ISKCON HAJIGANJ

ISKCON HAJIGANJ The Official Page Of "ISKCON HAJIGANJ"
Chant Hare Krishna & be Happy

🪔 **🌸 রাধাষ্টমীর মাহাত্ম্য 🌸**📅 *রাধাষ্টমী 2026– 19 সেপ্টেম্বর, শনিবার***"রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। রাধার করুণা ছাড়া ...
18/09/2026

🪔 **🌸 রাধাষ্টমীর মাহাত্ম্য 🌸**
📅 *রাধাষ্টমী 2026– 19 সেপ্টেম্বর, শনিবার*

**"রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। রাধার করুণা ছাড়া কৃষ্ণপ্রেম অসম্ভব!"**

আজ জানুন পদ্মপুরাণে বর্ণিত রাধাষ্টমী ব্রতের অলৌকিক মাহাত্ম্য👇

🔹 **একবার রাধাষ্টমী ব্রত পালনেই –**
✔ কোটি জন্মের পাপ বিনাশ হয় (ব্রহ্মহত্যা, গুরুত্যাগ, বিশ্বাসঘাতকতা সহ)।
✔ এক হাজার একাদশীর চেয়ে শতগুণ বেশি পুণ্য।
✔ মেরুর সমান সোনার দানের চেয়ে মহৎ।
✔ সহস্র কন্যাদানের সমতুল্য নয় – তার থেকেও অধিক।
✔ সব তীর্থস্নানের ফল একত্রে লাভ হয়।
✔ হেলায় করলেও বিষ্ণুসদনে গমন নিশ্চিত।
📖 (পদ্মপুরাণ, ব্রহ্মখণ্ড, অধ্যায় ৭)

---

👑 **লীলাবতীর গল্প (গণিকা থেকে গোলোকবাসিনী):**
রাধাষ্টমীর দিনে শুধুই উপস্থিত ছিল বলে এক পাপিষ্ঠা নারী গোলোকধামে রাধার চরণে চিরসেবার অধিকারী হয়। এটাই এই ব্রতের করুণা!

⚠️ **না পালন করলে?**
"যে নারী বা পুরুষ রাধাষ্টমী পালন করে না, সে কোটি কল্পেও নরক থেকে মুক্তি পায় না।"
📖 (পদ্মপুরাণ ৭/৩১-৩৩)

🌼 **রাধার আবির্ভাব তিথি:**
ভাদ্র মাস, শুক্লপক্ষ, অষ্টমী – বৃশভানুর যজ্ঞস্থলে আবির্ভূতা শ্রীমতী রাধা কৃষ্ণপ্রেমের উৎস, ভক্তির শিখর।

---

📿 **রাধাষ্টমী ব্রতের করণীয়:**
🔸 উপবাস ও হরিনাম জপ
🔸 রাধার পাদপদ্মে পূজা
🔸 কীর্তন, লীলা শ্রবণ
🔸 পারণে প্রসাদ গ্রহণ

---

🌺 **এই রাধাষ্টমীতে করুন হৃদয়ের নিবেদন:**
*"হে শ্রীমতী রাধারাণী! কৃষ্ণনামের স্বাদ, প্রেমভক্তির ছোঁয়া দিয়ে আমাদের হৃদয় আলোকিত করো।"*

💫 **জয় শ্রী রাধে! জয় শ্রীমতী রাধারানী!**
\ #রাধাষ্টমী #ভক্তিমার্গ #ভগবতপ্রেম

আরেহজন্মাষ্টমী পালন করেই ভুলে গেলেন নাকি 👈আগামীদিন পরম পবিত্র শ্রী শ্রী অন্নদা একাদশী 🪷নিজেও একাদশী পালন করুন এবং অন্যকে...
06/09/2026

আরেহ
জন্মাষ্টমী পালন করেই ভুলে গেলেন নাকি 👈
আগামীদিন পরম পবিত্র শ্রী শ্রী অন্নদা একাদশী 🪷
নিজেও একাদশী পালন করুন এবং অন্যকেও পালনে উৎসাহিত করুন 🙏

জানেন কেন জন্মাষ্টমীর থেকেও বেশি গুরুত্ব আজ নন্দ উৎসবে? হ্যাঁ, গতকাল ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ জন্ম তিথি হলেও, আজও হ...
05/09/2026

জানেন কেন জন্মাষ্টমীর থেকেও বেশি গুরুত্ব আজ নন্দ উৎসবে?

