Al ittihad Foundation —আল ইত্তিহাদ ফাউন্ডেশন

Al ittihad Foundation —আল ইত্তিহাদ ফাউন্ডেশন ঐক্যের সাথে, উম্মাহর স্বার্থে .

03/11/2025
আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।আলহামদুলিল্লাহ!!'আল ইত্তিহাদ ফাউন্ডেশন' এর উদ্যোগে “ঈদ উপহার বিতরণ কর্মসূ...
30/03/2025

আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।

আলহামদুলিল্লাহ!!
'আল ইত্তিহাদ ফাউন্ডেশন' এর উদ্যোগে “ঈদ উপহার বিতরণ কর্মসূচি -২০২৫” সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৬৫-এর অধিক পরিবারের হাতে আমরা খাদ্যসামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছি। কার্যক্রম চলাকালীন আমরা নানাধরণের মানুষের সংস্পর্শে গিয়েছি। যাদের মধ্যে কেউ গৃহহীন, কেউ বিধবা,কেউবা বিভিন্ন শারিরীক সমস্যায় জর্জরিত অসহায় দরিদ্র ব্যক্তি। তাদের অবস্থা এতোটাই শোচনীয় যে আমরা ব্যথিত হয়েছি বারবার, মনে হচ্ছিল এমন মানুষদের পাশে আমরা ছাড়া আর কেইবা দাঁড়াবে! স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি মহান আল্লাহর নির্দেশ এসেছে বারবার; অভাবী, মিসকীনদের মুখে আহার তুলে দেওয়ার,তাদের পাশে দাঁড়াবার। এসব মানুষকে চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। নয়তো একদিন রবের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। তাই তো আমাদের এই ছোট্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা কতটা করতে পেরেছি জানিনা তবে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের উচিৎ হবে এমন অভাবী মানুষের পাশে দাঁড়ানো,তাদের খোজ খবর নেওয়া,ভালো মন্দ বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমরা যারা এসব নিয়ে নূন্যতমও কাজ করছি আল্লাহ তায়ালা আমাদের সকলকে কবুল করুন। আমাদের ফাউন্ডেশন এর অগ্রগতি অব্যাহত রাখুন। ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলকে উত্তম জাযা দান করুন। আমীন।

✪ আমরা যেসব পরিবারে খাদ্যসামগ্রী দিয়েছি তাদের কিছু নমুনা হিসেবে ছবি নিয়েছি। (কিছু সমস্যার কারনে সব ছবি নেওয়া সম্ভব হয়নি)
✪ কার্যক্রম চলাকালীন আমরা মানুষকে বিভিন্ন বিষয়ে নাসিহাহ করার চেষ্টা করেছি। (-মহিলা- মানুষ থাকায় সেভাবে ভিডিও ধারণ করা সম্ভব হয়নি।)

কার্যক্রম বাবদ মোট জমা— ৩৭,১৫৩৳
কার্যক্রম বাবদ মোট খরচ— ৩৬,১০৭৳

ার_বিতরণ_কর্মসূচী_২০২৫
Al ittihad Foundation •আল ইত্তিহাদ ফাউন্ডেশন

17/03/2025

—তাদাব্বুরে কুরআন—

'আহ্বানকারী এবং যাকে আহ্বান করা হয়'

আল্লাহর বাণী,

مثل الَّذِينَ يُنْفِقُونَ أموالهم في سبيل الله كمثل حبة البنت سبع سنابل في كل ملكلة مالة حية والله يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের (দান)
সেই বীজের মতো, যাত্থেকে সাতটি শীষ জন্ম নেয়, প্রত্যেক শীষে একশত করে দানা। আর আল্লাহ যাকে ইচ্ছে বাড়িয়ে দেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যের অধিকারী, জ্ঞানময়।' (সূরাহ বাকারা, ২: ২৬১)

