12/05/2022
যারা অল্পতেই নিরাশ হয়ে যান, সামান্য ক্ষতি বা বিপদে পরলেই হতাশায় পতিত হোন, তাদের জন্য চমৎকার কিছু বানী....
আমি বললামঃ "আমি ব্যর্থ।"
আল্লাহ বলেনঃ "বিশ্বাসীরা সফল হয়।"
[কুরআন--২৩:১]
আমি বললামঃ "আমার জীবনে অনেক কষ্ট।"
আল্লাহ বলেনঃ "নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি।"
[কুরআন--৯৪:৬]
আমি বললামঃ "আমাকে কেউ সাহায্য করেনা।"
আল্লাহ বলেনঃ "মুমিনদের সাহায্যে করা আমার দায়িত্ব।"
[কুরআন--৩০:৪৭]
আমি বললামঃ "আমি দেখতে খুবই কুৎসিত।"
আল্লাহ বলেনঃ "আমি মানুষকে সৃষ্টি করেছি,সুন্দরতম আকৃতিতে।"
[কুরআন--৯৫:৪]
আমি বললামঃ "আমার সাথে কেউ নেই।"
আল্লাহ বললেনঃ "তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি।"
[কুরআন--২০:৪৬]
আমি বললামঃ "আমার পাপ অনেক বেশী।"
আল্লাহ বলেনঃ "আমি তওবাকারীদের ভালোবাসি।"
[কুরআন--২:২২২]
আমি বললামঃ "আমি সব সময় অসুস্থ থাকি।"
আল্লাহ বলেনঃ "আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।"
[কুরআন--১৭:৮২]
আমি বললামঃ "এই দুনিয়া আমার ভাল লাগেনা।"
আল্লাহ বলেনঃ "তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।"
[কুরআন--৯৩:৪]
আমি বললামঃ "বিজয় অনেক দুরে।"
আল্লাহ বলেনঃ "আমার সাহায্যে একান্তই নিকটবর্তী "
[কুরআন--২:২১৪]
আমি বললামঃ "আমার জীবনে খুশি নেই "
আল্লাহ বলেনঃ "শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।"
[কুরআন--৯৩:৫]
আমি বললামঃ "আমি সব সময় হতাশ।"
আল্লাহ বলেনঃ "আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।
[কুরআন--৩:১৩৯]
আমি বললামঃ "আমার কোন পরিকল্পনা সফল হচ্ছে না।"
আল্লাহ বলেনঃ "আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।"
[কুরআন--৩:৫৪]
আমি বললামঃ "আমার কেউ নেই।"
আল্লাহ বলেন, "যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।"
[সুরা তালাক ৬৫:৩]
সুবহানাল্লাহ!
তাই কোন হতাশা নয়, বরং সর্বদা বলুন আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল।