15/05/2026
“ভদ্রতা” কখনো মানুষের দুর্বলতা না…
এটা তার পরিবার থেকে পাওয়া শিক্ষা, তার ভেতরের মানবিকতা, আর নিজের চরিত্রের সৌন্দর্য।
যারা কাউকে সম্মান করে কথা বলে, কারো মনে কষ্ট দিতে চায় না, চুপ থেকে অনেক কিছু সহ্য করে যায় — তাদেরকে অনেকেই দুর্বল ভাবে।
কারণ এই পৃথিবী এখন এমন হয়ে গেছে, যেখানে চিৎকার করাকে সাহস আর শান্ত থাকাকে দুর্বলতা মনে করা হয়।
কিন্তু সত্যি হলো —
সবাই রাগ দেখাতে পারে, সবাই কটু কথা বলতে পারে…
কিন্তু সবাই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না।
আর যে মানুষটা নিজের ভাষা, আচরণ আর সম্মান ধরে রাখতে পারে, সে কখনো দুর্বল না… সে ভেতর থেকে অনেক শক্তিশালী।
ভদ্র মানুষগুলো সাধারণত কাউকে ছোট করে না, কারো সাথে প্রতিযোগিতা করে না, অহংকার দেখায় না।
তারা শুধু নিজের শিক্ষাটা ধরে রাখে।
কারণ তারা জানে
মানুষের আসল সৌন্দর্য মুখে না, ব্যবহারে। ✨
তাই কারো নীরবতা দেখে তাকে দুর্বল ভাবার আগে মনে রেখো
শান্ত মানুষগুলোই একদিন সবচেয়ে বেশি সম্মান পায়।