বাসুদেব বাড়ি ,হাতুন্ডা, চুনারুঘাট

বাসুদেব বাড়ি ,হাতুন্ডা, চুনারুঘাট "বহূনাং জন্মনামন্তে জ্ঞানবান্ মাং প্রপদ্যতে
বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ।।"
🌼

শুভ সকাল। 🌿 🌸 ৯ আগস্ট, রবিবার — পবিত্র কামিকা একাদশী। 🌸শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই মহা পবিত্র তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত...
09/08/2026

শুভ সকাল। 🌿

🌸 ৯ আগস্ট, রবিবার — পবিত্র কামিকা একাদশী। 🌸

শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই মহা পবিত্র তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়।

📜 মাহাত্ম্য:
ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন — এই একাদশী ব্রত পালনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, গঙ্গাস্নান, কেদার-কুরুক্ষেত্রে স্নানের থেকেও বেশি পুণ্য হয়। এই দিন তুলসীদল দিয়ে শ্রীহরির পূজা করলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্রহ্মহত্যার মতো গুরুতর পাপ থেকেও মুক্তি মেলে। যিনি এই দিনে প্রদীপ দান ও রাত্রি জাগরণ করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের হিসাব রাখতে পারেন না।

⏰ ব্রত ও পারণ সময় (বাংলাদেশ):
একাদশী শুরু: ৮ আগস্ট দুপুর ২:২৯ মি.
একাদশী শেষ: ৯ আগস্ট সকাল ১১:৩৪ মি.
পারণ: ১০ আগস্ট সোমবার, সকাল ৫:৩২ মিনিট থেকে ৮:৩০ মিনিটের মধ্যে।

**হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।**

সকলে একাদশী পালন করুন, সুস্থ থাকুন, ভগবানের কৃপায় থাকুন। 🙏

🥀
09/08/2026

🥀

চুনারুঘাটে পূজা উদযাপন পরিষদের পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

🙏 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ 🙏চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ বাসুদেব বাড়ি ,হাতুন্ডা, চুনারুঘাট আঙি...
08/08/2026

🙏 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ 🙏

চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ বাসুদেব বাড়ি ,হাতুন্ডা, চুনারুঘাট আঙিনায় সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্ধ, চুনারুঘাট উপজেলা শাখা সহ পৌর শাখা ও ইউনিয়ন পরিষদের নেতৃবন্ধ।

সম্মেলনে আগামী দিনের নেতৃত্বের জন্য নির্বাচিত হয়েছেন—
🔹 চুনারুঘাট উপজেলা শাখা
সভাপতি — বাবু প্রণয় পাল
সাধারণ সম্পাদক — বাবু মানিক চন্দ্র দেব

🔹 চুনারুঘাট পৌর শাখা
সভাপতি — পরিতোষ দেব বুলু
সাধারণ সম্পাদক — সৌরভ কর

নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, তাদের যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে চুনারুঘাট উপজেলা ও পৌর শাখা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং সনাতন সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এই সেই পরম পবিত্র দিন, যখন লীলাচল ছেড়ে প্রভু জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন...
17/07/2026

এই সেই পরম পবিত্র দিন, যখন লীলাচল ছেড়ে প্রভু জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।

রথযাত্রার এই মহাশুভ লগ্নে প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনার ও আপনার পরিবারের সকলকে সুস্থ, সুখী ও শান্তিতে রাখেন। 🌸☸️

বরিশাল | বাংলাদেশ 🌿

#রথযাত্রা #জগন্নাথদেব #সনাতনধর্ম

আষাঢ়ের আকাশেও রথের আড়ালে দুগ্গার আগমনী... এবছর রথ আর দুর্গা পুজোর দুটো তারিখই ১৬, দুজনে মিলেই তো বঙ্গজীবনের ষোলো আনা পূর...
16/07/2026

আষাঢ়ের আকাশেও রথের আড়ালে দুগ্গার আগমনী...

এবছর রথ আর দুর্গা পুজোর দুটো তারিখই ১৬, দুজনে মিলেই তো বঙ্গজীবনের ষোলো আনা পূর্ণ হয়!

