Nazmul Islam - রবিন

Nazmul Islam - রবিন ''পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ?

13/03/2024

আজ বঙ্গবন্ধু টাওয়ার মসজিদে বাদ জোহর আইন বিভাগের ছাত্রদের 'প্রোডাক্টিভ রমজান' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!!
ধর্মীয় যে কোন কাজে বাঁধা দানকারী কখনো প্রকৃত মুসলমান হতে পারে না!!
ধ্বংস হয়েছে আবু লাহাবের হাত,
ধ্বংস হোক আবু লাহাবের উত্তরসূরীদের হাত,
যে হাত রোজাদারদের গায়ে উঠেছে।

মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
আল্লাহ এদের হেদায়েত দিক!! আমিন!!

08/05/2021
07/05/2021

সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত।
[সূরা আল-কারি'আঃ ৪]

06/05/2021

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
“আদম সন্তান যে আগুন ব্যবহার করে সেটি জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ উত্তপ্ততা সম্পন্ন, তিনি আরো বলছেন, জাহান্নামের আগুন তার থেকে উনসত্তর গুণ বেশী উত্তপ্ত”।
[বুখারী: ৩২৬৫]

30/04/2021

প্রঃপবিত্র কুরআনে মোট সূরা কতটি?
উঃ১১৪ টি।
প্রঃ পবিত্র কুরআনেরর প্রথম সূরার নাম কি?
উঃ ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?
উঃ সূরা বাকারা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ সূরা কাওছার।

প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?
উঃ সূরা বাকারার ২৮২নংআয়াত।
প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?
উঃ আয়াতুল কুরশী।

প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
উঃ সূরা মূলক।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
উঃ সূরা ইখলাস।

প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
উঃ সূরা কাফিরূন।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?
উঃ সূরা কাহাফ।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।

প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা সাজদা ও দাহর।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা আ'লা ও গাশিয়া।
প্রঃ পবিত্র কুরআনে কত বছরে নাযিল হয়?
উঃ তেইশ বছরে।

প্রঃ "মুহাম্মদ " সাঃ এর নামটি পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
উঃ চার স্থানে।
১/সূরা আল ইমরান।(১১৪নংআয়াত)
২/সূরা আহযাব। (৪০নংআয়াত)
৩/সূরা মুহাম্মদ। ( ২নংআয়াত)
৪/ সূরা ফাতাহ্। (২৯নংআয়াত)।

প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?
উঃ আল্লাহ তা'আলা বলেন- ﻭﺍﺗﻘﻮﺍ ﻳﻮﻣﺎً ﺗﺮﺟﻌﻮﻥ ﻓﻴﻪ ﺇ ﻟﻲ ﺍﻟﻠﻪ ﺛﻢ ﺗﻮﻓﻲ ﻛﻞ ﻧﻔﺲ ﻣﺎﻛﺴﺒﺖ ﻭﻫﻢ ﻻ ﻳﻄﻠﻤﻮﻥ সূরা বাকারার ২৮১ নংআয়াত। ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর রাঃ থেকে বণর্না করেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর নবী কারীম সাঃ নয় দিন জীবিত ছিলেন। (আল ইতক্বান ফি উলূমিল কুরআন)।

প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণরূপে নাযিল হয়? উঃ সূরা ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআন প্রথম যুগে কি ভাবে সংরক্ষিত ছিল?
উঃ সাহাবায়ে
প্রঃ পবিত্র কোরআনের সৌন্দর্য হলো -
উঃ সূরা আর রাহমান।

26/04/2021

আমরা রুকু এবং সিজদায় যা যা বলি সেটা নিয়ে কখনো চিন্তা করেছেন কি?