হ্যাঁ, গতকাল ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ জন্ম তিথি হলেও, আজও হয়তো অনেকেই জানেন না, কেন জন্মাষ্টমীর থেকেও বেশি গুরুত্ব পাই নন্দ উৎসব!

আর এ প্রসঙ্গে কথিত রয়েছে,ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। এটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। জন্মের পর শ্রীকৃষ্ণকে কংসের হাত থেকে বাঁচাতে তার পিতা বসুদেব মথুরা থেকে গোকুলে নন্দ রাজার কাছে রেখে আসেন। নন্দ রাজা ও তার স্ত্রী যশোদা পরম যত্নে কৃষ্ণকে বড় করেন এবং তাদের ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। নন্দোৎসব হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবের আনন্দ উদযাপন, যা মূলত রাজা নন্দ কর্তৃক আয়োজিত হয়েছিল এবং আজও ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে পালিত হয়। তাই সেদিন অত্যাচারী মামা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ বন্দী থাকলেও পালিত পিতা ও মাতার নন্দ উৎসবে মেতে ওঠে সবাই।
🌸🙏 শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথিতে কোটি কোটি প্রণাম 🙏🌸

১৯৬৫ সালে প্রায় ৬৯ বছর বয়সে, হাতে সামান্য অর্থ আর কয়েকটি শ্রীমদ্ভাগবতের গ্রন্থ নিয়ে জলদূত জাহাজে চেপে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এক ভারতীয় বাঙালি সন্ন্যাসী শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ।

তখন তাঁর সঙ্গে ছিল না কোনো বড় প্রতিষ্ঠান, ছিল না প্রচারের বিশাল ব্যবস্থা—ছিল শুধু গুরুদেবের আদেশ ও শ্রীকৃষ্ণের প্রতি অটুট বিশ্বাস।

১৯৬৬ সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করলেন ISKCON। এরপর মাত্র কয়েক বছরের মধ্যে কৃষ্ণচেতনার বাণী ছড়িয়ে পড়ল বিশ্বের একের পর এক দেশে। তিনি ১৪ বার পৃথিবী প্রদক্ষিণ করে কৃষ্ণের নাম ও ভগবদ্গীতার জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।

আজ বিশ্বের অসংখ্য দেশে মানুষ জপ করছে—

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে॥ 🙏❤️

ভারতের প্রাচীন কৃষ্ণভক্তি ও শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তনের বাণীকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শ্রীল প্রভুপাদের অবদান অনন্য।

একজন মানুষ…
সামান্য অর্থ…
একটি জাহাজ…
আর হৃদয়ে কৃষ্ণের নাম।

সেই ছোট্ট যাত্রাই আজ বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে “হরে কৃষ্ণ” ধ্বনিতে পরিণত হয়েছে। 🌍🕉️

🌺 জয় শ্রীল প্রভুপাদ।
🌺 জয় শ্রীচৈতন্য মহাপ্রভু।
🙏 হরে কৃষ্ণ।

পরম করুণাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী স্পেশাল দর্শন ISKCON HAJIGANJ 🛕🙏👈
04/09/2026

পরম করুণাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী স্পেশাল দর্শন ISKCON HAJIGANJ 🛕🙏👈

বৈদিক শাস্ত্রে যাঁকে পরমেশ্বর ভগবান হিসেবে বর্ণনা করা হয়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণের এই জড় জগতে আবির্ভাবের পবিত্র দিনটি ...
03/09/2026

