Munjejul Islam Rayhan

Munjejul Islam Rayhan Visual Artist & Designer
(1)

ওনার নাম লক্ষীকান্ত চৌহান।খুব সম্ভবত ওনার চাকরি ইতিমধ্যেই চলে গেছে।কারণ উনি নিজেই আমাদের বলেছিলেন—ওনার ছবি বা ভিডিও প্রক...
13/01/2026

ওনার নাম লক্ষীকান্ত চৌহান।
খুব সম্ভবত ওনার চাকরি ইতিমধ্যেই চলে গেছে।
কারণ উনি নিজেই আমাদের বলেছিলেন—ওনার ছবি বা ভিডিও প্রকাশিত হলে ওনার চাকরি থাকবে না। একটু আগেই দেখলাম, বড় বড় পেইজ থেকে ওনার ভিডিও পোস্ট হচ্ছে, হাজার হাজার ভিউ পাচ্ছে।
এটা প্রায় নিশ্চিত যে ভিডিওটি ওনার মালিকের কাছেও পৌঁছাবে। অর্থাৎ চাকরি যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।

চাকরি যখন যাবেই, তখন অন্তত দেখা যাক—আমরা কিছু করতে পারি কি না।
যতদূর মনে পড়ে, ওনার দুইটি মেয়ে আছে। চোখ দেখলেই বোঝা যায়, চোখে ছানি পড়েছে। কেন চিকিৎসা করাননি—সেই প্রশ্ন না করাই ভালো।
৮ ঘণ্টায় ২৩ কেজি চা-পাতা তুললে ওনার পারিশ্রমিক মাত্র ১৭৮ টাকা।
একবার ভেবে দেখুন—একদিন আপনার ভার্সিটি থাকলে সারাদিনে খরচ কত হয়?
এটা কি ভয়ানক রকম বৈষম্য নয়?
এটা আসলে আধুনিক রূপের গোলামি।
২৩ কেজি গ্রীন টি-র বাজারমূল্য কমপক্ষে ২০ হাজার টাকা।
তাহলে কোন যুক্তিতে ২৩ কেজি পাতা তোলার মজুরি ২০০ টাকারও কম হয়?
চা পাতা প্রসেস করতে কত খরচ হয়?
চা গাছের পরিচর্যায় কত টাকা লাগে?
আমাদের কি এসব সম্পর্কে কোনো ধারণাই নেই?
আমরা সবাই বুঝতে পারছি—নানান অজুহাতে কিছু মালিক-সিন্ডিকেট একটি পুরো জনগোষ্ঠীকে যুগের পর যুগ কুক্ষিগত করে রেখেছে।
তাহলে তারা অন্য কাজ করে না কেন?
কারণ অন্য কোনো কাজে তাদের নেওয়া হয় না। এই প্রথা ইংরেজ আমল থেকেই চলে আসছে।
তারা আন্দোলন করে না কেন?
করেছিল। তখন দিনে মাত্র ৫ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাব এসেছিল।
এটাকে জুলুম বলবো, না উপহাস—সেটা আমি নিজেও ঠিক জানি না।

ওনাদের কষ্টের ভারী ভারী আরো অনেক গল্প সেদিন শুনেছি, সেসব নিয়ে এখন বলতে চাই না, শুধু একবার ভাবুন, আপনার বাবা-মা মিলে দিনে ৩৫০ টাকা ইনকাম করলে আপনার পরিবারের কি হবে! কি খাবেন?কোথায় যাবেন!

এখন কথা হচ্ছে, ওনাদের জন্য কি করা যেতো?
শুধু একটা পলিসি - কায়িক শ্রমিকদের বেতন মাসে ১৫ হাজারের নিচে দেয়া যাবে না! শুধু এতটুকু ডঃ ইউনুস চাইলেই পারবেন!

তার কাছে এই মেসেজটি পৌঁছে দেয়ার জন্য যতো জায়গায় লম্বা লম্বা ইমেইল করা লাগে আমি করবো, এর পক্ষে জনমত তৈরির জন্য যেভাবে পারি চেষ্টা করবো, পারলে বিএনপি, জামাত এর মতো বড় রাজনৈতিক দলগুলোর কাছে এ আমন্ত্রণ আমি পৌঁছে দেবো!

কারন, কাল সকালে লক্ষী কান্তের চাকরি থাকবে না,, চা বাগান ছাড়া অন্য কোথাও ওনাকে চাকরি নিবে না!

