আস-সাদিক ইমামি সুফি-বিজ্ঞান গবেষণা কেন্দ্র।

  • Home
  • Bangladesh
  • Habiganj Sadar
  • আস-সাদিক ইমামি সুফি-বিজ্ঞান গবেষণা কেন্দ্র।

আস-সাদিক ইমামি সুফি-বিজ্ঞান গবেষণা কেন্দ্র। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আস-সাদিক ইমামি সুফি-বিজ্ঞান গবেষণা কেন্দ্র।, Religious organisation, habiganj, Habiganj Sadar.

১২ ইমামের জ্ঞানতাত্ত্বিক দর্শনের আলোকে আধ্যাত্মিক সুফি-বিজ্ঞানের সত্য উন্মোচন, বিকৃত ইতিহাসের বিরুদ্ধে যুক্তিনির্ভর বাতেনী হাকীকত ও প্রামাণ্য রেফারেন্স উপস্থাপন, এবং বস্তুবাদী-বামপন্থী দর্শনের সমালোচনামূলক পর্যালোচনায় আমাদের অঙ্গীকার।

যদি মুসলমানরা মাওলা আলী (আঃ)-কে হিকমাহর মিম্বর থেকে নামিয়ে তলোয়ারের ময়দানে ঠেলে না দিত,তবে মানবসভ্যতা বিজ্ঞানীদের জন্...
08/06/2026

যদি মুসলমানরা মাওলা আলী (আঃ)-কে হিকমাহর মিম্বর থেকে নামিয়ে তলোয়ারের ময়দানে ঠেলে না দিত,
তবে মানবসভ্যতা বিজ্ঞানীদের জন্মের বহু আগেই জ্ঞান ও চেতনার এক উচ্চ স্তরে পৌঁছে যেত। এটা কোনো আবেগী কথা নয়- এটা মুসলিম ইতিহাসের সবচেয়ে বড় অপচয়।
নবী (সাঃ) বলেছিলেন “আমি জ্ঞানের নগরী, আর আলী তার দরজা।”
কিন্তু উম্মাহ কী করল?
দরজাটা খুলে ঢোকার বদলে দরজার রক্ষককেই যুদ্ধে ব্যস্ত রাখল। মাওলা আলী (আঃ)-এর পাঁচ বছরের খেলাফত- পাঁচ বছর গৃহযুদ্ধ। জামাল, সিফফিন, নাহরাওয়ান- মুসলমান বনাম মুসলমান। একটা বিশ্ববিদ্যালয় নয়,
একটা গবেষণা কেন্দ্র নয়- সব শক্তি খরচ হলো ক্ষমতার লড়াইয়ে। এই সংঘাতগুলো জ্ঞানচর্চার পথ সংকুচিত করে দেয়। তারপরও আমরা আজ বলি-“মুসলমানরা কেন পিছিয়ে?” কারণ আমরা জ্ঞানের মানুষকে ব্যবহার করেছি যুদ্ধের অস্ত্র হিসেবে, আর যুদ্ধের লোকদের বানিয়েছি ধর্মের মুখপাত্র। মাওলা আলী (আঃ)-এর হিকমাহ আমরা ধারণ করতে পারিনি। সুফি ও দার্শনিক ধারায় যা বেঁচে ছিল,
সেটাকেই ইউরোপ কুড়িয়ে নিল। ইবনে সিনা, ইবনে রুশদ, আল-খাওয়ারিজমির লেখা" সেখান থেকেই- “আন্দালুস ও সিসিলি হয়ে আরবি জ্ঞান ল্যাটিন ভাষায়
অনুবাদ হয়ে ইউরোপে রেনেসাঁর ভিত্তি গড়ল। আর আমরা?
আজও মিম্বরে দাঁড়িয়ে তর্ক করি-কে কাফের, কে জান্নাতি।
রেনেসাঁ ইউরোপের কৃতিত্ব নয়- ওটা মুসলমানদের হারিয়ে ফেলা উত্তরাধিকার। আমরা আলী (আঃ)-কে বুঝলে
ইতিহাস অন্যরকম হতো। কিন্তু আমরা তাঁকে বুঝিনি-
আমরা তাঁকে ব্যবহার করেছি। নাদে আলী শুধু জিকির নয়
এটা আমাদের ব্যর্থতার বিরুদ্ধে এক অভিযোগ।

