10/06/2023
(ISKCON) সম্পর্কে আমাদের ধারনা।🌹🌹🌹
"ই স্ ক ন" (ISKCON) নাম তো অবশ্যই শুনেছেন,
সাথে বিকৃত কিছু কান কথাও!
সে যাই হোক,
ISKCON কি ভাবে কাউকে পরিবর্তন করে সে সম্পর্কে একটু নিজের মতামত জানাচ্ছি।
সময় থাকলে কৃপা করে একটু পড়বেন-
☆যে ছেলেটার মা তাকে ছোট থেকে ভগবানের সামনে জোর করে মাথা ঠুইয়ে প্রনাম করাতে অসমর্থ হতেন।
★আজ সে কি না প্রতিদিন যখন তখন ভগবানের সামনে দণ্ডবৎ প্রনাম করছে!!
☆যে মা তার ছেলেটাকে অনেক অনুরোধ করেও মন্দিরে আনতে পারতেন না।
★আজ সেই ছেলেটা এত ঘন ঘন মন্দিরে যায় যে, মা ই বিরক্ত হয়ে যান।
☆যে ছেলেটা এক গ্লাস জল ও নিয়ে খেতো না।
★আজ সে কি না নিজে রান্না করে খাচ্ছে!
☆যে ছেলেটা সারা রাত মোবাইল টিপে সকাল ১০ টার আগে ঘুম থেকে উঠতো না,
★আজ সে কি না ভোর ৪টায় ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করছে!
☆যে ছেলেগুলোর সাথে দিনে ১০/১২ টা সিগারেট খেত,
★আজ সে এক কাপ চা, কফি ও সিগারেটও খাচ্ছে না।
☆যে ছেলেটা বাইরের খাবার না হলে খিদে মিটতো না,
★আজ সে বাইরের এক গ্লাস জল ও খায় না এবং কৃষ্ণ ভক্ত ছড়া কারও হাতের রান্না ও খাচ্ছে না।
☆যে ছেলেটা পরিবারের সাথে যখন তখন রেগে যেত
★আজ সে ছেলেটা এত শান্ত হয়ে গেছে যে তার কথা শুনতে হলে কাছে গিয়ে কান পেতে শুনতে হয়।
☆যে ছেলেটা ঠিক মত লুঙ্গিও পড়তে চাইতো না।
★আজ সে কত সুন্দর ধুতি পড়ে অনুষ্ঠানে যাচ্ছে।
☆যার মুখ দিয়ে ফিল্ম আর রাজনীতির কথা ছাড়া আর কোন কথাই থাকতো না,
★আজ সে কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কিছুই বলছে না।
☆যে ছেলেটার একটু পর পর না খেতে পারলে পাগল হয়ে যেত,
★আজ সে বড় বড় উপবাস রাখছে, একাদশী করছে।
☆যে ছেলেটা মাংস আর ডিম ছাড়া খেতে পারতো না,
★আজ সে কি না এসবের গন্ধও মোটেও সহ্য করতে পারে না!!!
☆যে ছেলেটা সাধুদের তিলক দেখে বন্ধুদের সাথে হাসা হাসি করতো,
★আজ সে নিজে তিলক করে প্রতিদিন বাইরে বেরুচ্ছে।
কি করল ছেলেটাকে ইসকন!!!!!
তাহলে এটাই কি ইসকনের অপরাধ!
আমিও এদের মদ্ধে এক জন, আমি ধন্য মনে করি নিজেকে, এবং শতসহস্র প্রনাম করি, আমার সেই শিক্ষা গুরুকে, যিনি এই দুরাচারী, অনাচারী, পাপাচারী ছেলেটাকে এক মাত্র পরম সত্যের সন্ধান দিয়েছেন।
নতুবা, আজ আমি কোথায় থাকতাম!
কথায় আছে সৎ সঙ্গে স্বর্গে বাস
আর অসৎ সঙ্গে সর্বনাশ।
কিন্তু ইসকন আপনাকে ক্ষণস্থায়ী স্বর্গে নয়, এর চেয়েও শ্রেষ্ঠ লোক শাশ্বত এবং চির অন্দের ধামে নিয়ে যাবে।
মনে রাখবেন ইসকনই পৃথিবীর এক মাত্র সৎসঙ্গ যে সঙ্গ আপনাকে দুঃখময় এই জগত থেকে নিষ্কৃতি দেবে। এবং অন্তিমে পরম আনন্দময় গোলক ধামে নিয়ে যাবে।
(হরেকৃষ্ণ) মহামন্ত্র জপ করুন আর সুখী হউন
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরেহরে
হরে রাম হরে রাম রামরাম হরেহরে🌹🌹
জয় শ্রীল প্রভুপাদ।।