#চাশ্রমিক #ডিজিটালদ্বাসত্ব

-সংগ্রহীত পোস্ট

🎨 ফ্রিল্যান্সিং জীবনের বাস্তবতা!ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করেওবউয়ের মোহরানা / কাবিনের টাকাটা পর্যন্ত এখনো জমাতে পারিনি। ...
20/10/2025

🎨 ফ্রিল্যান্সিং জীবনের বাস্তবতা!

ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করেও
বউয়ের মোহরানা / কাবিনের টাকাটা পর্যন্ত এখনো জমাতে পারিনি। 😅

তবু আশা হারাইনি — প্রতিটি প্রজেক্ট, প্রতিটি ডিজাইন
আমাকে একটু করে এগিয়ে নিচ্ছে সেই লক্ষ্যের কাছাকাছি। 💪

যাদের মনে হয় ফ্রিল্যান্সিং মানেই সহজ টাকা —
তাদের জন্য এই পোস্টটা বাস্তবতার ছোট্ট ঝলক।

অর্থপেডিক হাসপাতাল .. সবাই দোয়া করবেন  চেয়ারগুলো যেন  সুস্থ হয়ে যায় ।😥🤲Orthopedic Hospital.. Everyone please pray that ...
08/09/2025

অর্থপেডিক হাসপাতাল .. সবাই দোয়া করবেন
চেয়ারগুলো যেন সুস্থ হয়ে যায় ।😥🤲
Orthopedic Hospital.. Everyone please pray that the chairs get better.😥🤲

মস্তিষ্ক নিয়ে এমন তথ্য জানলে আপনি চমকে যাবেন !আপনি কি জানেন❓মানুষের মস্তিষ্ক আধুনিক কম্পিউটারের থেকেও বেশি বৈদ্যুতিক শক...
30/08/2025

মস্তিষ্ক নিয়ে এমন তথ্য জানলে আপনি চমকে যাবেন !আপনি কি জানেন❓

মানুষের মস্তিষ্ক আধুনিক কম্পিউটারের থেকেও বেশি বৈদ্যুতিক শক্তিশালী !

তবুও আমরা এখনো পুরোপুরি বুঝতেই পারিনি এটি কিভাবে কাজ করে ।

⚡ আপনার মাথার ভেতর মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্র !

🧠 মাত্র ১.৫ কেজি ওজনের এই অঙ্গটি আপনার শরীরের মোট শক্তির ২০% ব্যবহার করে ।

🌌 এতে এমন অসংখ্য নিউরাল সংযোগ আছে যা গ্যালাক্সির তারার থেকেও বেশি ।

⏱️ এটি প্রতি সেকেন্ডে লাখ লাখ তথ্য প্রক্রিয়াজাত করে ।

কিন্তু অবাক করা বিষয় হলো—একটুখানি পড়ে যাওয়া, অপুষ্টি কিংবা এক রাতের ঘুমহীনতা আপনার মস্তিষ্ককে পুরোপুরি ভারসাম্যহীন করে দিতে পারে !

😱 মস্তিষ্ক ব্যথা অনুভব করে না !

হ্যাঁ, ঠিকই পড়ছেন ।

তাই ডাক্তাররা চাইলে আপনাকে জাগ্রত অবস্থায় রেখেই মস্তিষ্কে অস্ত্রোপচার করতে পারেন ।

ভাবতে পারেন তো ? আপনি ডাক্তারকে কথা বলছেন, আর তিনি আপনার সেরিব্রাল কর্টেক্স স্পর্শ করছেন !

🚀 আমরা অটোপাইলটে জীবন কাটাই, অথচ মাথার ভেতরেই বহন করি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী “কম্পিউটার” !

যে সমস্ত Android স্মার্টফোন Default Google Dialer ব্যবহার করে,যেমন Realme, Redmi, Oppo, One plus, Motorola তাদের ডায়াল ...
23/08/2025

যে সমস্ত Android স্মার্টফোন Default Google Dialer ব্যবহার করে,
যেমন Realme, Redmi, Oppo, One plus, Motorola তাদের ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে।

এটা মূলত Google Dialer এর একটা আপডেট,
যেখানে User Interface ও Features এর ডিজাইনটা পরিবর্তন করেছে, ফন্টটা বড় করেছে, যারা অনভ্যস্ত বা অনেকের সেটা ভালো না লাগতে পারে।

VIVO, SAMSUNG এ এটা দেখা যাবে না ,
কারন এরা নিজস্ব Dialer ব্যবহার করে, গুগল Dialer নয়।
(অনেকের ক্ষেত্রে vivo তে হয়েছে কারণ তাদের ক্ষেত্রে Google অটো আপডেট অপশন অন করা ছিলো)

