13/07/2026
শোক সংবাদ
ঐতিহ্যবাহী দারুল কোরআন মাদ্রাসার সাবেক ছাত্র, দস্যু নারায়ণপুর সরকার বাড়ির মাসুম সরকারের ছেলে, হাফেজ মাহমুদুল হাসান মাহান (১৪) আজ সোমবার (১৩ জুলাই) মাগরিবের নামাজের কিছুক্ষণ পূর্বে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যু আমাদের ব্যথিত করেছে। হে আল্লাহ! হাফেজ মাহানের কুরআনের খেদমত কবুল করুন, তার সব গুনাহ ক্ষমা করুন, কবরকে নূর ও প্রশান্তিতে ভরে দিন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল নসিব করুন।
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاجْعَلْ مَأْوَاهُ الْفِرْدَوْسَ الْأَعْلَى. آمِين