আল্লাহ তাআলা তাঁর পথে সম্পদ ব্যয়কারীর ব্যয়কে হোক জিহাদে কিংবা তাবৎ কল্যাণকর পথে-তুলনা দিয়েছেন সেই ব্যক্তির সাথে, যে একটি বীজ বপন করে, যাথেকে জন্মায় সাতটি শীষ। প্রত্যেক শীষে একশত করে দানা। আর আল্লাহ আরও বাড়িয়ে দেন, বাড়িয়ে ব্যয়কারীর অবস্থার প্রেক্ষিতে। তার ঈমান, ইখলাস এবং ইহসানের বিচারে বাড়ানো হয়। কখন খরচ করছে, কতটুকু করছে, কোথায় করছে- এসবের ওপর নির্ভর করে দানের প্রতিদান। মূলত পার্থক্য সূচিত হয় অন্তরের কারণে। দানের সময় অন্তরের ঈমান এবং ইখলাসের তারতম্য অনুযায়ী। আর তা হচ্ছে, যখন ব্যক্তি সম্পদ খরচ করে অন্তরের অন্তস্থল থেকে, খোলা মনে, উদার চিত্তে। হাতে করে দেবার আগেই অন্তর থেকেই দিয়ে দেয়া। অর্থাৎ দানের সময় অন্তরে দৃঢ়তা থাকা। পরিমাণটা যেন সামান্য না হয়। কোনো প্রকার ভয়, প্রবৃত্তির সায়-সব একপাশে রেখে দান করে দেয়া। না কাঁপে হাত, না কাপে অন্তর। এছাড়া পার্থক্য তৈরি হয় খরচ থেকে জন্মানো কল্যাণের ভিত্তিতে; কোন পথে হচ্ছে এবং দান করা সম্পদের পবিত্রতা ও নিষ্কলুষতার মাত্রা বুঝে।

এই উপমায় বোঝার কিছু বিষয় আছে: আল্লাহ তাআলা খরচ করাকে বীজ বপনের সদৃশ বলেছেন। কারণ, খরচকারী তার উত্তম সম্পদ আল্লাহর জন্যই ব্যয় করে, অন্য কারো জন্য নয়। এর মানে সে তার সম্পদ উর্বর জমিনে বপন করল। আর ফসল
কেমন ফলবে তা নির্ভর করছে বীজের মান, জমিনের উর্বরতা, যাত্নাত্নের পরিমাণের ওপর; যেমন: সেচ দেয়া, আগাছা পরিষ্কার রাখা ইত্যাদি। এই সবগুলো যখন পুঙ্খানু পুঙ্খানুভাবে পালন করা হবে এবং ফসল আগুনে পোড়ানো হবে না, কোনো প্রকার দুর্যোগ বা মহামারী আক্রমণ করবে না, তখন ফসল ফলবে পাহাড় সমান। এর উপমা হতে পারে উঁচু স্থানে বপন করা একটি শস্য দানা। যেখানে সূর্যের কিরণ পৌঁছায়, বাতাস বয়, ফলে গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠে। সময়ের সময়ে নেমে আসে আকাশ থেকে ভারী বর্ষণ। বৃষ্টিমুখর রৌদ্রমুখর পরিবেশ! এতে করে শস্যগুলো আরও কয়েকগুণ বাড়তে থাকে। ফল ধরে দ্বিগুন। যদি বৃষ্টির পরিমাণ কম হয়, তবুও অল্প হলেও জন্মাবে। এই অল্প বৃষ্টিই তার পরিমাণ বাড়িয়ে দেবে, বড় করবে। ভারী বর্ষণ, আর মাঝারী বৃষ্টির এই উপমা দুই প্রকার ব্যয়ের কথা বোঝাচ্ছে; বৃহৎ পরিসরে ব্যয় করা এবং অল্প পরিসরে করা। মানুষের মধ্যে কারো কারো দান ভারী বর্ষণের মতো, কারো হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো। তবে আল্লাহ তাআলা অণু পরিমাণ আমলও ভেস্তে যেতে দেন না।