এটা যারা বুঝতে পারছেন না, বা নতুন ডায়ালার পছন্দ হচ্ছে না,
আগের মতন করতে চান তারা Play-Store গিয়ে...
Google Dialer বা "Phone By Google" সার্চ করুন ,
এবার লেটেস্ট আপডেটটা Uninstall করতে পারেন ।

আগের মতো হয়ে যাবে।
যাদের নতুন Dialer ভালো লাগছে রাখতে পারেন।

07/08/2025

জনকল্যাণ পার্টির নোয়াখালী ৪ আসনের মনোনীত মুঞ্জেজুল এর একান্ত গোপন ফোন আলাপ ফাঁস🙂

এখন তোমার বাংলা স্ক্রিপ্ট দিলেই, AI ভয়েস দিয়ে রেডি ভিডিও বানিয়ে দিচ্ছে — একদম মোবাইলেই!না ক্যামেরা লাগবে, না মাইক্রোফোন,...
06/08/2025

এখন তোমার বাংলা স্ক্রিপ্ট দিলেই, AI ভয়েস দিয়ে রেডি ভিডিও বানিয়ে দিচ্ছে — একদম মোবাইলেই!
না ক্যামেরা লাগবে, না মাইক্রোফোন, না ভিডিও এডিটর — শুধু লিখো, আর ভিডিও ডাউনলোড করে পোস্ট দাও!

🎬 নিচে দিচ্ছি ৫টি Best Free/Freemium Tools —
যেগুলো বাংলা স্ক্রিপ্ট থেকে ভয়েস সহ রিলস/শর্টস বানাতে পারবে একদম অটোতে:

🎙️ 1️⃣ Fliki.ai (Bangla Support)
🌐 https://fliki.ai
✅ স্ক্রিপ্ট লিখো বাংলায় → AI ভয়েস → ক্লিপ + ব্যাকগ্রাউন্ড মিউজিক
✅ সাবটাইটেল, ভিডিও ফুটেজ, ভয়েসওভার সব একসাথে
🎁 ফ্রি প্ল্যানে 5 মিনিট/মাস ভিডিও বানানো যায়
🎯 মোবাইল দিয়েই চালানো যায়

🎙️ 2️⃣ Invideo AI (Bangla Friendly)
🌐 https://invideo.io
✅ বাংলা লিখে দাও → AI ভয়েস + ফুটেজ + ভিডিও টেমপ্লেট
✅ ফেসবুক, টিকটক, ইউটিউব শর্টস সব প্ল্যাটফর্মে সাইজে
🎁 ফ্রি ট্রায়াল, ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে

🎙️ 3️⃣ TTSMaker + Canva/CapCut Combo
🌐 https://ttsmaker.com
✅ বাংলা স্ক্রিপ্ট → Bangla Female/Male Voice → MP3
📌 Canva/CapCut এ সেই ভয়েস বসিয়ে ভিডিও বানাও
🎁 100% Free
🎯 মোবাইলে করা যায় সহজেই

🎙️ 4️⃣ Clipchamp (Microsoft)
🌐 https://clipchamp.com
✅ TTS দিয়ে বাংলায় ভয়েস জেনারেট করে ভিডিওতে বসাতে পারো
✅ ক্যাপশন, ফিল্টার, ইফেক্ট সব ফ্রিতে
🎁 Windows ইউজারদের জন্য একদম ফ্রি

🎙️ 5️⃣ CapCut (AI Voice + Template)
🌐 https://capcut.com
✅ প্রি-ডিজাইন রিলস টেমপ্লেটে ভয়েস বসিয়ে এক ক্লিকে রেডি
✅ Canva থেকে ভিডিও ইম্পোর্ট করে ভয়েস বসানো যায়
🎁 100% Free App (Mobile/PC)

📌 ব্যবহার কোথায় করবে?
✔️ ইসলামিক ছোট ভিডিও
✔️ গল্পভিত্তিক শর্টস
✔️ Funny Voice + Text ভিডিও
✔️ Freelance কাজ (ভয়েস ভিডিও বানিয়ে ক্লায়েন্টকে দেয়া)

🧨 Pro Tips:
🔹 Fliki-তে Voice Type: "Bangla Female" & "Bangla Male"
🔹 CapCut-এর Text-to-Speech অপশনেও এখন বাংলা সাপোর্ট আসছে
🔹 Canva + TTSMaker + Free Footage = Viral Reel!