আমরা রুকুতে বলি "সুবহানা রব্বিয়াল আযীম"। অর্থঃ "আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনি সবচেয়ে শক্তিধর।"

আমরা সিজদায় বলি, "সুবহানা রাব্বিয়াল আ’লা’. অর্থঃ ''আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনার মাকাম সবচেয়ে উঁচু"।

নামাজের মধ্যে শারীরিক দিক থেকে সবচেয়ে নড়বড়ে এবং দুর্বল অবস্থানটা হচ্ছে "রুকু"। রুকুতে থাকা অবস্থায় কেউ যদি নামাজরত বান্দাকে হালকা করেও একটা ধাক্কা দেয়, সে ধপাস্‌ করে মাটিতে পড়ে যাবার সম্ভাবনা আছে। চমৎকার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন নামাজে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকি, তখন বলি "আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী!" আবার, আমরা যখন নামাজের মধ্যে সবচেয়ে নিচু অবস্থানে থাকি, তখন আল্লাহকে বলি যে, "আল্লাহ আপনি সবচেয়ে উঁচু!"

সুবহানাল্লাহ! কেবলমাত্র এই কনসেপ্টটা আমাদের নামাজকে অন্য আরেক ডাইমেনশানে নিয়ে যায়! নামাজ পড়তে পড়তে যেখানেই মন চলে যাক না কেন, রুকু আর সিজদাহ দেওয়ার সময় মনে পড়ে যায় যে, "আল্লাহ সবচেয়ে শক্তিধর এবং আল্লাহই সর্বোচ্চ!"

তারপর রুকু থেকে উঠতে উঠতে আমরা বলি - "সামি আল্লাহু লিমান হামিদা" অর্থ: "আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন, যে তাঁর প্রশংসা করে।"

তারপর পরই দাঁড়িয়ে সোজা হয়ে আমরা আল্লাহর প্রশংসা করি এবং বলিঃ "রব্বানা ওয়া লাকাল হামদ’ অর্থ, "হে আল্লাহ! যাবতীয় প্রশংসা কেবল তোমারই।" অনেকটা যেন আমাদের কথাগুলি যে আল্লাহ সুবহানাতা'আলা শুনবেন, সেটা নিশ্চিত করে রাখলাম।

বলুন তো ঠিক সিজদায় যাবার আগে কেন এটা নিশ্চিন্ত করে নিলাম যে, আল্লাহ আমার সব কথা শুনবেন?

কারণ, সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং সিজদা হচ্ছে দুয়া করার মোক্ষম সময়।

রসূল (সা.) বলেছেন, ‘সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। সুতরাং সে সময় তোমরা বেশি বেশি দুয়া করো।’ (মুসলিম, হাদিস : ৪৮২)।

তাই আল্লাহর সাথে বান্দার এই মহামিলনের ঠিক আগ মুহূর্তে "সামি আল্লাহু লিমান হামিদা" reminder দিচ্ছে যে, আল্লাহর কাছে যা চাওয়ার সিজদায় গিয়ে উজাড় করে চেয়ে নাও। তিনি তোমার সব আকুতি-মিনতি শুনছেন। একটাও মাটিতে পড়বেনা। প্রতিটা দুয়া রব্বুল আলামিনের দরবারে মেহমান হয়ে পৌঁছাবে।

16/04/2021

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
“যখন তোমাদের কারো সিয়ামের দিন হবে, সে যেন অশ্লীল ভাষা প্রয়োগ না করে ও হৈ-হট্টগোল না করে। আর যদি কেউ গালাগালি করে অথবা তার সাথে লড়াই ঝগড়া করে, তাহলে সে যেন বলে যে, ‘আমি সিয়াম পালনকারী ।”
[বুখারীঃ ১৯০৪, মুসলিমঃ ২৭৬২]

16/04/2021

আল্লাহর রসূল (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন মাত্র সিয়াম রাখবে, সেই ব্যক্তি থেকে জাহান্নাম ১০০ বছরের পথ পরিমাণ দূরে সরে যাবে।”
[সহীহ তারগীবঃ ৯৮৮]

15/04/2021

যে ব্যক্তি ১বার বলে
“সুবহানাল্লাহিল আযীম ওয়াবিহামদিহী🌺
তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়‼️🥀

_(তিরমিজি-৩৪৬৪)📚

14/04/2021

হজরত মুহাম্মদ (স.) ইরশাদ করেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।
❤️💚

13/04/2021

“যার সর্বশেষ বাক্য হবে লা-ইলাহা
ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে”।
[আবু দাউদঃ ৩১১৬]

Address

Goalundo
7710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Islam - রবিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share