Voice Of Islam

Voice Of Islam if you claim yourself Muslim, but you do not pray five times a day. There is a very simple Question :

Why don't you pray? You should know the answer

17/04/2024

Alhamdulillah

06/12/2021
21/07/2021

ঈদ মোবারক
তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।

আল্লাহ তো জানেন, আমার অন্তর কি চায়? কখনো-কখনো তিনি অন্তরের সব আশা আল্লাহ পূরণ করেন না৷ হয়ত আমার কাংখিত জিনিষটি আমার জন্য...
17/07/2021

আল্লাহ তো জানেন, আমার অন্তর কি চায়? কখনো-কখনো তিনি অন্তরের সব আশা আল্লাহ পূরণ করেন না৷ হয়ত আমার কাংখিত জিনিষটি আমার জন্য কল্যাণকর ছিল না, কিংবা আল্লাহ আমাকে বড্ড বেশী ভালোবাসেন, তাই তো আমার ডাকটি তিনি শুনতে প্রচুর ভালোবাসেন৷

একাকী কিংবা নির্জনে চোখের অশ্রু ফেলে যখন আল্লাহকে ডাকি, মুনাজাতে হাত তুলে যখন দরদর করে চোখের পানি ফেলে দেই, তখন হয়ত আমার রব আসমানে বসে-বসে হাসেন৷ আর বলেন, বান্দা, তুই আমার অত্যন্ত প্রিয়৷

জীবনে হতাশ হয়ে কোনো লাভ নেই৷ যা হারাবার হারিয়ে যাবে, যা পাওয়ার তা পেয়েই যাবো৷ সব হালতে শুধু প্রয়োজন তাওয়াক্কুল ও আশা৷
ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ) বলেন— “যেকথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয়না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিলো না।"
| জীবনে যা আসার আসবেই, যা হারাবার হারিয়ে যাবে |
✍️লেখা: Saifullah Al Mahmud

আমি বিভিন্ন ভাবে আপনাদের সাবধান করার চেস্টা করছি দয়া করে বাচ্চাদের মুখে বিষ তুলে দিবেন না । নিজের আপন বাচ্চাকে আমরা বুঝে...
07/06/2021

আমি বিভিন্ন ভাবে আপনাদের সাবধান করার চেস্টা করছি দয়া করে বাচ্চাদের মুখে বিষ তুলে দিবেন না । নিজের আপন বাচ্চাকে আমরা বুঝে না বুঝে বিষ খাওয়াচ্ছি । বাজারে প্রাপ্ত হরেক রকমের চিপস, জুস, চকলেট, চুয়িংগাম, লাচ্ছি, লিচু, যত রকমের কোমল পানীয় ইত্যাদি বাচ্চাদের খাবার যা কিনা ক্যামিক্যালের তৈরী এবং সেগুলো যাতে না পঁচে তার জন্য ব্যাবহৃত প্রিজারভেটিভ সেটাও কেমিক্যাল । এত্ত এত্ত ক্যামিকালে তৈরী খাবার আমরা বাচ্চাদের মুখে তুলে দিচ্ছি । যে কারনে, অতীত যে কোন সময়ের তুলনায় বর্তমানে বাচ্চারা বেশী বেশী অসুস্হ হয়ে ডাক্তারের স্মরনাপন্ন হচ্ছে।

এই মাত্র একটি বাচ্চা আমার চেম্বারে আসলো । প্রানের লাচ্ছিতে মাত্র দুইটা চুমুক দিছে, ওমনি তার মনে হল মুখের ভেতর পিপড়ায় কামড় দিচ্ছে (ছোট বাচ্চা বুঝিয়ে বলতে পারছে না ) এর প্রায় সাথে সাথেই তার সমস্ত মুখমন্ডল , শরীর ফুলে লাল হয়ে যাচ্ছে এবং চুলকাচ্ছে মেডিক্যালের ভাষায় যেটাকে আমরা আর্টিকেরিয়া (Articaria) বলে থাকি । যদিও যে কোন ফুডে এ্যালার্জী থাকলে এমন হতে পারে, তবুও আমি বলবো এধরনের ক্যামিক্যাল যুক্ত খাবার আপনাদের শিশুকে যেকোন মুহুর্তে বিপদে ফেলতে পারে; আর এটার দীর্ঘমেয়াদী ক্ষতি আরো মারাত্নক যা কিনা আপনাকে বয়ে বেড়াতে হবে সুদীর্ঘ সময় । তাই এখনই সময় শিশুদের ঘরের তৈরী খাবার খাওয়ান বাজারের বিষাক্ত খাবার গুলো থেকে দুরে রাখুন নিজেরাও ঐ সকল খাবার থেকে বিরত থাকুন ।
ধন্যবাদ সবাইকে।