কিন্তু আল্লাহর রাস্তায় খরচকারী যদি (বদ আমল দ্বারা) নেক আমলগুলোকে ডুবিয়ে দেয়, সাওয়াবগুলোকে নষ্ট করে, তাহলে সে তো ঐ ব্যক্তির মতো যার একটি খেজুর এবং আঙ্গুরের বাগান আছে। সেই বাগানের মধ্য দিয়ে বয়ে যায় নদীর পানি। সেখানে জন্মায় সব প্রকারের ফলফলাদি। দেখতে দেখতে একদিন ব্যক্তিকে বার্ধক্য চেপে ধরল। কিন্তু তার বাচ্চাগুলো তখনো খুব ছোট। অপরদিকে তার ফসলে আগুনের ঘূর্ণিঝড় আঘাত হানল। পুড়িয়ে দিলো (সবকিছু)। আমলের প্রতিদান বুঝে নেবার দিনে, পুরস্কার লাভের দিনে ব্যক্তি তার আমলগুলোকে ঠিক ওই বাগানওয়ালার মতোই পাবে। ফলে সেদিন তার আফসোস বাগানওয়ালার আফসোসের চেয়েও বেশি হবে।

আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়ে সেই আফসোসের চিত্র অঙ্কন করেছেন, সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে নিয়ামত হারালে যে আফসোস জাগ্রত হয়। অনেকটা ওই ব্যক্তির মতো, যিনি বার্ধক্যে উপনিত হল, দূর্বলতা চেপে বসল, সাথে আছে ছোট ছোট সন্তানসন্ততি; ফলে তার প্রাপ্ত নিয়ামত থেকে তারা কোনো উপকার লাভ করতে পারে না। অথচ সেই মুহূর্তে তার এবং সন্তানসন্ততির জন্য সেই নিয়ামত অত্যন্ত জরুরি ছিল। কারণ, তারা সবাই দুর্বল। তাহলে সেই ব্যক্তির অবস্থা কেমন হবে, যার একটি বাগান আছে, সেখানে সব প্রকার ফল জন্মায়, মানেও উৎকৃষ্ট এবং সুন্দর ফল, খেজুর, আঙ্গুর, এসব তার এবং তার সন্তানসন্ততির জন্য যথেষ্ট হতো; এরপর আকস্মিক সেই বাগানে আগুন ছেয়ে গেল! এর চেয়ে বড় দুঃখজনক এবং আফসোসের বিষয় আর কি হতে পারে!
___________________________
~ইমাম ইবনুল কাইয়্যুম رحمه الله
[আল আমছাল ফিল কুরআনিল কারিম]

14/03/2025

আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ্‌।

আশা করছি আল্লাহ তায়ালা সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ।
প্রতি বছরের ন্যায় এবারও 'রমাদানকে' সামনে রেখে আমরা "আল ইত্তিহাদ ফাউন্ডেশন" এর উদ্যোগে একটি কর্মসূচি গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি। এ কর্মসূচি তে আমরা আমাদের আশেপাশে অসহায় (ফকির,মিসকিন,ইয়াতীম,বিধবা,অসুস্থ দরিদ্র ব্যক্তি) মানুষদের নিয়ে কাজ করব ইং শা আল্লাহ। সমাজে এই শ্রেণির মানুষগুলো অবহেলিত এবং অসহায়ত্বের শিকার। তাদের সংস্পর্শে না গেলে এটা অনুভব করা বড়ই কঠিন, যে এই দুনিয়ায় এমন মানুষও থাকতে পারে?! আসলেই আমরাও অবাক হয়েছি তাদের এমন করুণ পরিস্থিতি গুলো সামনে থেকে দেখে।। রমাদান, ঈদ সবই গত হয় কিন্তু এই মানুষগুলো সুন্দরভাবে, উচ্ছাসের সাথে দিনগুলোতে উৎযাপন করতে পারে না!
তাদের মুখে একটু হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগ। একমাত্র আল্লাহ তায়ালা'র সন্তুষ্টি অর্জনের লক্ষে এবং তার নিকটেই প্রতিদান লাভের আশায় আমদের এই প্রচেষ্টা। আল্লাহ তায়ালা আমাদের এই কার্যক্রম কবুল করুন। আমীন।।

