06/10/2025
ইনটেক প্রোপার্টিজ লিমিটেড-এর একটি প্রজেক্টে দীর্ঘদিন ধরে সিকিউরিটি গার্ড হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ সিরাজ।
সম্প্রতি অসুস্থ হয়ে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
তার চিকিৎসার খোঁজ নিতে এবং সহায়তার উদ্দেশ্যে এম ফখরুল ইসলাম ফাউন্ডেশন-এর পক্ষ থেকে কিছু সহযোগিতা প্রদান করা হয়েছে।
আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি — তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আগের মতো সুস্থভাবে ফিরে আসেন।