09/03/2026
বাবাকে পেতে হলে খুব উদার,সরল হতে হবে। বিষয়-বুদ্ধি না গেলে উদার,সরল হয় না।সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা,পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না।দেখছ না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল। নন্দ- শ্রীকৃষ্ণের বাবা কত সরল।লোকে বলে- "আহা কী স্বভাব,ঠিক যেন নন্দ ঘোষ।