17/08/2026
Sanatani Tirthojatra Travels কর্তৃক আয়োজিত পারমার্থিক তীর্থযাত্রা ২০২৬ 🙏🛕
🚌 নরসিংদী, রূপগঞ্জ ও বারদীর পবিত্র তীর্থস্থান ভ্রমণ 🛕✨
দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু সময় বের করে আসুন—ভক্তি, আধ্যাত্মিকতা, প্রার্থনা ও আনন্দের মধ্য দিয়ে ঘুরে আসি নরসিংদী, রূপগঞ্জ ও বারদীর কয়েকটি ঐতিহ্যবাহী ও পবিত্র তীর্থস্থান থেকে। 🙏❤️
━━━━━━━━━━━━━━━━━━
📅 তীর্থযাত্রার তারিখ: ১১ই সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
🕕 যাত্রার সময়: সকাল ৬:০০টা
📍 গাড়ি ছাড়ার স্থান: গোলাপবাগ, মনোয়ার হাসপাতালের বিপরীত পাশে
━━━━━━━━━━━━━━━━━━
🛕 আমাদের তীর্থযাত্রার গন্তব্য
১️⃣ শ্রীশ্রী চিনিশপুর কালী মন্দির, নরসিংদী 🌺🙏
সকালে যাত্রাপথে নাস্তা সেরে আমরা রওনা হবো নরসিংদীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী চিনিশপুর কালী মন্দিরের উদ্দেশ্যে।
সেখানে পৌঁছে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের দর্শন ও আরাধনা করবো। পাশাপাশি মন্দিরের সুন্দর পরিবেশ উপভোগ এবং ফটোসেশনের সুযোগও থাকবে। 📸🌿
২️⃣ শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, রূপগঞ্জ 🛕🌿
🕚 আনুমানিক সকাল ১১টায় চিনিশপুর থেকে রওনা হয়ে আমরা যাবো শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, রূপগঞ্জে।
সেখানে ভগবানের দর্শন ও প্রার্থনার পাশাপাশি দুপুরের প্রসাদ গ্রহণ করবো। 🍚🙏
মন্দির প্রাঙ্গণে রয়েছে পুকুর, বাগান ও মনোরম প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি মন্দিরের নান্দনিক কারুকাজ এবং ভগবান বিষ্ণুর দশাবতার সম্পর্কিত শিল্পকর্ম দেখারও সুযোগ থাকবে। 🌿🛕
৩️⃣ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদী
রূপগঞ্জে বিকেল পর্যন্ত সময় কাটিয়ে আমরা রওনা হবো শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদীর উদ্দেশ্যে।
সেখানে বাবা লোকনাথের দর্শন ও আশীর্বাদ গ্রহণের পাশাপাশি সুযোগ হলে সন্ধ্যারতি ও কীর্তনে অংশগ্রহণ করবো। 🪔
ভক্তি, প্রার্থনা ও আধ্যাত্মিকতার মধ্য দিয়ে শেষ হবে আমাদের তীর্থযাত্রার শেষ পর্ব।
রাত ৮/৯ টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো এবং ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে আমাদের পরমার্থিক তীর্থযাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে।
━━━━━━━━━━━━━━━━━━
🎒 তীর্থযাত্রার প্যাকেজে যা থাকছে
🚌 রিজার্ভ বাস
🍽️ সকালের নাস্তা
🍚 রূপগঞ্জে দুপুরের প্রসাদ
🚐 প্রয়োজনীয় লোকাল ট্রান্সপোর্ট খরচ
━━━━━━━━━━━━━━━━━━
প্রণামি ও বুকিং
তীর্থযাত্রার প্রণামি: ৭০০ টাকা
বুকিং মানি: ৫০০ টাকা
📞 বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ:
01960407018
💳 বিকাশ — Personal
আসন সংখ্যা সীমিত।
তাই আগ্রহী ভক্তবৃন্দকে দ্রুত বুকিং সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
━━━━━━━━━━━━━━━━━
বিশেষ আয়োজনে
সনাতনী তীর্থযাত্রা ট্রাভেলস
ভক্তদের জন্য সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময় তীর্থযাত্রার প্রত্যয় নিয়ে আমাদের এই আয়োজন।
সার্বিক তত্ত্বাবধানে
সর্বজনীন রাম সীতা পূজা কমিটি
সকলের সহযোগিতা, ভালোবাসা ও আশীর্বাদে এই পবিত্র তীর্থযাত্রাকে সফল ও সুন্দর করার প্রত্যাশা।
━━━━━━━━━━━━━━━━━━
চলুন, একদিনের এই পবিত্র যাত্রায় ভক্তি, প্রার্থনা, দর্শন ও আনন্দের মাধ্যমে নিজেদের মনকে প্রশান্ত করি।