📢 বাংলায় কন্টেন্ট বানাতে আর এখন কোনো অজুহাত চলে না।
স্ক্রিপ্ট তুমার, ভয়েস-ভিডিও বানাবে AI — তুমি শুধু পোস্ট দাও!

াংলা

দক্ষিণ আফ্রিকা একটি সৌর প্যানেল তৈরি করেছে যা রাতেও কাজ করে। এটি কাজ করে, বিকিরণশীল আকাশ শীতলীকরণ  এবং বিপরীত বিদ্যুৎ প্...
21/07/2025

দক্ষিণ আফ্রিকা একটি সৌর প্যানেল তৈরি করেছে যা রাতেও কাজ করে। এটি কাজ করে, বিকিরণশীল আকাশ শীতলীকরণ এবং বিপরীত বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করে।

কেপ টাউনের কাছে একটি নবায়নযোগ্য শক্তি গবেষণাগারে, দক্ষিণ আফ্রিকার প্রকৌশলীরা একটি সৌর প্যানেল তৈরি করেছেন যা সূর্যাস্তের অনেক পরেও বিদ্যুৎ উৎপাদন করে রাতের আকাশকেই ব্যবহার করে। এই নতুন প্যানেল আলো শোষণ করে না, এটি কেবল মহাকাশে তাপ নির্গত করে। এটি ঠান্ডা হওয়ার সাথে সাথে পৃথিবী এবং মহাকাশের শূন্যতার মধ্যে তাপমাত্রার পার্থক্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করে।
এর পেছনের বিজ্ঞানকে বলা হয় রেডিয়েটিভ কুলিং (radiative cooling)। সমস্ত বস্তু স্বাভাবিকভাবেই চারপাশে তাপ বিকিরণ করে। এই প্যানেলগুলিতে একটি থার্মো-ইমিটার (thermal emitter) থাকে যা একটি থার্মোইলেকট্রিক জেনারেটরের (thermoelectric generator) উপরে থাকে। ইমিটারটি মহাকাশে ইনফ্রারেড রেডিয়েশন (infrared radiation) হারিয়ে ঠান্ডা হওয়ার সাথে সাথে, জেনারেটরটি এর ফলে সৃষ্ট তাপমাত্রার পার্থক্যকে ব্যবহারযোগ্য ভোল্টেজে রূপান্তরিত করে।
রাতের পরীক্ষায়, প্রোটোটাইপ প্যানেল প্রতি বর্গমিটারে ৫০ মিলিওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করেছে — যা সেন্সর, এলইডি লাইট বা ব্যাটারিকে ধীরে ধীরে চার্জ করার জন্য যথেষ্ট। যদিও বিদ্যুৎ উৎপাদন প্রচলিত সৌর প্যানেলের তুলনায় অনেক কম, তবে এটি এমন সময়ে কাজ করে যখন প্রচলিত প্যানেলগুলো কাজ করতে পারে না — যার অর্থ চব্বিশ ঘণ্টা শক্তি সংগ্রহ।
প্রকৃত সম্ভাবনা নিহিত আছে হাইব্রিড অ্যারেতে: দিনের বেলায় সৌর ফোটন সংগ্রহকারী প্যানেল এবং রাতে তাপীয় পার্থক্য সংগ্রহকারী প্যানেল। একসাথে স্থাপন করা হলে, তারা কোনো ব্যাটারি ছাড়াই প্রত্যন্ত আবহাওয়া কেন্দ্র, খামার বা অফ-গ্রিড বাড়িতে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারে।

এই রাতের প্যানেলগুলি সূর্যের সংস্পর্শে খারাপ হয় না বা নিয়মিত পরিষ্কার করার প্রয়োজন হয় না। এগুলি প্যাসিভ, কোন চলমান অংশ নেই এবং রক্ষণাবেক্ষণও খুব কম। এবং শুষ্ক জলবায়ুতে যেমন আফ্রিকার ভেল্ডে বা এমনকি চাঁদের পৃষ্ঠেও এগুলি সবচেয়ে ভালো কাজ করতে পারবে।

দক্ষিণ আফ্রিকা জাতীয় উদ্যান, সীমান্ত পোস্ট এবং শরণার্থী অঞ্চলে এই প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা করছে, যেখানে সূর্যাস্তের পরে প্রায়শই বিদ্যুৎ পাওয়া যায় না।
©

Address

Begomgonj
Feni
3837

Alerts

Be the first to know and let us send you an email when Munjejul Islam Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Munjejul Islam Rayhan:

Share