পোল্তাডাঙ্গা আহলে হাদীছ জামে মাসজিদ-Poltadanga Ahle Hadith Jame Masjid

  • Home
  • Bangladesh
  • Jessore
  • পোল্তাডাঙ্গা আহলে হাদীছ জামে মাসজিদ-Poltadanga Ahle Hadith Jame Masjid

পোল্তাডাঙ্গা আহলে হাদীছ জামে মাসজিদ-Poltadanga Ahle Hadith Jame Masjid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পোল্তাডাঙ্গা আহলে হাদীছ জামে মাসজিদ-Poltadanga Ahle Hadith Jame Masjid, Mosque, Churamonkati, sadar, jashore, Jessore.

আমরা অনেকেই ভাবি সব পাপ ছেড়ে বদলে গিয়ে নামাজ ধরবো ।
প্রিয় ভাই, আপনি যে অবস্থাই আছেন, যত পাপই করেন, নামাজ ছাড়বেন না ।
বদলে গিয়ে নামাজ ধরা হয় না, বরং নামাজই একদিন আপনাকে বদলে দিবে ।

🇸🇦অনেকেই এখনো বলে-সৌদি আরবে আমেরিকার ঘাঁটি আছে,সৌদি পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে-বাস্তবতা জানলে আপনি ও আরএই কথা বলবেন না...
06/04/2026

🇸🇦অনেকেই এখনো বলে-সৌদি আরবে আমেরিকার ঘাঁটি আছে,সৌদি পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে-বাস্তবতা জানলে আপনি ও আরএই কথা বলবেন না!

✔️প্রথমে বুঝতে হবে,সৌদি আরবে মার্কিন সেনা উপস্থিতি ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য,স্থায়ী কোনো বিষয় না..

🇮🇷ইরানের রাফিজি শিয়া বিপ্লবের পরে খমুনি সরকার আরব দেশগুলো দখল করার পরিকল্পনা শুরু করে!

⚔️১৯৯০ সালের গালফ যুদ্ধের সময় ইরাকের হুমকির কারণে সৌদি আরব সাময়িকভাবে যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ডে সামরিকভাবে থাকতে দেয়.এটা ছিল জরুরি নিরাপত্তাজনিত সিদ্ধান্ত..

♦️কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়..

২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু হলে,যুক্তরাষ্ট্র তাদের বড় সামরিক ঘাঁটি সৌদি আরব থেকে সরিয়ে নেয় এবং অন্য অঞ্চলে স্থানান্তর করে-কারণ তখন তাদের অপারেশনের কেন্দ্র পরিবর্তন হয়ে যায়..

এরপর থেকে সৌদি আরবে আগের মতো কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই..

🇸🇦বর্তমানে সৌদি আরবে যে সামরিক স্থাপনা আছে-সেগুলো সম্পূর্ণ সৌদি আরবের নিয়ন্ত্রণে-সৌদি নিজস্ব বাহিনী, নিজস্ব কমান্ড এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এগুলো পরিচালনা করে..

👑আর প্রিন্স সুলতান বিমান ঘাটিতে কিছু আমেরিকান সৈন্য রেখে দিয়েছে-সৌদি সৈন্যদের প্রশিক্ষণ দেয়ার জন্য-
শুধু তাই নয়-চীন এবং পাকিস্তানের সৈন্য ও সৌদি আরব এ মজুত আছে সৌদি সৈন্যদের প্রশিক্ষন দেয়ার জন্য-

🇸🇦সৌদি আরব কোনো দেশের উপনিবেশ না,কাউকে জমি দিয়ে বসিয়ে রাখেনি,এবং নিজের নিরাপত্তা নিজেই নিয়ন্ত্রণ করে.যারা এখনো বলে সৌদি আমেরিকার নিয়ন্ত্রণে তারা হয় বাস্তব ইতিহাস জানে না,না হয় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ায়!

🔴যদি আরবরা আমেরিকান ট্যাঙ্কের পিঠে চড়ে তেহরানে ঢুকে পড়ত—যেমনটি শিয়ারা করেছিল, যখন তারা আমেরিকান ট্যাঙ্কের ওপর ভর করে বাগদাদে প্রবেশ করেছিল—তাহলে কী হতো?

✅শুধু এটুকু বুঝার জন্যই যথেষ্ট যে সুন্নি ও শিয়ার মধ্যে পার্থক্য কত বড়।
বর্তমানে ইরানকে নিয়ন্ত্রণ করতে আমেরিকার যে জিনিসটি ঘাটতি, তা হলো স্থলবাহিনী। আর শিয়াদের বিরোধী পক্ষগুলোর মধ্যে এমন একজনকেও আমেরিকা পায়নি, যে এই নোংরা দায়িত্ব নিতে রাজি হয়েছে। অথচ যখন ইরাককে পতন ঘটাতে আমেরিকার স্থলবাহিনীর প্রয়োজন হয়েছিল, তখন শিয়ারা স্বেচ্ছায় এই দায়িত্ব নেয়। তারা চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে, এবং তাদের বড়-ছোট, নেতা-নেত্রী ও ধর্মীয় নেতারা সবাই অগ্রভাগে ছিল।

