15/06/2025
সাহাবী আনাস ইবনে মালিক বলেন, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় চলছিলাম। তাঁর গায়ে ছিল মোটা আঁচল বিশিষ্ট একটি নাজরানি চাদর। এক বেদুঈন তাঁকে পেয়ে খুব জোরে টেনে ধরল। আমি লক্ষ করলাম, জোরে টানার কারণে নবীজির কাঁধে চাদরের দাগ পড়ে গেছে। বেদুইন লোকটি বলল, আল্লাহর যে সম্পদ আপনার কাছে আছে, তা থেকে আমাকে কিছু দেয়ার নির্দেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন এবং তাকে কিছু সম্পদ দেয়ার নির্দেশ দিলেন। (সহি বুখারী, হাদীস ৩১৪৯)
নবীজি তাকে ধমক দেননি, তার প্রতি রাগও প্রকাশ করেননি। অথচ লোকটি যে আচরণ করেছে এবং যে ভাষায় কথা বলেছে, একারণে তাকে শাসিয়ে দেয়া এবং তার প্রতি ক্ষোভ প্রকাশ করা ছিল যৌক্তিক ও আইনত অধিকার। নবীজি তার সাথে যে আচরণ করেছেন এর মধ্য দিয়ে অনেকগুলো উত্তম আখলাক বা সুন্দর স্বভাবের প্রকাশ ঘটেছে। এর মধ্যে একটি হচ্ছে উদারতা ও সহজতা।
উদারতার পরিচয়
উদারতা মানে-
সহজ পথ অবলম্বন করা।
নিজের অধিকারে কিছুটা ছাড় দেয়া।
কারো থেকে ছোট খাটো ভুল হয়ে গেলে এড়িয়ে যাওয়া
পীড়াপীড়ি না করে স্বাচ্ছন্দ্যতা ধরে রাখা।
বস্তুত উদারতা ও সহজতা ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিসে বলেছেন, আমি প্রেরিত হয়েছি সঠিক ও সহজ-সরল ধর্ম নিয়ে। (মিরকাত, ৬/১৯১) নবীজি আরোও বলেছেন, যে বস্তুতেই কোমলতা আসে তা সুন্দর হয় আর যে বস্তু থেকেই তা উঠিয়ে নেয়া হয় তা ত্রুটিযুক্ত হয়ে পড়ে। (সহি মুসলিম, হাদীস ২৫৯৪)
একটি উদাহরণ
এজন্য আমরা ইসলামের সমস্ত বিধানের ক্ষেত্রে এই সহজতা সরলতা ও উদারতার উপস্থিতি ব্যাপকভাবে দেখতে পাই।
ইসলামের দ্বিতীয় রুকন নামাজের কথাই ধরা যাক। নামাজের মূল বিধান হচ্ছে দাঁড়িয়ে আদায় করা। কিন্তু অসুস্থতার কারণে কোন ব্যক্তি যদি দাঁড়াতে অক্ষম হন, তাহলে বসে নামাজ পড়বেন। কেউ যদি বসতে না পারেন তাহলে তাকে শুয়ে আদায় করার অনুমতিও দেয়া হয়েছে। (সহি বুখারি, হাদীস ১১১৭) আল্লাহ তায়ালা যেমন ইসলামের প্রতিটি বিধানে উদারতা ও সহজতা রেখেছেন, ঠিক তেমনি ইসলাম মানুষকে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উদারতা ও সহজতা লালন করার শিক্ষা দিয়েছে।
'উদারতা ও সহজতাঃ জীবনে আনে অনাবিল প্রশান্তি'
মাওলানা আনাস চৌধুরী
পুরো লেখাটি পড়তে কমেন্টের লিংকে ক্লিক করুন।