11/03/2025
শ্রীমদ্ভগবতগীতার-ষষ্ঠ অধ্যায়
🙏🌿🌺ওঁম তৎ সৎ🌺🌿🙏
🌺 #অভ্যাস-যোগ
👉 #শ্রীভগবানুবাচ..
🍃 শ্লোক নং-(০২)
📝 যং সন্ন্যাসমিতি প্রাহুর্ যোগং তং বিদ্ধি পাণ্ডব ।
ন হ্যসন্ন্যস্তসঙ্কল্পো যোগী ভবতি কশ্চন ৷৷ ২
___________________________________________________________________________________________________________
☀️পদচ্ছেদ ও অক্ষর বিন্যাস:☀️--
ইয়ম্ ছন্ন্যা-ছম্-ইতি প্রাহুঃ ইয়োগম্ তম্ বিদ্ধি পাণ্ডব ।
ন হি-অছন্ন্যস্ত-ছঙ্কল্পঃ ইয়োগী ভবতি কশ্চন ॥ ২
📝শব্দার্থ📝- যম্ - যাকে; সন্ন্যাসম্ - সন্ন্যাস; ইতি - এই; প্রাহুঃ - বলে থাকেন; যোগম্ - যোগ(পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থা); তম্ - তাই; বিদ্ধি - জানবে; পাণ্ডব - হে পাণ্ডুপুত্ৰ,হে অর্জুন; ন - না; হি - অবশ্যই; অসন্ন্যস্ত - এলোমেলো; সঙ্কল্পঃ- সঙ্কল্প, যোগী – যোগী;ভবতি – হন; কশ্চন - কোন ব্যক্তিই ॥ ২
💥অনুবাদ💥 ---হে পাণ্ডব! যাকে সন্ন্যাস বলা হয়, তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখভোগের
বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না ৷৷ ২
🌱তাৎপর্য 🌱--
কামনাত্যাগই সন্ন্যাসের প্রধান লক্ষণ। নিষ্কাম কর্মযোগী যখন ফলকামনাত্যাগী, তখন তাঁহাতে ও সন্ন্যাসীতে প্রভেদ কী? কর্ম ও ফল উভয়ই যিনি ত্যাগ
করিয়াছেন, তিনিই মুখ্যতঃ সন্ন্যাসী। কিন্তু কর্মত্যাগ অপেক্ষা কর্মফলবাসনাত্যাগই পরমার্থতঃশ্রেষ্ঠ। এই জন্য নিষ্কাম কর্মযোগী সর্বতোভাবে সন্ন্যাসলক্ষণযুক্ত না হইলেও কামনাত্যাগজন্যতিনি পরমার্থতঃ সন্ন্যাসী। আবার মনোবৃত্তি নিরোধ করিবার সামর্থ্যই যোগীর প্রধান লক্ষণ।ফলকামনা না থাকা বশতঃ নিষ্কাম কর্মযোগীর কিছুতেই প্রবৃত্তি থাকে না, অর্থাৎ, মনোবেগেরবশবর্তী হইয়া তিনি কোনো কার্যই করেন না, বা কোনো বস্তুরই আকাঙ্ক্ষা রাখেন না। এই
জন্য কামনাবিহীন কর্মী যোগীর সমান বলিতে হইবে। মহর্ষি পতঞ্জলি যোগসূত্রের প্রথমেইবলিয়াছেন—“যোগশ্চিত্তবৃত্তিনিরোধঃ”১—মনের সমস্ত বৃত্তিনিরোধের নাম যোগ। চিত্তবৃত্তি পাঁচপ্রকার—প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা ও স্মৃতি। ১ম–ইন্দ্রিয়াদির দ্বারা উপলব্ধি করিয়া মনেরঅনুভববিশেষের নাম প্রমাণ। ২য় — অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশাদি বৃত্তিভেদে
মিথ্যাজ্ঞানের নাম বিপর্যয়। ৩য়—শব্দ শ্রবণপূর্বক বিশেষ অর্থবাদশূন্য চিন্তাবিশেষের নাম বিকল্প।যেমন, বন্ধ্যার পুত্র, ঘোড়ার ডিম ইত্যাদি শব্দ শ্রবণে তত্তাবতের প্রকৃতার্থ অভাবে কোনো যথার্থঅনুভূতি না হওয়ায় একটি অলীক চিন্তার মাত্র উদয় হয়, সেইরূপ চিত্তবৃত্তির নাম বিকল্প।৪র্থ—প্রমাণ, বিপর্যয়, বিকল্প ও স্মৃতি—এই বৃত্তিনিচয় যে তমোগুণের গভীর আবেশে স্ফুরিতহয় না, তাদৃশ চিত্তবৃত্তির নাম নিদ্রা। ৫ম—পূর্বানুভূত সংস্কার হইতে যে জ্ঞানের উদয় হয়
তাহার নাম স্মৃতি। এইরূপ তাবৎ চিত্তবৃত্তি যিনি নিরোধ করিতে সমর্থ, তিনিই যোগী। নিষ্কামকর্মীও সঙ্কল্পাদি ত্যাগজন্য চিত্তবৃত্তি নিরোধে সমর্থ, এই জন্য তিনিও যোগী নামের যোগ্য॥২॥
৷🎶হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।🎶
--------------------------------------------
👉 গীতা পাঠ অন্তে অবশ্যই গীতায় স্মরণীয় নামগুলি জপ করিবেন -
👉 যথাঃ-গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্ত্বা, পতিব্রতা, ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা,ত্রিসন্ধ্যা,মুক্তি-গেহেনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবঘ্নী, ভ্রান্তী নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জরী।
----------------------------------------------------------------------
🌿 শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা-🌿
----------------------------------------------------------------------
🔥ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ ভবেৎ ।
পূর্ণং ভবতু ত্বৎ সর্বং ত্বৎ প্রসাদাৎ জনার্দ্দন ।।🔥
অথবা 👌
----------
🌱মন্ত্র হীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং জনার্দ্দন ।
যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তুমে🌱
🎉ধর্মীয় সকল তথ্য পেতে এই পেইজে যোগ দিয়ে আমাদের সহযোগিতা করুন🎉