Steps with Sabr

Steps with Sabr Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Steps with Sabr, Religious organisation, Jamalpur Sadar Upazila.

27/05/2025

জিলহজ্জ মাসের ফজিলত ও আমল

ফজিলত:
কুরআনে আল্লাহ জিলহজ্জের ১০ রাতের শপথ করেছেন (সূরা ফজর)

এই ১০ দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

আরাফার দিনে রোযা অতীত ও ভবিষ্যৎ ১ বছরের গুনাহ মাফ করে

১০ জিলহজ্জ – ঈদুল আযহা ও কুরবানির দিন

গুরুত্বপূর্ণ আমল:

1. ১-৯ জিলহজ্জ নফল রোযা (বিশেষ করে ৯ তারিখ)

2. কুরআন তিলাওয়াত, তাওবা-ইস্তেগফার

3. তাকবির বলা:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু...

4. কুরবানি (১০-১২ তারিখ)

5. ৫ ওয়াক্ত সালাত জামাতে আদায়

এই ১০ দিন নিজের ইমান ও আমল ঠিক করার সেরা সময়। কাজে লাগান এই বরকতময় দিনগুলো!

হে আল্লাহ আমাদের সবাইকে তোমাকে সন্তুষ্ট করার পথ সহজ করে দাও,আমাদের হেদায়েতের পথ সহজ থেকে সহজতর করে দাও,আমিন!

19/05/2025

নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কেউ'ই আপন নই

তবে এটা আমরা উপলব্ধি করতে পারি আল্লাহর থেকে আগত পরীক্ষায় অংশ নেওয়ার পর! এই সময় নিজের বলতে শুধু ধৈর্যটাই পাশে থাকে!
কিন্তু আমরা আল্লাহর এতোটাই অপদার্থ অকৃতজ্ঞ বান্দা যেখানে বিপদ থেকে উদ্ধার হওয়ার পর মানুষের আসল রূপটা ভুলে গিয়ে ক্ষনিকের দেওয়া ভালোবাসা আর অনুভূতিতে মগ্ন থাকি!তখন আল্লাহও সুযোগ দিতে দিতে নারাজ হয়ে যায় কিন্তু একেবারে ধ্বংস না করে অপেক্ষায় থাকে যদি আমরা এবার মাফ চেয়ে সংশোধন করেই নিই নিজেদের!
আল্লাহ তোমার ধৈর্যের গুনে,তোমার দয়ার গুনে আমাদের হেদায়েতের পথ সহজ করে দাও,আর মানুষের প্রতি মিথ্যা আশা, ভরসা,ভালোবাসা, অনুভূতিগুলো কমিয়ে তোমার প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দাও,আমিন!

30/04/2025

ধৈর্যের পথে হাঁটি...

সবকিছু এক মুহূর্তেই ঠিক হয়ে যাবে—এমন নয়!
আল্লাহ আমাদেরকে ধাপে ধাপে শেখান কীভাবে ধৈর্য ধরা যায়,
কীভাবে নীরবে কাঁদা যায়, আর কীভাবে কেবল তাঁর কাছে ভরসা রাখা যায়।
জীবন প্রতিদিন পরীক্ষা নেয়, কিন্তু প্রতিদিনই জানিয়ে দেয়—
"তুমি একা নও।"

যার হৃদয়ে সবর থাকে, সে কখনও হারায় না।
তাকে আল্লাহ এমনভাবে সাহায্য করেন,
যেভাবে কেউ কল্পনাও করতে পারে না।

"Indeed, Allah is with the patient."
— Surah Al-Baqarah (2:153)

Address

Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Steps with Sabr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share