♦️তুমি ফিরে যাও তারেক হাশেমী, ইয়াদ আলাওয়ী, ফায়েক শাইখ আলী প্রমুখ সেই সময়ের নেতাদের সাক্ষ্যগুলোর দিকে। আর দেখো “বূল ব্রিমার” এর স্মৃতিকথা ও সাক্ষ্য—তুমি বিস্মিত হবে সেই সহযোগিতা, বরং আমেরিকা ও শিয়াদের মধ্যে সম্পূর্ণ মিশে যাওয়ার মতো সম্পর্ক দেখে, যা ইরাক দখলের পর ঘটেছিল।
পড়ো সেই যৌথ অপারেশন রুম সম্পর্কে, যেখানে আমেরিকান বাহিনী ও শিয়া নেতারা একসাথে কাজ করত ইরাকি প্রতিরোধকে দমন করার জন্য—ফালুজা ও অন্যান্য অঞ্চলে। কীভাবে শিয়া মিলিশিয়ারা প্রতিরোধকারীদের খুঁজে বের করে আমেরিকান গোয়েন্দাদের কাছে তুলে দিত, তারপর আবার তাদের ফিরিয়ে নিয়ে এসে হত্যা করত—যখন সি আই এ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করত।

🔰আর একটি কথা—এই সহযোগিতা, সমন্বয় ও এই ধরনের সম্পর্ক শেষ হয়ে যায়নি; বরং এখনো অব্যাহত রয়েছে। এই লেখাটি লেখা পর্যন্তও ইরাকের তেল বিক্রির অর্থ ফেডারেল রিজার্ভ-এর নিউইয়র্ক ব্যাংকে জমা হয়, তারপর আমেরিকা নির্ধারিত বাজেট অনুযায়ী তা ইরাকে পাঠানো হয়।
কয়েক সপ্তাহ আগে নূরী আল মালেকী আবার ইরাকের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। তখন ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন এবং হুমকি দেন যে ইরাকের তেলের অর্থ আটকে দেওয়া হবে। তখন তোমরা নিজেদেরকে প্রশ্ন করো: কীভাবে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আমেরিকার হাতে থাকে? এবং কেন শিয়ারা তাদের সম্পদ আমেরিকার হাত থেকে মুক্ত করতে বিদ্রোহ করে না?

✔️সবশেষে—একবার কল্পনা করো, যদি ইরানের সুন্নিরা কোনো বিবৃতি দিত যে আমেরিকান দখলদারের বিরুদ্ধে অস্ত্র তোলা জায়েয নয়। তখন স্মরণ করো ২০০৩ সালে ইরাক দখলের সময় শিয়া মারজাআ আলী সীস্তানীর-এর সেই ফতোয়া, যেখানে তিনি আমেরিকার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।

🇮🇷তাই শীয়াদের ব‍্যাপারে এটাই বলবো যে,
তোমাদের ইতিহাস ও সাম্প্রতিক অতীত লজ্জা ও সহযোগিতার কলঙ্কে দাগযুক্ত। তাই এ বিষয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকাই শোভন—কারণ যার কাছে কিছু নেই, সে তা অন্যকে দিতে পারে না।

poltadanga কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের জামা'য়াত অনুষ্ঠিত হবে সকাল ০৮:৩০ মিনিট।সবাইকে ঈদের শুভেচ্ছা - "তাকাব্বালাল্ল...
21/03/2026

poltadanga কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের জামা'য়াত অনুষ্ঠিত হবে সকাল ০৮:৩০ মিনিট।

সবাইকে ঈদের শুভেচ্ছা - "তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

27/02/2026
10/01/2026

বেঁচে থাকাটা ও মহান রবের নি'য়ামত

31/12/2025

মানুষ যখন ঘুমায়।
আল্লাহ সুবহানাওয়া তা'য়ালা মানুষের রূহ গুলোকে আল্লাহর কাছে নিয়ে যায়....

19/12/2025

সাধারন ছিলেন অথচ কি অসাধারণ হয়েই না বিদায় নিলেন!

শহীদ মানে হারিয়ে যাওয়া নয়, শহীদ মানে একটি জাতির চেতনার প্রদীপ হয়ে আজীবন জ্বলে থাকা।

03/10/2025

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন। হঠাৎ দরজায় কারও কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখবেন—দাঁড়িয়ে আছেন এক ফেরেশতা। তিঁনি বলবেন,

“চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সাথে দেখা করতে যাই…”

তখন জান্নাতী হৃদয় ভরে উঠবে অজানা উচ্ছ্বাসে। এতকাল যাকে শুধু সিজদায় ডেকেছে, অশ্রুতে ডেকেছে—আজ সেই মহান রবের দিকে যাত্রা!

