08/07/2023
#ধন্যবাদ ও কৃতজ্ঞতা
সুধী,
ভেটুর নব দিগন্ত যুব সংঘের পক্ষ থেকে সাংগঠনিক প্রীতি ও শুভেচ্ছা নিবেন!
ভেটুর নব দিগন্ত যুব সংঘের উদ্যোগে বিগত ২৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার বিকাল ৫.৩০ ঘটিকায় তুমিলিয়া ধর্মপল্লীর প্রতিপালক দীক্ষাগুরু সাধু যোহন এর পালাগান অত্যন্ত সুষ্ঠ ও সুন্দরভাবে মঞ্চস্থ করা হয়েছে। যার মধ্য দিয়ে দীক্ষাগুরু সাধু যোহন এর জীবনী, ধর্মীয় ভাব-গাম্ভীর্য সহকারে খ্রীস্টভক্তদের মাঝে গান ও প্রাণবন্ত অভিনয়ের সাহায্যে অত্যন্ত আকর্ষণীয় ও অর্থপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে।
এই বিশাল আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য এই পালাগানের রচয়িতা ও পরিচালক, সকল পাঠক/পাঠিকা, বাদক, বিভিন্ন কমিটির সকল সদস্য/সদস্যাবৃন্দ এবং গ্রামবাসী সকলের প্রতি, এছাড়াও দেশ ও বিদেশ থেকে আমাদের যে সকল শুভাকাঙ্খী ভাই ও বোনেরা আমাদেরকে বুদ্ধি, পরামর্শ, আর্থিক ও শারীরিক সহায়তার দ্বারা ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে সাহায্য করেছেন বলে আমরা আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সহায়তায় ভবিষ্যতে আমরা আরও সুন্দর কিছু করতে পারবো বলে বিশ্বাস করি।
দীক্ষাগুরু সাধু যোহন এর মধ্যস্ততায় সর্বশক্তিমান ঈশ্বরের নিকট আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
ধন্যবাদান্তে,
নিত্য মাইকেল কস্তা
সেক্রেটারী
ভেটুর নব দিগন্ত যুব সংঘ