Al Itminan Foundation

Al Itminan Foundation হৃদয়ের প্রশান্তি মানবতার সেবায়

কোরআনের আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম 🌙✨আলহামদুলিল্লাহ! আল ইতমিনান ফাউন্ডেশনের বিনামূল্যে সকালের মক্তব আয়োজনে আজ কোমলমতি...
11/06/2026

কোরআনের আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম 🌙✨

আলহামদুলিল্লাহ! আল ইতমিনান ফাউন্ডেশনের বিনামূল্যে সকালের মক্তব আয়োজনে আজ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কায়দা ও আমপারা বিতরণ করা হয়েছে।

শিশুদের হাতে পবিত্র কোরআন শিক্ষার প্রথম ধাপ তুলে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও বরকতের। এই নিষ্পাপ মুখগুলোর হাসিতেই আমাদের ফাউন্ডেশনের সার্থকতা।

আমাদের এই দ্বীনি পথচলায় আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য। শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের পাশে থাকুন।

📞 ০১৭৯৫২৩৩৩৬৫, ০১৯৯৯১৫০৭৭৮
📩 [email protected]

#দ্বীনি_শিক্ষা #মক্তব িনান_ফাউন্ডেশন

07/06/2026

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানীতে "আল ইতমিনান ফাউন্ডেশন" কর্তৃক পরিচালিত প্রথম কার্যক্রম হিসেবে শুরু হলো আমাদের 'সকালের মক্তব'।
আমাদের এই কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে এবং সেবামূলক।
শিশুদের কচি মনে দ্বীনের আলো জ্বালিয়ে দিতে এবং সহীহ-শুদ্ধভাবে কুরআন শেখানোর লক্ষ্যেই আমাদের এই পথচলা।
ভিডিওতে দেখছেন আমাদের মক্তবের ছোট্ট সোনামণিদের সুন্দর কিছু মুহূর্ত।

📍 স্থান: জোলারপাড় পূর্ব পাড়া নূরে মদিনা জামে মসজিদ, গাজীপুর সিটি, গাজীপুর।
📞 ০১৭৯৫২৩৩৩৬৫, ০১৯৯৯১৫০৭৭৮
📩 [email protected]

"আল ইতমিনান ফাউন্ডেশন" এর এই বরকতময় পথচলায় আপনাদের সবার দুআ ও সহযোগিতা কামনা করছি।

িনান_ফাউন্ডেশন

22/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল_ইতমিনান_ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, এবং দ্বীনি দাওয়াতি ও মানবিক সেবা সংস্থা।
'ইতমিনান' শব্দের অর্থ প্রশান্তি, আর আমাদের লক্ষ্য হলো সঠিক দ্বীনি শিক্ষা এবং আর্তমানবতার সেবার মাধ্যমে সমাজে শান্তি ও নৈতিকতা ছড়িয়ে দেওয়া।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:

সহিহ দ্বীনি শিক্ষা: শিশুদের জন্য আদর্শ মক্তব পরিচালনা এবং কুরআন শিক্ষার প্রসারে কাজ করা।

মানবিক সেবা: সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা।

নৈতিক উন্নয়ন: তরুণ প্রজন্মকে সঠিক নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শ সমাজ গঠন করা।

দাতব্য কার্যক্রম: আর্তমানবতার সেবায় বিভিন্ন কল্যাণমূলক প্রজেক্ট পরিচালনা করা।

আমরা বিশ্বাস করি, সঠিক জ্ঞান এবং মানুষের সেবা—এই দুটির মাধ্যমেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। আমাদের এই পথচলায় আপনার দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।

ঠিকানা: গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।
যোগাযোগ: 01795233365, 01999150778
ইমেইল: [email protected]

Address

B-117, 21 No Ward
Gazipur
1703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Itminan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share