• আপনাদের সকলের কাছে আহবান জানাই, এই রমাদান মাসকে সামনে রেখে দান-এর হাতকে প্রসারিত করুন।

হাদিসে বর্ণিত আছেঃ
ইব্‌নু ‘আব্বাস (রদ্বি.) থেকে বর্ণিত,
তিনি বলেন আল্লাহর রসূল ﷺ ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাদানে তিনি আরো অধিক দানশীল হতেন, যখন জিবরীল (আঃ) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমাদানের প্রতি রাতেই জিবরীল (আঃ) তাঁর সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রসূল ﷺ রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন।
[সহিহ বুখারী, হাদিস নং-০৬]

রসূলুল্লাহ্ ﷺ বলেছেন,

«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ».

“তোমারা জাহান্নামের আগুন থেকে বাঁচ (নিজেকে রক্ষা কর) যদিও তা খেজুরের টুকরা দ্বারাও হয় (সামান্য বস্তু সদাকা করতে পারলেও তা কর)”।
[সহীহ বুখারী, হাদীস নং ১৪১৭]


সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়াতে পারেন।

আল্লাহ তায়ালা বলেনঃ
নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না।
(সূরা মায়িদা,আয়াতঃ০২)

————————

🟡 টাকা পাঠানোর জন্য—
•বিকাশ/নগদঃ 01853988330
• রকেটঃ 01300124301

*টাকা পাঠানোর পর ইনবক্স করুন —
হোয়াটস অ্যাপঃ 01300-124301

আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ্‌।আশা করছি আল্লাহ তায়ালা সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্...
14/03/2025

আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ্‌।

আশা করছি আল্লাহ তায়ালা সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ।
প্রতি বছরের ন্যায় এবারও 'রমাদানকে' সামনে রেখে আমরা "আল ইত্তিহাদ ফাউন্ডেশন" এর উদ্যোগে একটি কর্মসূচি গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি। এ কর্মসূচি তে আমরা আমাদের আশেপাশে অসহায় (ফকির,মিসকিন,ইয়াতীম,বিধবা,অসুস্থ দরিদ্র ব্যক্তি) মানুষদের নিয়ে কাজ করব ইং শা আল্লাহ। সমাজে এই শ্রেণির মানুষগুলো অবহেলিত এবং অসহায়ত্বের শিকার। তাদের সংস্পর্শে না গেলে এটা অনুভব করা বড়ই কঠিন, যে এই দুনিয়ায় এমন মানুষও থাকতে পারে?! আসলেই আমরাও অবাক হয়েছি তাদের এমন করুণ পরিস্থিতি গুলো সামনে থেকে দেখে।। রমাদান, ঈদ সবই গত হয় কিন্তু এই মানুষগুলো সুন্দরভাবে, উচ্ছাসের সাথে দিনগুলোতে উৎযাপন করতে পারে না!
তাদের মুখে একটু হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগ। একমাত্র আল্লাহ তায়ালা'র সন্তুষ্টি অর্জনের লক্ষে এবং তার নিকটেই প্রতিদান লাভের আশায় আমদের এই প্রচেষ্টা। আল্লাহ তায়ালা আমাদের এই কার্যক্রম কবুল করুন। আমীন।।

• আপনাদের সকলের কাছে আহবান জানাই, এই রমাদান মাসকে সামনে রেখে দান-এর হাতকে প্রসারিত করুন।

হাদিসে বর্ণিত আছেঃ
ইব্‌নু ‘আব্বাস (রদ্বি.) থেকে বর্ণিত,
তিনি বলেন আল্লাহর রসূল ﷺ ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাদানে তিনি আরো অধিক দানশীল হতেন, যখন জিবরীল (আঃ) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমাদানের প্রতি রাতেই জিবরীল (আঃ) তাঁর সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রসূল ﷺ রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন।
[সহিহ বুখারী, হাদিস নং-০৬]

রসূলুল্লাহ্ ﷺ বলেছেন,

«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ».

