কলেজিয়ান দ্বিনী কমিউনিটি

কলেজিয়ান দ্বিনী কমিউনিটি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কলেজিয়ান দ্বিনী কমিউনিটি, Religious organisation, Kashiani, Gopalgonj.

18/12/2024

যখন দু'জন মুসলিম তলোয়ার নিয়ে পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তখন হত্যাকারী ও নিহত ব্যক্তির অবস্থান হবে জাহান্নাম।
(বুখারী ৬৮৭৫)

18/12/2024

প্রকৃত আল্লাহর ওলী কারা _ Prokito Allahu er Oli Kara - Dr. Khandaker Abdullah Jahangir Rh

30/10/2024

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

আল্লা-হুম্মা ইন্নাকা 'আফুউন, কারীমুন তু'হিব্বুল 'আফওয়া, ফা'আফু 'আন্নী

হে আল্লাহ্! তুমি ক্ষমাশীল, মহানুভব!, তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব, আমাকে ক্ষমা করে দাও।

(তিরমিযীঃ ৩৬১৩)

30/10/2024

আবূ হাতিম আল মুযানী (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'তোমরা যে ব্যক্তির দ্বীনদারিতা ও নৈতিক চরিত্র দ্বারা সন্তুষ্ট আছো, এমন ব্যক্তি যদি তোমাদের নিকট বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তাহলে তার সাথে (তোমাদের মেয়েদের) বিয়ে দিয়ে দাও।'
[তিরমিযী; হাদীসঃ ১০৮৪]

26/10/2024

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদু লিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার আর ৯৯ বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির’, তার গোনাহগুলো সাগরের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়।’
(মুসলিম, হাদিস : ৪৯০৬)

ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিলে আল্লাহর জিম্মাদারি থেকে বেরিয়ে যায়। সব কিছু হারিয়ে ফেলে। মহান আল্লাহ ওই ব্যক্তির ওপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন। হাদিসে পাকে এসেছে-

হজরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দশটি নসিহত করেন, তার মধ্যে বিশেষ একটি এটাও যে তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করো না। কারণ, যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করল তার ওপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকল না।’
(মুসনাদ আহমাদ ৫/২৩৮)

24/10/2024

আবূ হাতিম আল মুযানী (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'তোমরা যে ব্যক্তির দ্বীনদারিতা ও নৈতিক চরিত্র দ্বারা সন্তুষ্ট আছো, এমন ব্যক্তি যদি তোমাদের নিকট বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তাহলে তার সাথে (তোমাদের মেয়েদের) বিয়ে দিয়ে দাও।' (তিরমিযী; হাদীসঃ ১০৮৪)

20/10/2024

নিশ্চয় যারা এটা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর আল্লাহ জানেন এবং তোমরা জান না। (সুরা আন নূর আয়াত: ১৯)

20/10/2024

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُكُمۡ غَوۡرًا فَمَنۡ یَّاۡتِیۡكُمۡ بِمَآءٍ مَّعِیۡنٍ ﴿۳۰﴾
বল, ‘তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, তাহলে কে তোমাদেরকে বহমান পানি এনে দিবে’ ?

(সূরাঃ আল-মুলক | আয়াতঃ ৩০)

19/10/2024

আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না। প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পার না।
(সুরা বাকারা:১৫৪)

17/10/2024

হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রা. বলেন, আমি রাসুল সা.-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! এই দোয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আ.-এর জন্যই প্রযোজ্য, না সব মুসলিমের জন্য? জবাবে প্রিয়নবী (‎‫ﷺ‬‎). বলেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটা সব মুসলিমের জন্য সবসময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআনে পাঠ করোনি, ‘ওয়া কাজালিকা নুনজিল মুমিনিন- আর এভাবেই আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি।
(তিরমিজি ৩৫০৫)


দোয়া ইউনুস


لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ-লিমিন।


দোয়া ইউনুসের অর্থ: তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত।

দোয়া ইউনুস পাঠের ফজিলত


দোয়া ইউনুসের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী ইউনুস আ. এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পড়ে দোয়া করে তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহর রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায়।

দোয়া ইউনুস প্রতিদিন ১০০০ বার পাঠের ফজিলত


অন্য বর্ণনায় রয়েছে, দৈনিক এক হাজার বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তার রুজি-রোজগারে সমৃদ্ধি দান করেন। দুঃখ-যন্ত্রণা, পেরেশানি, অশান্তি ও কষ্ট-প্রভৃতি দূর করেন। তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন। শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন

Address

Kashiani
Gopalgonj

Website

Alerts

Be the first to know and let us send you an email when কলেজিয়ান দ্বিনী কমিউনিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share