✍️সুফী শামীম সাকাতী হায়দারী

মেরাজ শুধু উপরে ওঠা নয়,কারবালায় নেমে যাওয়া সবচেয়ে বড় মেরাজ।মাওলা হোসাইন নবুয়তের নূরের প্রকাশ। 🙏লাব্বাইক ইয়া হোসাইন (আঃ)...
07/06/2026

মেরাজ শুধু উপরে ওঠা নয়,
কারবালায় নেমে যাওয়া সবচেয়ে বড় মেরাজ।
মাওলা হোসাইন নবুয়তের নূরের প্রকাশ। 🙏

লাব্বাইক ইয়া হোসাইন (আঃ) মাওলা লাব্বাইক।🚩

✍️সুফী শামীম সাকাতী হায়দারী

05/06/2026

পুরো দুনিয়া যদি মাওলা আলী'কে (আঃ) ছেড়ে দেয় তাতে তাঁর কিছুই যায় আসে না, কিন্তু আলী (আঃ) যাকে ছেড়ে দেন তার আর কিছুই অবশিষ্ট থাকে না।

✍️সুফী শামীম সাকাতী হায়দারী

জীবনের অতল ঘূর্ণাবর্তে নিকষ অন্ধকার যখন হাতছানি দেয় মোহময় নফসানিয়াতের নাগপাশে, নিভে যেতে চায় চেতনার প্রদীপ, তখনই অনন্ত দ...
04/06/2026

জীবনের অতল ঘূর্ণাবর্তে নিকষ অন্ধকার যখন হাতছানি দেয় মোহময় নফসানিয়াতের নাগপাশে, নিভে যেতে চায় চেতনার প্রদীপ, তখনই অনন্ত দীপ্তির উৎস হয়ে, সূদীর্ঘ অধর্ম-জঞ্জালে সত্যসূর্য হয়ে উঁকি দেয় ইয়াওমে গাদীর। মহিমাময় ওয়ালাতের মাহফিলে প্রেম, প্রজ্ঞা ও ঐশীমহত্ত্বের মূতিমান প্রতিভূ মাওলা মুহাম্মদ (সা.) কর্তৃক ঘোষিত হয় আধ্যাত্মিক উত্তরাধিকার, রূহানিয়াতের পরম্পরা। বাবে ইলম, দামাদে মুস্তাফা, নূরে খোদা মাওলা আলী (আ.) নিযুক্ত হন উম্মতের রাহবার, রূহানিয়াতের মুর্শিদ ও জগতের কান্ডারী রূপে। মহান রবের তরফ হতে ঘোষিত হয় দ্বীনের পরিপূর্ণতা।

ইদে গাদীর কেবল ঐতিহাসিক সত্য নয়, গাদীর নূরূন আলা নূরের প্রবেশদ্বার, যেখানে সত্যান্বেষী লাভ করে তার ঈপ্সিত রূহানী জ্যোতির অনন্তধারা। চির প্রবাহিত বেলায়েত/ইমামত সালেককে নিয়ে যায় মাকামে মাহমুদায়, আলীমুন সেফাত তথা জ্ঞানগুণের পূর্ণ জাগরণেই উন্মোচিত হয় সেই অসীম শান্তিরাজ্যের দ্বার, ফাতিহাতুল কিতাব।

ইদে গাদীর ধর্মরাজ্যে সত্যনিশান উড্ডয়নের পাশাপাশি আমাদের অন্তররাজ্যেও জারি করূক মহিমাময় “মাওলাইয়াত”। রসুলে পাক (সা.) এর মুখনিসৃত “মাওলা” যথার্থই হয়ে উঠুক আমাদের অস্তিত্বের একমাত্র কান্ডারী, পথ প্রদর্শক।

ইদে গাদীর উদযাপন আমাদের অন্তরভূমিকে সিক্ত করুক মাওলাইতের নূরানী ঝর্ণাধারায়, ইরফানি মহত্ত্বে।