বের হয়ে দেখবেন—এক অনিন্দ্যসুন্দর বাহন প্রস্তুত। বাহন ছুটে চলবে নয়নাভিরাম, সীমাহীন এক উপত্যকায়, যার প্রতিটি স্তম্ভ স্বর্ণ ও মণিমুক্তা খচিত। ফেরেশতারা ঘিরে আছে, শান্তি আর সৌরভে চারদিক ভরে যাচ্ছে।

হঠাৎ জান্নাতীরা দেখতে পাবেন—আলো… আলো… আর আলো!
প্রতিটি আলো আগের চেয়ে উজ্জ্বলতর, হৃদয় কেঁপে উঠছে।

জান্নাতীরা উচ্ছ্বসিত হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবেন,

“আমরা কি আল্লাহকে দেখেছি?”

ফেরেশতারা বলবেন,
“না, আমরা এখনো তাঁর দিকেই ছুটছি…”

তখন হঠাৎ গায়েবী আওয়াজ শোনা যাবে—
“আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ…”

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা স্বয়ং জান্নাতীদের সালাম করছেন!

সেই মুহূর্তে জান্নাতীরা ভিজে চোখে জবাব দেবেন—

“আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।”
(হে আল্লাহ! আপনি শান্তিময়, শান্তি আপনার থেকেই উৎসারিত হয়। আপনি বরকতময়, হে মহান ও সম্মানের অধিকারী।)

তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা প্রশ্ন করবেন—

“তোমরা কি খুশি? তোমরা কি সন্তুষ্ট?”

জান্নাতীরা কাঁপা কণ্ঠে বলবেন—

“ও আল্লাহ! আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়েছেন। আমরা অসন্তুষ্ট হই কিভাবে!”

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আবার বলবেন—

“তোমাদের আর কি চাই?”

জান্নাতীরা একসাথে বলবে—

“আর কিছু চাই না, হে আল্লাহ!”

আল্লাহ বলবেন—
“না, আজ তো দেয়ার দিন। বলো, আর কি চাই?”

তখন জান্নাতীরা কাঁদতে কাঁদতে বলবেন—

“ও আল্লাহ! আমরা আপনাকে দেখতে চাই… আপনাকে আমরা এতকাল শুধু ডাক দিয়েছি, কখনো দেখিনি। আপনাকে ভালোবেসেছি দুনিয়ার প্রতিটি নিঃসঙ্গ মুহূর্তে…”

তখন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর পর্দা সরিয়ে দেবেন।
সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি।

একটু চোখ বন্ধ করে কল্পনা করুন—
যাকে সারাজীবন ডাকলেন, যাকে না দেখে চোখ দুটো ভিজিয়ে রেখেছেন, যাকে গোপনে বলেছিলেন আপনার একান্ত কষ্ট—
যখন পকেট ফাঁকা ছিল, ঘরে খাবার ছিল না, তিনি অদৃশ্য উৎস থেকে ব্যবস্থা করেছিলেন—
যখন হাজার পাপ করেছেন, তিনি জেনে গোপন রেখেছেন, বারবার ক্ষমা করেছেন—
যিনি মায়ের মমতা, সন্তানের ভালোবাসা, স্ত্রীর স্নেহের চেয়ে গভীর এক অদৃশ্য ভালোবাসায় আপনাকে আগলে রেখেছেন—
আজ সেই রবের মুখোমুখি আপনি!

সাহাবীদের প্রশ্নের উত্তরে নবীজী ﷺ বলেছেন—
“তোমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখতে পাও, তেমনই স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাবে।” (বুখারী ও মুসলিম)

এটাই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত।

হে আল্লাহ!
আমাদেরও সেই স্বল্পসংখ্যক সৌভাগ্যবানদের তালিকায় অন্তর্ভুক্ত করুন—যারা আপনার দর্শনের মহাসৌভাগ্য লাভ করবে।
আমীন, ইয়া রাব্বাল আলামীন।

23/09/2025

সৌদি আরবের বর্তমান গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুল রহমান ইবনে আব্দুল্লাহ আশ-শায়খ এখন বারযাখী জীবনে🥺🥹
শাইখ আব্দুল আজিজ ইবনে বায্ রহিমাহুল্লাহর পর তিনি দীর্ঘদিন গ্র্যান্ড মুফতি হিসেবে ইসলামী আইন‑বিধি,ফতোয়া প্রদান,ধর্মীয় গবেষণা ও সম্পাদকীয় সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পালন করেন।তিনি ছিলেন সালাফি আকিদা মদনহাযের অন্যতম ধারক ও বাহক। সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্বের জন্য একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতৃত্ব।
اللهم اغفر له وارحمه، وعافه واعف عنه، وأكرم نزله، ووسع مدخله، واغسله بالماء والثلج والبرد، ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس.

18/09/2025

দৃষ্টি সংযত রাখার বরকত ও কল্যাণ

16/09/2025

রাসূলুল্লাহ (ﷺ) বলেন: “যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, সে জান্নাতে প্রবেশ করবে।”
(আবু দাউদ: ৩১১৬)।

Address

Churamonkati, Sadar, Jashore
Jessore

Telephone

+8801959810867

Website

Alerts

Be the first to know and let us send you an email when পোল্তাডাঙ্গা আহলে হাদীছ জামে মাসজিদ-Poltadanga Ahle Hadith Jame Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category