পূণ্য তীর্থ শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • পূণ্য তীর্থ শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম

পূণ্য তীর্থ শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম
সর্বত্র প্রচার হবে মোর নাম.........................শ্রীচৈতন্যমহাপ্রভু

সুধী গৌর ভক্তবৃন্দআপনারা যেনে আনন্দিত হবেন যে গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে শুভ উদ্বোধন হয়েছে শচী অঙ্গন ধামের  ওয়েব...
28/02/2024

সুধী গৌর ভক্তবৃন্দ
আপনারা যেনে আনন্দিত হবেন যে গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে শুভ উদ্বোধন হয়েছে শচী অঙ্গন ধামের ওয়েবসাইট এখন থেকে যেকোন তথ্যের জন্য #পূণ্য_তীর্থ_শচী_অঙ্গন ফেইসবুক পেইজের পাশাপাশি ব্রাউজ করুন
www.sachiangandham.com এ।

19/01/2024

হরিনাম যজ্ঞানুষ্ঠান
স্থান: শাঁখারি বাজার,পুরান ঢাকা।

🥀🙏জয় গৌর জয় নিতাই 🙏🥀                    🙏🥀🙏 জয় শচী মাতা🙏🥀🙏🌷বিনম্র প্রণাম🙏🙏 হে অমৃতপায়ী ভক্তসুজনবৃন্দ ! আনন্দসন্দেশ এই ...
15/01/2024

🥀🙏জয় গৌর জয় নিতাই 🙏🥀
🙏🥀🙏 জয় শচী মাতা🙏🥀🙏
🌷বিনম্র প্রণাম🙏🙏
হে অমৃতপায়ী ভক্তসুজনবৃন্দ ! আনন্দসন্দেশ এই যে, প্রতি বৎসরের ন্যায় এবারও মাঘী পূর্ণিমা তিথিতে আগামী (২১-২৫) ফেব্রুয়ারি ২০২৪ খ্রি;,( ৮-১২)ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী শচী অঙ্গন ধামের ৫ দিন ব্যাপী ৪৩ তম বার্ষিক শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান । ষোড়শ প্রহর ব্যাপী নাম সংকীর্তনসহ রয়েছে বিভিন্ন অনুষ্ঠানাদি। #এবারের_বিশেষ_আকর্ষণ_নামযজ্ঞ_অনুষ্ঠান_উপলক্ষে_শ্রীধাম_নবদ্বীপ_থেকে_আনয়ন_করা_হবে #শ্রীমন_মহাপ্রভুর_পাদুকা। এছাড়া রয়েছে পাঁচশত কন্ঠে গীতা পাঠ। আপনারা হরিনাম শ্রবণ, নামামৃত পান, শ্রীমন মহাপ্রভুর পাদুকা দর্শনপূর্বক স্বীয় স্বীয় সৌভাগ্যে সকায় উপস্থিত থাকিয়া শ্রেয় ও প্রেয় লাভে ধন্য হইবেন।
আমাদের উদ্যমকে সার্থক ও সাফল্য মন্ডিত করবেন এই প্রত্যাশা। 🙏 🙏অনুষ্ঠান সূচি নিম্নরূপঃ
👉👉উৎসব অঙ্গনঃ
শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম, জয়পুর, মিরপুর, বাহুবল, হবিগঞ্জ।

🙏কৃপা করে সবাই প্রচার ও শেয়ার দিবেন🙏🙏🙏

13/01/2024

হরে কৃষ্ণ 🙏🙏

24/11/2023

হরিনাম সংকীর্তন,স্বামীবাগ ইসকন মন্দির,ঢাকা।

17/11/2023
23/10/2023

মহাষ্টমীতে শচী অঙ্গন ধামে কুমারী পূজা

শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম ও শারদীয় দুর্গোৎসব-২০২৩।শ্রীচৈতন‍্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রীশচীঅঙ্গন ধাম। এই ধর্মস্থানটি হবিগঞ্...
08/10/2023

শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম ও শারদীয় দুর্গোৎসব-২০২৩।

শ্রীচৈতন‍্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রীশচীঅঙ্গন ধাম। এই ধর্মস্থানটি হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত। এখানে বারো মাসে তের পার্বণ লেগেই থাকে।
এরই ধারাবাহিকতায় এবারো এই তীর্থভূমিতে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালিত হবে।