এই স্বরণিকার মাধ্যমে আমরা আমাদের ভক্তি-সাজদা জ্ঞাপন করি মহান মাওলার চরণ মুবারকে। আসুন, আমরা সকলেই মাওলার রূহানী দীপ্তির উত্তরাধিকারী হয়ে উঠি, মাওলার প্রজ্ঞা, প্রেম ও আদর্শকে হৃদয়ে ধারণ করি। অভিন্ন কন্ঠে ধ্বনি তুলি –
“ইয়াওমে গাদীর মুবারক”

ঈদ মোবারক,🥰আজকের মহাপবিত্র মাওলার অভিষেক দিবসে। সবাইকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আলী দর দীদে মোস্তফা জাঁ বুদ, আলী দর জা...
03/06/2026

ঈদ মোবারক,🥰

আজকের মহাপবিত্র মাওলার অভিষেক দিবসে। সবাইকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা।

আলী দর দীদে মোস্তফা জাঁ বুদ, আলী দর জাঁনে মোস্তফা পিনহা বুদ।

ইয়া আলী (আঃ) মাওলা মাদাদ 🙏

সুফি দৃষ্টিভঙ্গিতে : কাদেরকে আমরা আদর্শ হিসেবে অনুসরণ করি, আর কাদেরকে করি না?​সুফিবাদ কোনো জাতিগত সাহিত্যচর্চা বা মানবিক...
03/06/2026

সুফি দৃষ্টিভঙ্গিতে : কাদেরকে আমরা আদর্শ হিসেবে অনুসরণ করি, আর কাদেরকে করি না?

​সুফিবাদ কোনো জাতিগত সাহিত্যচর্চা বা মানবিক আবেগের অন্ধ অনুকরণ নয়। সুফিবাদ হলো আত্মশুদ্ধি, নূর, ইশ্‌ক এবং আল্লাহমুখী যাত্রার পথ। এই কারণেই সুফি হিসেবে আমরা সাহিত্য পড়ি, কিন্তু সাহিত্যিককে পথপ্রদর্শক বানাই না—যদি তাঁর চিন্তা আমাদের আকীদা, আদর্শ ও আধ্যাত্মিক কেন্দ্রের সঙ্গে সাংঘর্ষিক হয়। আমরা যাদের আদর্শ বা রুহানি মুর্শিদ হিসেবে অনুসরণ করি না, তারা মূলত কয়েকটি শ্রেণিতে বিভক্ত।

​১. ধর্মনিরপেক্ষ বা নাস্তিক দর্শনের সাহিত্যিকগণ
​যাঁদের চিন্তায় আল্লাহ, ওহি, নবুয়ত ও বেলায়েত অনুপস্থিত বা তুচ্ছ করা হয়েছে, তাঁদের রচনাকে আমরা জীবনদর্শনের মানদণ্ড বানাই না।

​উদাহরণ হিসেবে বলা যায়—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাঁদের সাহিত্য সামাজিক বাস্তবতা ও মানবিক সংকট তুলে ধরলেও সেখানে আত্মার তাযকিয়া, মারেফত ও ইশ্‌ক ইলাহী অনুপস্থিত। সুফিরা মানুষের প্রতি উদাসীন নন, কিন্তু সুফিবাদের লক্ষ্য সমাজ বিশ্লেষণ নয়; সুফিবাদের লক্ষ্য নফস ভাঙা ও আল্লাহর দর্শন।

​২. যারা আহলে বায়াতের (আঃ) মর্যাদা অস্বীকার বা অবজ্ঞা করেছেন

​যেকোনো চিন্তাবিদ, সাহিত্যিক বা বক্তা যদি আহলে বায়াতকে (আঃ) সাধারণ মানুষের স্তরে নামিয়ে আনেন, কারবালাকে কেবল political বা রাজনৈতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন, অথবা বারো ইমামের ইলম ও ইসমাহ (পবিত্রতা) অস্বীকার করেন—তাঁরা সুফি আদর্শের কেন্দ্র থেকে বিচ্যুত। কারণ সুফিবাদ শুরুই হয় মুহাম্মদী নূর ও আলীওয়ী সিলসিলা দিয়ে। এই কেন্দ্র বাদ দিলে সুফিবাদ আর সুফিবাদ থাকে না; তা হয়ে যায় দর্শন, মনোবিজ্ঞান বা কাব্যচর্চা মাত্র।

​তাহলে আমরা কাদের অনুসরণ করি?

