ধোপাবিলা কালী মন্দিরে হর হর মহাদেবের প্রাণ প্রতিষ্ঠিত হবে। সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি তিনজন পুরোহিত এর পরিচালনায় চলমান আছে।
আয়োজনে-
ধোপাবিলা কালী মন্দির পরিচালনা কমিটির-
সভাপতি বাবু বিনয় কুমার সরকার
সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন মজুমদার ও কোষাধ্যক্ষ
বাবু সুরঞ্জন বিশ্বাস ( রবি) সহ গ্রাম ও আশপাশের সকল সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দ

Address

Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when ধোপাবিলা কালী মন্দির-Dhopabila Kali Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category