ডাঃ জাহাঙ্গীর কবির ❤️

জান্নাতের কোন একদিনের ঘটনা। মিশকাত শরীফে এই ঘটনাটি হযরত জাবের রা. এর সুত্রে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ আমাদের সকলকে জান্ন...
06/06/2021

জান্নাতের কোন একদিনের ঘটনা। মিশকাত শরীফে এই ঘটনাটি হযরত জাবের রা. এর সুত্রে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ আমাদের সকলকে জান্নাতে এই দিনটির স্বাক্ষী হওয়ার তৌফিক দান করুন।
ঘটনা এই যে,
মুমিনগন যখন জান্নাতে সুখ শান্তি আর নেয়ামতপূর্ণ দিন কালাতিপাত করবে, তখন হটাৎ একদিন ভিন্ন রকম এক নুর বা আলো সমগ্র জান্নাত পরিবেষ্ঠিত করে নিবে। কৌতুহলী জান্নাতবাসী চোখ তুলে খুজতে থাকবে এই উজ্জল আলোর উৎস কোথায়! দেখা যাবে উপর দিক থেকে মহান আল্লাহ তার নূরানী চেহারার দর্শন দিচ্ছেন। আর সেই জ্যোতি ঠিকরে পড়েছে সমগ্র জান্নাত জুড়ে।
এমন সময় গোটা জান্নাতবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর মধুমাখা কন্ঠে উচ্ছারিত হবে সালামের এই পবিত্র সব্দগুচ্ছ। “আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ”
জান্নাতীদের জন্য সেই মুহূর্তটি যে কতখানি সুখময় হবে তা কেবল সেই সময় পর্যন্ত অপেক্ষার বিষয়। তবে এই মুহূর্তে পাঠকের জন্য পবিত্র কুরআনের এই আয়াতটুকুই সান্তনা। “সালামুন ক্বাওলাম মির্‌ রব্বির রহিম” আর তাদের (জান্নাতীদের) প্রভুর পক্ষ থেকে তাদের জন্য থাকবে সালামের শুভেচ্ছা। (সুরা ইয়াসিন-৫৮)

জান্নাতীরা যখন দলবেধে জান্নাতের দোরগোড়ে গিয়ে উপস্থিত হবে তখন জান্নাতের প্রসস্ত দরজাগুলি তাদের জন্য উন্মুক্ত হবে। আর সম্ভাষণ পর্বে দ্বাররক্ষীদের অভিবাদন হবে “সালামুন আলাইকুম” জান্নাতে তোমাদের আমন্ত্রণ মঙ্গল হোক। তোমরা এখানে চিরস্থায়ীভাবে প্রবেশ কর। (যুমার-৭৩)

জান্নাতের অবারিত নেয়ামতের অন্যতম একটি হবে এই যে, জান্নাত সর্বদাই সালামের পবিত্র শব্দমালা দ্বারা মুখরিত থাকবে। সবাই সবাইকে সালাম দিয়ে শুভেচ্ছা জানাবে। রহমতের দুয়ায় শিক্ত করবে। থাকবেনা কোন ঝগড়া-বিবাদ, গালমন্দ। কেবল সালাম আর সালাম। ঠিক এই কথাটিই মহান আল্লাহ পবিত্র কুরআনে এভাবে বলেছেন- “জান্নাতীগণ সেখানে কোন অহেতুক বা মিথ্যা কথা শুনবে না। বরং সেখানে শুধু সালাম আর সালামই গুঞ্জরিত হতে থাকবে। (সুরা ওয়াকিয়াহ-২৫,২৬)
✍️লেখা: মুফতি সা'আদ আহমাদ

Address

Feni
3300

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Voice Of Islam:

Share