​আমরা অনুসরণ করি—মহানবী হযরত মুহাম্মদ (সাঃ), আহলে বায়াত ও বারো ইমাম (আঃ), ইমাম আলী (আঃ)-এর সিলসিলাভুক্ত সুফি আউলিয়াগণ; রুমি, শামস তাবরিজি, ইবন আরাবি, জামী, ইকবাল, গাউছে পাক আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মইনুদ্দিন চিশতী, নিজামুদ্দিন আউলিয়া, বাবা ফরিদউদ্দিন, বু আলী শাহ কালান্দার, আমির খসরু এবং আরও অসংখ্য মহাপুরুষ।

​কারণ তাঁরা সাহিত্য নয়—'অবস্থা' (হাল) দিয়েছেন; বক্তৃতা নয়—রূপান্তর এনেছেন; তথ্য নয়—নূর পৌঁছে দিয়েছেন।

​আমরা কাউকে ঘৃণা করি না, কিন্তু সবাইকে অনুসরণও করি না। সুফিবাদের পথ যেখানে প্রেম আল্লাহমুখী, শিল্প নূরমুখী, আর আদর্শ আহলে বায়াতকেন্দ্রিক। যে চিন্তা এই কেন্দ্র থেকে দূরে, সে যত সুন্দর ভাষায়ই লেখা হোক না কেন, তা সুফির পথনির্দেশক নয়।

​সুফিবাদ সর্বজনীন ও কেন্দ্রমুখী

​সুফিবাদ সর্বজনীন, কারণ প্রেম সর্বজনীন। কিন্তু সুফিবাদ সীমাহীন নয়, কারণ এর একটি নির্দিষ্ট কেন্দ্র আছে। সে কেন্দ্র হলেন—মহানবী মুহাম্মদ (সাঃ), আহলে বায়াত (আঃ) ও আলীওয়ী নূর। এই কেন্দ্র ছাড়া প্রেম কেবলই এক সাময়িক আবেগ হয়, আর আবেগ শেষ পর্যন্ত ক্লান্তি আনে।

​এই পোস্ট রহস্যময় নয়, বরং সুফিবাদের মতোই সর্বজনীন; কারণ সত্য সর্বদা নূরের দিকে আহ্বান করে।

​সুফি-বিজ্ঞানের দৃষ্টিতে এই কেন্দ্র কেন অনিবার্য?

​আধুনিক জড়বাদী বিজ্ঞান বা মনোবিজ্ঞান মানুষের কেবল মস্তিষ্ক ও দৃশ্যমান পঞ্চেন্দ্রিয় নিয়ে কাজ করে, যা আসলে মানুষের নফসের বৃত্তে বন্দী। কিন্তু সুফি-বিজ্ঞান বলে, মানুষের ভেতরে রয়েছে ১০টি লতিফা (আধ্যাত্মিক কেন্দ্র)। এর মধ্যে আলমে খালকের উপাদানগুলো যখন আলমে আমরের লতিফাগুলোর (ক্বলব, রূহ, সির, খফি, আখফা) সাথে যুক্ত হয়, তখন মানুষের ভেতরে এক অদৃশ্য আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি তৈরি হয়।

​১২ ইমামের পবিত্র নূর হলো সেই পরম শক্তির উৎস (Source Energy), যা মানুষের এই ১০টি লতিফাকে সচল করে। বামপন্থী বা ধর্মনিরপেক্ষ সাহিত্যিকদের লেখা মানুষের আবেগকে সাময়িক আলোড়িত করলেও, তা মানুষের এই বাতেনী লতিফাগুলোকে জাগ্রত করতে পারে না। কারণ, তাদের চিন্তায় সেই "আদি নূরের" সংযোগ নেই।

​তাই সুফি-বিজ্ঞান কোনো অন্ধ অনুকরণ নয়, এটি মানুষের রুহানি ডিএনএ (DNA) পরিবর্তনের এক পরম আধ্যাত্মিক রসায়ন (Alchemical Transformation)।

​✍️~সুফী শামীম সাকাতী হায়দারী

Address

Habiganj
Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when আস-সাদিক ইমামি সুফি-বিজ্ঞান গবেষণা কেন্দ্র। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share