ইসলামিক বাণী

ইসলামিক বাণী আপনার জীবনকে ইসলামি রঙ্গে রঙ্গিন করতে চাইলে. আমাদের ক্ষুদ্র জাতির সাথে যুক্ত হন

রমাদান সিরিজ — দিন ৬রমাদান: জিহ্বার হিফাজত।মুহাম্মদ ﷺ বলেছেন: যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও অসৎ আচরণ ত্যাগ করে না, ত...
24/02/2026

রমাদান সিরিজ — দিন ৬
রমাদান: জিহ্বার হিফাজত।

মুহাম্মদ ﷺ বলেছেন: যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও অসৎ আচরণ ত্যাগ করে না, তার খাবার-পানীয় ত্যাগ করার প্রয়োজন আল্লাহর নেই।
— সহীহ বুখারী, সহীহ মুসলিম

প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয়; বরং জিহ্বার সংযমও রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক সময় না ভেবে কথা বলে ফেলি, কারও হৃদয় কষ্ট দিই, অথবা অনর্থক কথায় সময় নষ্ট করি। রমাদান আমাদের শেখায়— প্রতিটি শব্দের হিসাব আছে। প্রতিটি বাক্য আল্লাহর সামনে জবাবদিহির বিষয়। জিহ্বা নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এটিই রোজার প্রকৃত শক্তি।

📍 আজকের আমল
1️⃣ মিথ্যা, গীবত ও অশ্লীল কথা থেকে দূরে থাকি।
2️⃣ কারও সমালোচনার বদলে তার জন্য দোয়া করি।
3️⃣ বেশি বেশি যিকির ও দরুদ পড়ি।
4️⃣ কথা বলার আগে ভাবি— “এতে কি আল্লাহ সন্তুষ্ট হবেন?”

আল্লাহ আমাদের জিহ্বাকে পবিত্র রাখুন এবং আমাদের রোজা কবুল করুন। আমীন।

— ইসলামিক বাণী

21/02/2026

"কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, সিজদাহয় বলা চোখের পানির ভাষা আর কেউ না বুঝলেও আরশের মালিক ঠিকই বোঝেন।
দোয়া করতে থাকুন।"

21/02/2026

এই সেই জয়গা 😭.........

20/02/2026

জুমু'আর দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এটি যেন আর দশটা সাধারণ দিনের মতো না কেটে যায়। তাই আসুন, আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল দ্বারা এই দিনটিকে বিশেষ করে তুলি—

▫️ সূরা কাহফ তিলাওয়াত করুন
পুরাটা না পারলেও অন্তত প্রথম দশ আয়াত পাঠ করা।
▫️অজস্র দরূদ পাঠ করুন
▫️ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টাকে দোয়ার জন্য নির্ধারিত করো—এটা এমন এক মুহূর্ত, যেখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাই আজকে সব ব্যস্ততা একপাশে সরিয়ে রাখো। বসে পড়ো আল্লাহর সামনে, আর নিজের মতো করে কান্না করো। নিজের জন্য, প্রিয়জনদের জন্য, আর পুরো উম্মাহ—বিশেষ করে যারা দুঃখ-কষ্ট, জুলুম আর বিপদের মধ্যে দিন কাটাচ্ছে—তাদের জন্য দোয়া করো। মনে রেখো, যখন তুমি অন্যের জন্য দোয়া করো, তখন ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। এগুলোই হওয়া উচিত আজকের সবচেয়ে বড় অগ্রাধিকার। যে সময় আমরা অন্যকে ভুলে যাই, আজ তাদের মনে রাখার দিন।
▫️ সুন্দর পোশাক পরুন ও পবিত্রতা রক্ষা করুন
▫️ খুশু ও খুজু সহকারে জুমু'আর নামাজ আদায় করুন
▫️ সামর্থ্য অনুযায়ী সদকা করুন
▫️ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন

এই দিনটিকে একটি বিশেষ উপহার হিসেবে গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন এবং শুক্রবারকে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে নূর বানিয়ে দেন।
আামিন।🖤🌸

> ইসলামিক বাণী

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share