Al Islah JR -2

Al Islah JR -2 এটি জামেয়া রশীদিয়া,ফেনী'র
ফেসবুক ব্যাকআপ পেইজ।
অফিসিয়াল পেইজ লিঙ্ক: https://www.facebook.com/share/1NoTx8AahG/

জামেয়া রশীদিয়া, ফেনী কর্তৃক পরিচালিত অফিসিয়াল ফেসবুক পেইজের একটি ব্যাকআপ পেইজ।

10/08/2026
06/08/2026

ছাত্ররা কাঁচা মাটির মতো। তারা সঠিক তারবিয়ত পেলে সুন্দর চরিত্র ও তাকওয়ার আলোয় গড়ে ওঠে।

জামেয়া রশীদিয়া, ফেনীর প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে যারা বাড়িতে গিয়ে একটি মুহূর্তের জন্যও স্মার্টফোন ব্যবহার করেনি, আজ মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সম্মাননা ও পুরস্কারে ভূষিত করেছে। আলহামদুলিল্লাহ, প্রায় ২,৫০০ জন ছাত্র এ পুরস্কার লাভ করেছে।

বন্ধের ছুটির আগে হযরত ওয়ালা আল্লামা মুফতী শহীদুল্লাহ সাহেব (দা.বা.) স্মার্টফোনের অপব্যবহারের ক্ষতি এবং আত্মসংযমের গুরুত্ব নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, সেই নসিহতের বাস্তব প্রতিফলন আজ সবার সামনে স্পষ্ট।

এটাই প্রমাণ করে, সঠিক তারবিয়তই একজন ছাত্রের সুন্দর ভবিষ্যতের ভিত্তি।। হিম্মত, মেহনত এবং দোয়ার মাধ্যমে ছাত্রদের মাঝে উত্তম গুণাবলি গড়ে ওঠে।

হযরত ওয়ালা দা.বা. প্রায়ই বলেন,"ছাত্রদের তারবিয়ত দিতে থাকুন, তারা অবশ্যই গড়ে উঠবে। ইনশাআল্লাহ"

আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। জামেয়া রশীদিয়াকে কবুল করুন। আমীন

06/08/2026

অন্তর যদি গুনাহের অন্ধকারে আচ্ছন্ন থাকে, তবে অনেক ইবাদত করলেও তাতে আত্মার প্রশান্তি আসে না। ইবাদতের স্বাদ পেতে হলে অন্তরকে গুনাহমুক্ত রাখা জরুরি।

আল্লামা মুফতী শহীদুল্লাহ সাহেব দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক, জামেয়া রশীদিয়া, ফেনী

04/08/2026

গুনাহ থেকে বাঁচার প্রথম ধাপ হলো, গুনাহকে গুনাহ মনে করা। যে ব্যক্তি গুনাহকে গুনাহই মনে করে না, তার জন্য গুনাহ থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন হয়ে যায়।

আল্লামা মুফতী শহীদুল্লাহ সাহেব দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক, জামেয়া রশীদিয়া, ফেনী

01/08/2026

📍গুরুত্বপূর্ণ ইলান
————
আগামীকাল ২ আগস্ট ২০২৬ ইং, রোজ রবিবার, জামেয়া রশীদিয়া ফেনী'র প্রথম সাময়িক পরীক্ষার ছুটির নির্ধারিত সময় সমাপ্ত হবে। অতএব, আগামীকাল আসরের পূর্বেই সকল ছাত্রের মাদ্রাসায় উপস্থিতি অপরিহার্য। আসরের পর হাজিরা হবে। ইনশাআল্লাহ

31/07/2026

সূর্যের আলো যেমন কোনো বাধা থাকলে নিচে পৌঁছাতে পারে না, ঠিক তেমনি গুনাহের কালো মেঘে আচ্ছন্ন অন্তরেও আল্লাহ তাআলার রহমত সহজে পৌঁছায় না। তাই আল্লাহর রহমত লাভ করতে হলে গুনাহ বর্জন অপরিহার্য।

আল্লামা মুফতী শহীদুল্লাহ সাহেব দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক, জামেয়া রশীদিয়া, ফেনী

31/07/2026

ইতিহাস সাক্ষী, যারা আলেমদের থেকে দূরে সরে গেছে, তারা ধীরে ধীরে গোমরাহির দিকে ধাবিত হয়েছে। আলেমদের সাথে দূরত্ব তৈরি করা মানেই নিজের ধ্বংস ডেকে আনা।

আল্লামা মুফতী শহীদুল্লাহ সাহেব দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক, জামেয়া রশীদিয়া, ফেনী

31/07/2026

খতিবে আযম আল্লামা সিদ্দিক আহমদ (রহ.) বলতেন, “মোল্লার দৌড় যতদিন মসজিদ পর্যন্ত ছিল, ততদিন মোল্লারাই বাদশাহ ছিল। কিন্তু যখনই সেই দৌড় টাকাওয়ালাদের দরবার পর্যন্ত পৌঁছেছে, তখনই মোল্লারা লাঞ্ছিত হয়েছে।”

আল্লামা মুফতী শহীদুল্লাহ সাহেব দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক, জামেয়া রশীদিয়া, ফেনী

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Islah JR -2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share