শ্রীশ্রীশচীঅঙ্গন ধাম শ্রীচৈতন‍্য মহাপ্রভুর মায়ের বাড়ি। সঙ্গতকারণেই এখানে মায়ের অগ্রাধিকার বেশি দেয়া হয়। সেই ধারণা থেকেই এখানে যবে থেকে শারদীয় দুর্গামায়ের পুজো শুরু হয়েছে তবে থেকে মহাষ্টমীতে কুমারী মায়ের পূজাও হয়। মায়ের বাড়িতে মায়ের পুজো। এ এক অন‍্যরকম আনন্দ। এবারও আগামী ২২ অক্টোবর মহাষ্টমীতে কুমারী পূজা হবে শ্রীশ্রীশচীঅঙ্গন ধামে। আপনাদের সকলেই আমন্ত্রিত।

🌹শরৎ কালে রোদের ঝিলিক শিউলির ফুলের গন্ধ,
মা এসে ঘরে তাই,মনে অনেক আনন্দ।।🌷🌷

06/10/2023

প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রীঅঙ্গন, ফরিদপুর।

🙏🙏জয় গৌর জয় নিতাই🙏🙏🥀নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে "শ্রী শ্রী শচী অঙ্গন ধাম" জয়পুর। কৃতজ্ঞতা তাদের প্রতি যাহারা এ-ই নাটমন্দ...
01/10/2023

🙏🙏জয় গৌর জয় নিতাই🙏🙏

🥀নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে "শ্রী শ্রী শচী অঙ্গন ধাম" জয়পুর।

কৃতজ্ঞতা তাদের প্রতি যাহারা এ-ই নাটমন্দির নির্মান কর্মযজ্ঞে সার্বিকভাবে সহোযোগিতা করেছেন।গত ৩০/০৯/২০২৩ খ্রি: রোজ শুক্রবার সাত হাজার তিনশত স্কয়ার ফিট বিশিষ্ট নাটমন্দির এর ছাদ ঢালাই হলো। বাংলাদেশ তথা সিলেট বিভাগের অন্যতম বড় নাটমন্দির এর মধ্যে একটি হবে শচী অঙ্গনের এই নাটমন্দির। নতুন এ-ই মন্দিরে অনুদান প্রদান করেছেন
👉🏻জনাব মাহবুব আলী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ( বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়)

👉🏻শ্রী স্বপন কুমার ভট্টাচার্য এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ( স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়)

👉🏻জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি, মাননীয় সংসদ সদস্য ( বাহুবল, নবীগঞ্জ)।

👉🏻এছাড়াও ভোরের কাগজের সিনিয়র সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের অক্লান্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে ইহার অগ্রযাত্রা শুরু হয়।

শচী অঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ বনিক কে প্রধান করে উনার নেতৃত্বে এবং অক্লান্ত পরিশ্রমে নির্মাণ হচ্ছে এ-ই নাটমন্দির ।

আজকের এ-ই কর্মে যাহারাই যুক্ত হয়েছেন সবাই হয়েছেন নাটমন্দির নির্মান গল্পের সাক্ষী।

মহাপ্রভু সবার ভালো করুন, শচী অঙ্গন সাজানোর আশির্বাদ দান করুন এ-ই প্রার্থনা কামনা করি🙏

সকল অধর্মের বিনাশ করে পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার দিকদ্রষ্টা, ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জা...
06/09/2023

সকল অধর্মের বিনাশ করে পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার দিকদ্রষ্টা, ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জানাই কৃষ্ণপ্রীতিময় শুভেচ্ছা। জন্মাষ্টমীর এই মহান পুণ্য তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবার জীবনে হোক নতুন করে শুভসূচনা , আনন্দ ও সাফল্য আসুক,প্রতিটি জীবন ভরে উঠুক সুখ-সমৃদ্ধিতে !!
❤️❤️ শুভ জন্মাষ্টমী ❤️❤️

মাধ্ব গৌড়ীয় মঠ, বালিহাটি,মানিকগঞ্জ।
20/08/2023

মাধ্ব গৌড়ীয় মঠ, বালিহাটি,মানিকগঞ্জ।

Address

পূর্ব জয়পুর, সাটিয়াজুরী, বাহুবল, হবিগঞ্জ।
Habiganj
৩৩০১

Alerts

Be the first to know and let us send you an email when পূণ্য তীর্থ শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to পূণ্য তীর্থ শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম:

Share