“তোমারা জাহান্নামের আগুন থেকে বাঁচ (নিজেকে রক্ষা কর) যদিও তা খেজুরের টুকরা দ্বারাও হয় (সামান্য বস্তু সদাকা করতে পারলেও তা কর)”।
[সহীহ বুখারী, হাদীস নং ১৪১৭]


সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়াতে পারেন।

আল্লাহ তায়ালা বলেনঃ
নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না।
(সূরা মায়িদা,আয়াত:০২)


🟡 টাকা পাঠানোর জন্য—
•বিকাশ/নগদঃ 01853988330
• রকেটঃ 01300124301

আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা'র অশেষ রহমতে বন্যার্তদের কাছে আমরা কিছু ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই কার্যক্রম ...
26/08/2024

আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা'র অশেষ রহমতে বন্যার্তদের কাছে আমরা কিছু ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই কার্যক্রম এর সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ তায়ালা উত্তম জা-যা দান করুন।

Al ittihad Foundation
As-Sadiqeen Foundation আস-সাদিক্বীন ফাউন্ডেশন।

22/08/2024

আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে সকলেই হয়তো ইতিমধ্যে জেনেছেন। অসংখ্য মানুষ তাদের আশ্রয়স্থল নিজের বসতভিটাটুকুও হারিয়েছে।সবকিছু পানিতে তলিয়ে গেছে।অনেক মানুষ আশ্রয় এবং খাদ্য সংকটে দিশেহারা হয়ে পেড়েছে । এই করুণ পরিস্থিতিতে আমাদের Al ittihad Foundation এর মাধ্যমে বন্যায় কবলিত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পাঠানো হবে ইং শা আল্লাহ । আপনাদের কাছে অনুরোধ, যে যার সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে শরিক হোন। আল্লাহ তায়ালা সকলকে কবুল করুন।

_Bkash/Nagad: 01853988330

আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।Al ittihad Foundation এর উদ্যোগে "চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ কর্মস...
18/06/2024

আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।

Al ittihad Foundation এর উদ্যোগে "চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি —২০২৪" সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। মোট ১৩টি পরিবারের হাতে আমরা খাদ্যসামগ্রী তুলে দিতে পেরেছি। আল্লাহ তায়ালা'র কাছে লক্ষকোটি শুকরিয়া যে, তিনি আমাদের মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দিয়েছেন। আমাদের ফাউন্ডেশন খুব ছোট একটি সংগঠন। তবুও আল্লাহ তায়ালা'র অশেষ রহমতে আমরা ক্ষুদ্র পরিসরে হলেও দ্বীনের জন্য কাজ করতে পারছি। আল্লাহ তায়ালা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলকে উত্তম প্রতিদান দান করুন। ফাউন্ডেশন এর অগ্রযাত্রা অব্যাহত রাখুন। আমীন।।

#চাল_ও_অন্যান্য_খাদ্যসামগ্রী_বিতরণ_কর্মসূচি_২০২৪

01/06/2024

কোন কাজ ইসলামে উত্তম? ১.খাবার খাওয়ানো
২.চেনা অচেনা সকলকে সালাম দেওয়া।

বুখারী হা/১২

Address

Jaipur Hat
5900

Telephone

+8801647606393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al ittihad Foundation —আল ইত্তিহাদ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share