বৈদিক শাস্ত্রে যাঁকে পরমেশ্বর ভগবান হিসেবে বর্ণনা করা হয়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণের এই জড় জগতে আবির্ভাবের পবিত্র দিনটি 'জন্মাষ্টমী' হিসেবে উদযাপিত হয়।
​যদা যদা হি ধর্মস্য
গ্লানির্ভবতি ভারত
অভ্যুত্থানমধর্মস্য
তদাত্মানং সৃজাম্যহম্
​অনুবাদ: হে ভারত! যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের প্রাধান্য দেখা দেয়, তখন আমি নিজেকে মর্ত্যে প্রকাশ করি।
(ভগবদ্গীতা ৪.৭)
​পরিত্রাণায় সাধুনাং
বিনাশায় চ দুষ্কৃতাম্
ধর্মসংস্থাপনার্থায়
সম্ভবামি যুগে যুগে
​অনুবাদ: সাধুদের রক্ষা করা, দুষ্কৃতকারীদের বিনাশ করা এবং ধর্মের নীতিসমূহ পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই।
(ভগবদ্গীতা ৪.৮)
​জন্ম কর্ম চ মে দিব্যম্
এवं যো বেত্তি তত্ত্বতঃ
ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম
নৈতি মামেতি সোঽর্জুন
​অনুবাদ: হে অর্জুন! যিনি আমার এই দিব্য জন্ম ও কর্মের তত্ত্ব যথাযথভাবে অনুধাবন করতে পারেন, দেহত্যাগের পর তাঁকে আর এই জড় জগতে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না; তিনি আমার নিত্য ধাম লাভ করেন।
(ভগবদ্গীতা ৪.৯)
​তাই কৃষ্ণ অত্যন্ত সুন্দর রূপ ধারণ করেন। তিনি এমনিতেই পরম সুন্দর, কিন্তু যখন কোনো ভক্ত তাঁর সেবা করেন, কোনো ভক্ত তাঁর সমীপে আসেন, তখন তিনি আরও সুন্দর হয়ে ওঠেন। একজন ভক্ত যখন তাঁর সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে শ্রীকৃষ্ণকে সাজিয়ে, তাঁকে ভোগ নিবেদন করে এবং পুষ্প অর্পণ করে সেবা করেন, তখন তিনি ঈষৎ হাসেন। আর আপনি যদি একবার কৃষ্ণের সেই হাস্যোজ্জ্বল কৃপাদৃষ্টি লাভ করতে পারেন, তবেই আপনার জীবন সার্থক ও ধন্য হয়ে যাবে।
(৭৪১১১২ – প্রবচন শ্রীমদ্ভাগবত ৩.২৫.১২ – বোম্বে)

📌
23/08/2026

📌

𓉸𓆗𓊞༂𓄀𓃓ૐ𝚿 শ্রাবণ মাসের শেষ সোমবারে বৈষ্ণব শিরোমনি ও মাতা পার্বতীর প্রাণ মহাদেবের অভিষেকের 🌊 অপূর্ব স্থিরচিত্র 📸Bolo Parva...
17/08/2026

𓉸𓆗𓊞༂𓄀𓃓ૐ𝚿
শ্রাবণ মাসের শেষ সোমবারে বৈষ্ণব শিরোমনি ও মাতা পার্বতীর প্রাণ মহাদেবের অভিষেকের 🌊 অপূর্ব স্থিরচিত্র 📸
Bolo Parvati Pataye Har Har 𝐌𝐚𝐡𝐚𝐝𝐞𝐯 🧿🔱🙏

সকল ভক্তের সমাগমে আয়োজিত হলো আমাদের হরিপ্রিয়া মাতাজির আবির্ভাব তিথি 🎂🥰 সকলের ওর জন্য আশীর্বাদ করবেন 🙏 হরে কৃষ্ণ 👈
15/08/2026

সকল ভক্তের সমাগমে আয়োজিত হলো আমাদের হরিপ্রিয়া মাতাজির আবির্ভাব তিথি 🎂🥰 সকলের ওর জন্য আশীর্বাদ করবেন 🙏 হরে কৃষ্ণ 👈

⭕⊍⭕ হরেনামৈব কেবলম্ 📿ISKCON HAJIGANJ
09/08/2026

⭕⊍⭕ হরেনামৈব কেবলম্ 📿
ISKCON HAJIGANJ

সবাইকে কামিকা একাদশীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা 🥰নিজেও একাদশী পালন করুন এবং অন্যকেও একাদশী পালনে উৎসাহিত করুন 🙏🛕👈ISKCON HAJIG...
09/08/2026

সবাইকে কামিকা একাদশীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা 🥰
নিজেও একাদশী পালন করুন এবং অন্যকেও একাদশী পালনে উৎসাহিত করুন 🙏🛕👈
ISKCON HAJIGANJ
ISKCON

Address

Hajiganj Poura Moha Soshan Nearby, Chandpur
Hajiganj
3610

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISKCON HAJIGANJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share