Dawah Kafela

Dawah Kafela দ্বীনের দাওয়াত পৌছানো আমাদের মূল লক্ষ্য

প্রিয় নবীজি ﷺ-এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে। তারা কোনো কথা না বলেই সাথে সাথে যুবকটির পেছনে দড...
31/08/2026

প্রিয় নবীজি ﷺ-এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে। তারা কোনো কথা না বলেই সাথে সাথে যুবকটির পেছনে দড়ি দিয়ে তার দু’হাত বেঁধে ফেলে। যুবকটি পুলিশদের জিজ্ঞেস করতে লাগল, তোমাদের কী হয়েছে? আমিতো চোরও নই, ডাকাতও নই, তাহলে আমার সাথে এমন আচরণ করছ কেন?!

দূর থেকে একজন বয়স্ক মুরব্বি পুরো বিষয়টি লক্ষ্য করছিলেন। তখন তিনি কাছে এসে পুলিশদের বললেন, “আমি এই যুবককে চিনি।”

পুলিশরা তাকে বলল: আপনি তাকে কীভাবে চিনেন?

মুরব্বি বললেন: আমি তাকে দেখি, সে সব সময় রাসূলুল্লাহ ﷺ-এর রওজার সামনে দাঁড়িয়ে-দাঁড়িয়ে, বসে-বসে দরূদ পড়ে, সালাম দেয়, কান্নাকাটিও করে। তোমরা তাকে গ্রেফতার করেছ কেন? সে কি চোর?

যুবকটি ছিল আলবেনিয়ার নাগরিক, বয়স ৩৫ অথবা ৩৬ হবে। তার মাথাভর্তি ঘাড় বাবরি চুলে আর মুখভর্তি হালকা দাড়িতে।

পুলিশ বলল: না, সে চোর নয়। এই যুবক আলবেনিয়ার অধিবাসী। সে মদিনায় ছয় বছর ধরে বসবাস করছে, অথচ এখানে তার কোনো বসবাসের কাগজপত্র নেই। আমরা তাকে ধরে আলবেনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি ছয় বছর যাবৎ। কিন্তু প্রতিবারই তাকে ধরার পর সে আমাদের কাছ থেকে পালিয়ে যায়। আমরা তাকে প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে ধরি। এবারও তাই হলো। তাকে এবার পাওয়ামাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাঁধা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না!

মুরব্বি পুলিশদের বললেন: এখন তোমরা তাকে নিয়ে কী করবে?

তারা বলল: রাষ্ট্রীয় আইন প্রয়োগ করব। আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উঠিয়ে দেব, তারপর সে আলবেনিয়ায়...

যুবকটি তখন কাঁদছিল আর ভাবছিল, এবার মনে হয় তাকে সত্যি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছেড়ে যেতে হবে! রাসূলের স্মৃতিবিজড়িত মদিনা শহর ছেড়ে যেতে হবে!

কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদের বলতে লাগল: দেখুন ভাই, আমি এখানে চুরি, ডাকাতি, ছিনতাই ও কারও সাথে প্রতারণা করি না। আমি এখানে এসেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার টানে। এছাড়া অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আমার নেই।

পুলিশরা বলল: না, এটা গ্রহণযোগ্য কথা নয়। আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে। বহিরাগতদের রাষ্ট্রীয় আইনে এখানে থাকার সুযোগ নেই।

পুলিশরা যুবককে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। যুবক পথিমধ্যে তাদের বলল: আমার একটি শেষ অনুরোধ রাখবেন?

পুলিশরা তার অনুরোধ শুনল এবং সুযোগ দিল।

যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল:

هل هكذا كان الاتفاق بيننا؟!

“ইয়া রাসূলুল্লাহ! আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল!

হে রাসূল! আপনার প্রতিবেশী হব, তাই আমি আমার দোকান, ব্যবসা, মা-বাবাকে ছেড়ে এখানে এসেছি। কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না।”

এই কথা বলতে বলতে যুবক মাটিতে লুটিয়ে পড়ল।

পুলিশরা বলেছে: আমরা ভাবলাম, যুবক ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে। সে জ্ঞান হারানোর ভান করছে, হয়তো আবার পালানোর পাঁয়তারা করছে।

পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে উঠাল। দেখল, সে সত্যিই অচেতন। মুখে পানি ঢেলে দিলেও যুবক আর নড়ছে না। তাদের মধ্যে একজন বলল: তার হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে। এক্ষুণি অ্যাম্বুলেন্স আনো।

অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালেও নেওয়া হয়েছিল। ডাক্তার তার পরীক্ষা-নিরীক্ষা করার পর বললেন: আরও দেড় ঘণ্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছে, সে বেঁচে নেই।

পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়েছিল এবং বলছিল: আল্লাহর শপথ, আমরা আমাদের দায়িত্ব পালনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তাঁর গভীর ভালোবাসার নমুনা অনুভব করতে পারিনি।

এরপর গোসল ও জানাযা শেষে যুবককে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়।

আলবেনিয়ার পথে রওনা দেওয়া যুবক, জান্নাতুল বাকিতে চলে গেলেন। রেখে গেলেন পৃথিবীবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার অনুপম উপমা।

~ আরবি থেকে অনূদিত

30/08/2026

ফিলিস্তিনের নারীদের ইমান মজবুত
゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ #ভাইরাল_নিউস #ভাইরাল #ভাইরাল_ভিডিও #এসলাহী_ইজতেমা #আত্মশুদ্ধি #তাযকিয়ায়ে_নফস #দ্বীনি_মজলিস #ইসলামিক_জীবন #তওবা #তাকওয়া #কুরআন_সুন্নাহ #ইসলামী_শিক্ষা #দাওয়াত_ইলাল্লাহ #ইসলামিক_পোস্ট #বাংলা_ইসলামিক_পোস্ট #ইসলামিক_নসিহত

30/07/2026

কঠিন সময়ে ধৈর্য, আল্লাহর ওপর ভরসা এবং উম্মাহর কর্তব্য
🎙️ শাইখ মুহাম্মাদ হাসান হাফিঃ
অনুবাদ: DAWAH NASEEHA.
゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ #ভাইরাল_নিউস #ভাইরাল #ভাইরাল_ভিডিও #এসলাহী_ইজতেমা #আত্মশুদ্ধি #তাযকিয়ায়ে_নফস #দ্বীনি_মজলিস #ইসলামিক_জীবন #তওবা #তাকওয়া #কুরআন_সুন্নাহ #ইসলামী_শিক্ষা #দাওয়াত_ইলাল্লাহ #ইসলামিক_পোস্ট #বাংলা_ইসলামিক_পোস্ট #ইসলামিক_নসিহত

22/07/2026

সালাতের প্রতি ওমর রাযিঃ এর শেষ নিদর্শন
🎙️শাইখ মাহামুদ আল-হাসানাত
অনুবাদ: DAWAH NASEEHA.
゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ #ভাইরাল_নিউস #ভাইরাল #ভাইরাল_ভিডিও #এসলাহী_ইজতেমা #আত্মশুদ্ধি #তাযকিয়ায়ে_নফস #দ্বীনি_মজলিস #ইসলামিক_জীবন #তওবা #তাকওয়া #কুরআন_সুন্নাহ #ইসলামী_শিক্ষা #দাওয়াত_ইলাল্লাহ #ইসলামিক_পোস্ট #বাংলা_ইসলামিক_পোস্ট #ইসলামিক_নসিহত

17/07/2026

ফেরেস্তা সৃষ্টি ও দায়িত্ব | শাইখ মুহাম্মদ আল-আরেফি | বাংলা অনুবাদঃDAWAH NASEEHA

゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ #ভাইরাল_নিউস #ভাইরাল #ভাইরাল_ভিডিও #এসলাহী_ইজতেমা #আত্মশুদ্ধি #তাযকিয়ায়ে_নফস #দ্বীনি_মজলিস #ইসলামিক_জীবন #তওবা #তাকওয়া #কুরআন_সুন্নাহ #ইসলামী_শিক্ষা #দাওয়াত_ইলাল্লাহ #ইসলামিক_পোস্ট #বাংলা_ইসলামিক_পোস্ট #ইসলামিক_নসিহত

06/07/2026

দুরুদের ফজিলত
শাইখ মুহাম্মাদ আল আরেফি হাফিঃ
゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ #ভাইরাল_নিউস #ভাইরাল #ভাইরাল_ভিডিও #এসলাহী_ইজতেমা #আত্মশুদ্ধি #তাযকিয়ায়ে_নফস #দ্বীনি_মজলিস #ইসলামিক_জীবন #তওবা #তাকওয়া #কুরআন_সুন্নাহ #ইসলামী_শিক্ষা #দাওয়াত_ইলাল্লাহ #ইসলামিক_পোস্ট #বাংলা_ইসলামিক_পোস্ট #ইসলামিক_নসিহত

02/07/2026

"আপনার কাছে এমন কোনো আমল আছে যা পাহাড়ও সরাতে পারে?"
শাইখ মুহাম্মাদ হাসান
゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ #ভাইরাল_নিউস #ভাইরাল #ভাইরাল_ভিডিও #এসলাহী_ইজতেমা #আত্মশুদ্ধি #তাযকিয়ায়ে_নফস #দ্বীনি_মজলিস #ইসলামিক_জীবন #তওবা #তাকওয়া #কুরআন_সুন্নাহ #ইসলামী_শিক্ষা #দাওয়াত_ইলাল্লাহ #ইসলামিক_পোস্ট #বাংলা_ইসলামিক_পোস্ট #ইসলামিক_নসিহত