বাসুদেব বাড়ির পক্ষ্য থেকে সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। 🛞🌦️

**শোক সংবাদ**----------------------চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, চুনারুঘাট সরকারি কলেজে...
24/06/2026

**শোক সংবাদ**
----------------------

চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, চুনারুঘাট সরকারি কলেজের সাবেক অধ্যাপক, আই.আর.ডি.পি’র সাবেক চেয়ারম্যান এবং চুনারুঘাট বাসুদেব বাড়ির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও উৎসব কমিটির সাবেক সভাপতি **শ্রদ্ধেয় বাবু প্রণতেশ দেব চৌধুরী** আজ সকাল ৮:৩০ ঘটিকায় শ্রীমঙ্গলস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (দিবানিশি ঈশ্বরের চরণে লীন হয়েছেন)।

চুনারুঘাটের সকল সনাতনী ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তাঁর প্রাণবন্ত উপস্থিতি এবং অবদান ছিল অবিস্মরণীয় ও চোখে পড়ার মতো। তাঁর এই মহাপ্রয়াণ আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

🔻 অন্ত্যেষ্টিক্রিয়া:
প্রয়াত প্রণতেশ দেব চৌধুরী মহোদয়ের শেষকৃত্য আজ বিকাল ৫:০০ ঘটিকায় শ্রীমঙ্গল 'দেব বাড়ি' শ্মশানে সম্পন্ন হবে।

এক কীর্তিমান ও আলোকময় জীবনের অবসান ঘটলো। হে বাসুদেব, পরম শ্রদ্ধেয় এই গুণী মানুষের বিদেহী আত্মাকে চিরশান্তি দান করুন এবং আপনার চরণে স্থান দিন। ওঁ শান্তি! 🌸

30/04/2026

ভোর থেকে রাত অবধি লোডশেডিংয়ের নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে ছিল চারপাশ। সারাদিনের ঝুম বৃষ্টির পর এক স্নিগ্ধ শীতল হাওয়ায় যখন প্রকৃতি শান্ত, ঠিক তখনই বাসুদেব মন্দিরে জ্বলে উঠলো সারিবদ্ধ মোমবাতি আর প্রদীপের শিখা। আঁধার চিরে সেই আলোর নাচন যেন এক অকাল দীপাবলি!

মায়ার এই সংসারে জাগতিক সব কোলাহল ছাপিয়ে, এমন এক নির্জন ও শান্ত লগ্নে বাসুদেবের সাথে একান্তে সময় কাটানোর যে স্বর্গীয় অনুভূতি, তা আসলে শব্দে প্রকাশ করা অসম্ভব। এমন পরম সৌভাগ্য হয়তো সবার ভাগ্যে জোটে না। শ্রীকৃষ্ণের চরণে এইটুকুই প্রার্থনা—সবার জীবন এমন ভক্তির আলোয় উদ্ভাসিত হোক।

সরস্বতী জ্ঞান মন্দির... 🦢🌸চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়অক্ষয় তৃতীয়া, ১৪৩৩📍চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় মন্দির প্...
25/04/2026

সরস্বতী জ্ঞান মন্দির... 🦢🌸

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অক্ষয় তৃতীয়া, ১৪৩৩📍

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে 'সরস্বতী জ্ঞান মন্দির'-এর এই শুভারম্ভ আমাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য প্রতিফলন। অক্ষয় তৃতীয়ার মতো একটি পবিত্র দিনে এই যাত্রার সূচনা অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। 🤍

শুভ নববর্ষ! 🌸বাসুদেব বাড়ির অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাসুদেবের চরণে প...
15/04/2026

শুভ নববর্ষ! 🌸
বাসুদেব বাড়ির অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাসুদেবের চরণে প্রার্থনা করি— নতুন এই বছর আপনার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি আর অফুরন্ত আনন্দ। পুরোনো সব গ্লানি মুছে গিয়ে চারপাশ ভরে উঠুক শুদ্ধতায়।

শুভ পহেলা বৈশাখ! 🚩

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাসুদেব বাড়ি ,হাতুন্ডা, চুনারুঘাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category