বর্তমানে কিছু পীর রয়েছে যাদের কাছে মানুষ যায় মূলত দ্বীন শিখতে এবং কিভাবে মানতে হয় তা জানতে। কিন্তু মানুষদেরকে ঈমান-কু...
29/06/2026

বর্তমানে কিছু পীর রয়েছে যাদের কাছে মানুষ যায় মূলত দ্বীন শিখতে এবং কিভাবে মানতে হয় তা জানতে। কিন্তু মানুষদেরকে ঈমান-কু'ফ'রের পার্থক্য, তাওহিদ-শিরকের পরিচয়, হালাল-হারামের সীমারেখা, সুন্নাহ-বিদআতের পার্থক্য এবং অন্তরের চিকিৎসা শিক্ষা না দিয়ে নফল ইবাদতে এমনভাবে ব্যস্ত রাখা হয় যে, অনেকেই অসংখ্য ফরজ দায়িত্ব অবহেলা করে বসে। এরা আসলে পীর নয়, পীরের নামে কলঙ্ক।

যে ব্যক্তি মানুষের আকীদা শুদ্ধ করার পরিবর্তে শুধু ওযীফা, নফল নামাজ, নফল জিকির কিংবা বিভিন্ন আনুষ্ঠানিক আমলের মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখে, অথচ ফরজ ইবাদতের গুরুত্ব, তাওহিদের শিক্ষা, শিরকের ভয়াবহতা, বিদআতের ক্ষতি এবং কুরআন-সুন্নাহর অনুসরণের প্রতি গুরুত্ব দেয় না সে কখনো প্রকৃত পথপ্রদর্শক হতে পারে না।

একজন সত্যিকারের পীর বা শায়খের প্রথম দায়িত্ব হলো মানুষের ঈমানকে শক্তিশালী করা, আকীদা বিশুদ্ধ করা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া, শিরক থেকে সতর্ক করা, হালাল-হারাম শিক্ষা দেওয়া, সুন্নাহর অনুসরণে উদ্বুদ্ধ করা এবং মানুষের অন্তরকে রিয়া, অহংকার, হিংসা, লোভ ও দুনিয়ার মোহ থেকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। এরপর তিনি নফল ইবাদতের দিকে উৎসাহিত করবেন।

ইসলামে ফরজের মর্যাদা সর্বোচ্চ। যে ব্যক্তি ফরজকে অবহেলা করে নফলে ব্যস্ত থাকে, সে দ্বীনের অগ্রাধিকারই বুঝতে পারেনি। আর যে শিক্ষক বা পীর মানুষকে এই ভুল অগ্রাধিকার শেখায়, সে মানুষের উপকার নয়; বরং ক্ষতিই করে।

আজ মুসলিম সমাজের সবচেয়ে বড় প্রয়োজন এমন পথপ্রদর্শক, যিনি মানুষকে নিজের প্রতি নয়, আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি আহ্বান করবেন; যিনি ব্যক্তিপূজা নয়, কুরআন ও সহীহ সুন্নাহর অনুসরণ শেখাবেন; যিনি অন্ধ আনুগত্য নয়, দলীলভিত্তিক দ্বীন শিক্ষা দেবেন।

সাবধান! দ্বীনের নামে সব আহ্বানকারী হকের উপর থাকে না। তাই ব্যক্তি নয়, কুরআন ও সহীহ সুন্নাহকে মানদণ্ড বানান। যে আপনাকে ফরজের আগে নফলে ব্যস্ত রাখে, আকীদার আগে আনুষ্ঠানিকতায় ডুবিয়ে রাখে তার ব্যাপারে সতর্ক থাকুন। কারণ একজন প্রকৃত পীর মানুষকে আল্লাহর পথে নিয়ে যান; আর ভ্রান্ত পথপ্রদর্শক মানুষকে সত্যের মূল ভিত্তি থেকেই দূরে সরিয়ে দেন।
゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ #ভাইরাল_নিউস #ভাইরাল #ভাইরাল_ভিডিও #এসলাহী_ইজতেমা #আত্মশুদ্ধি #তাযকিয়ায়ে_নফস #দ্বীনি_মজলিস #ইসলামিক_জীবন #তওবা #তাকওয়া #কুরআন_সুন্নাহ #ইসলামী_শিক্ষা #দাওয়াত_ইলাল্লাহ #ইসলামিক_পোস্ট #বাংলা_ইসলামিক_পোস্ট #ইসলামিক_নসিহত

Address

Gazipur Dhaka
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share