জমিয়তে গাউসিয়া হাদিয়া আহমদুর রহমান মাইজভান্ডারী

  • Home
  • Bangladesh
  • Fatikchari
  • জমিয়তে গাউসিয়া হাদিয়া আহমদুর রহমান মাইজভান্ডারী

জমিয়তে গাউসিয়া হাদিয়া আহমদুর রহমান মাইজভান্ডারী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জমিয়তে গাউসিয়া হাদিয়া আহমদুর রহমান মাইজভান্ডারী, Religious organisation, মঞ্জিল-এ-ইরশাদ, গাউসিয়া শাহী হাদী মঞ্জিল, মাইজভান্ডার দরবার শরীফ, Fatikchari.

মঞ্জিল-এ-ইরশাদ
গাউছিয়া শাহী হাদী মঞ্জিল
মাইজভান্ডার দরবার শরীফ

⭐⭐⭐⭐⭐⭐⭐

"একটি অসাম্প্রদায়িক,অরাজনৈতিক,মাইজভান্ডারী ত্বরিকা ভিত্তিক মানবতাবাদী সামাজিক সংগঠন "

" হাদী মঞ্জিল উদয় হলো আমার ইরশাদ বাবাধন" " ইরশাদ বাবা এনে দিলো এই বিশ্ব মঙ্গল চেতন "⭐বেলায়তে ওজমা বা কোবরাঃ- যাহারা বেলা...
19/08/2026

" হাদী মঞ্জিল উদয় হলো আমার ইরশাদ বাবাধন"
" ইরশাদ বাবা এনে দিলো এই বিশ্ব মঙ্গল চেতন "

⭐বেলায়তে ওজমা বা কোবরাঃ- যাহারা বেলায়ত অর্জনে সর্বোচ্চ ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন। তাহারা সমস্ত সৃষ্ট জগতে ক্ষমতা ও প্রভাব বিস্তারে সক্ষম থাকেন। উক্ত বেলায়ত প্রাপ্ত অলীকে বেলায়তে ওজমার অধিকারী বা শ্রেষ্ঠ অলী বলা হয়। এই বিবিধ অলীআল্লাহদের মসরবকে কুতবিয়ত ( কর্মকর্তৃত্ব) ও গাউছিয়ত (ত্রাণকর্তৃত্ব) নামে দুই ভাগে বিভক্ত করা হইয়াছে। গাউছিয়ত বা ত্রাণকর্তৃত্বে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন অলীকে গাউসুল আজম বলা হয়। তিনি বিল আছালত বা প্রকৃতিগত ও জন্মগতভাবে অলী হন এবং আল্লাহ তাআলার হুকুমে সৃষ্টির মঙ্গলময় ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন।
#সৈয়দ_ইরশাদ_আহমদ_মাইজভান্ডারি
#জমিয়তে_গাউছিয়া_হাদিয়া_আহমদুর_রহমান_মাইজভান্ডারি
#বিশ্ব_মঙ্গল_চেতন
#গোলাম_এ_ইরশাদ ✍️ সজল

⭐ক্ষমা⭐মাইজভান্ডারি সুফি দর্শনে ক্ষমা শুধু অন্যের অপরাধ মাফ করে দেওয়া নয়; এটি নিজের অন্তরকে হিংসা, রাগ, অহংকার ও প্রতিশো...
16/08/2026

⭐ক্ষমা⭐
মাইজভান্ডারি সুফি দর্শনে ক্ষমা শুধু অন্যের অপরাধ মাফ করে দেওয়া নয়; এটি নিজের অন্তরকে হিংসা, রাগ, অহংকার ও প্রতিশোধের আকাঙ্ক্ষা থেকে মুক্ত করার সাধনা।
গুরুত্বপূর্ণ কয়েকটি কথা—
⭐ক্ষমা হলো মহত্ত্বের পরিচয়—অন্যায় সহ্য করা নয়, বরং প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা।
⭐অহংকার কমানো—‘আমি কেন ক্ষমা করব?’ এই অহংবোধ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া।
⭐অন্তর পরিষ্কার রাখা—অপরের ভুলকে আঁকড়ে না ধরে হৃদয়ে বিদ্বেষ জমতে না দেওয়া।
⭐দয়া ও প্রেমের প্রকাশ—সুফি সাধনায় সৃষ্টির প্রতি মমতা ও ভালোবাসা গুরুত্বপূর্ণ; তাই ক্ষমা সেই প্রেমেরই একটি প্রকাশ।
⭐অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়—ক্ষমা করা মানে অন্যায়কে সঠিক বলে মেনে নেওয়া নয়। ন্যায় প্রতিষ্ঠা করা যায়, কিন্তু অন্তরে প্রতিহিংসা না রেখেও।
⭐আত্মশুদ্ধির পথ—যে মানুষ অন্যকে ক্ষমা করতে শেখে, সে নিজের নফস ও অহংকারকে জয় করার পথে এগিয়ে যায়।
সারকথা: মাইজভান্ডারি সুফি ভাবধারায় ক্ষমা হলো—“অপরের অপরাধে নিজের অন্তরকে কলুষিত না করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য বিদ্বেষের পরিবর্তে দয়া ও প্রেমকে বেছে নেওয়া।”
#সৈয়দ_ইরশাদ_আহমদ_মাইজভান্ডারি
#জমিয়তে_গাউছিয়া_হাদিয়া_আহমদুর_রহমান_মাইজভান্ডারি #বিশ্ব_মঙ্গল_চেতন
#গোলাম_এ_ইরশাদ ✍️ সজল

মাইজভান্ডার খোশরোজ শরীফ ১০শে ভাদ্র ২৫ আগস্ট   ২০২৬ রোজ মঙ্গলবার আপনাদের সকলের প্রতি দাওয়াত
14/08/2026

মাইজভান্ডার খোশরোজ শরীফ ১০শে ভাদ্র ২৫ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার আপনাদের সকলের প্রতি দাওয়াত

"আমার আহমদ বাবা কেবলা কাবা সুলতানে জামান"         "ঐ দেখোরে হাদী মঞ্জিল পুর্ন মাসির চাঁদ"   আওলাদে রাসুল (সঃ) গাউসুল আজম...
11/08/2026

"আমার আহমদ বাবা কেবলা কাবা সুলতানে জামান"
"ঐ দেখোরে হাদী মঞ্জিল পুর্ন মাসির চাঁদ"

আওলাদে রাসুল (সঃ) গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলার ছোট ভ্রাতা এবং মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল হাদী শাহ আল-মাইজভান্ডারী কনিষ্ঠ পুত্র জামালে গাউসুল আজম সৈয়দ আহমদুর রহমান আল মাইজভান্ডারী উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক মিলন কেন্দ্র চট্টগ্রাম জেলার মাইজভান্ডার শরীফে গাউসুল আজম বাবা ভান্ডারীর পুরাতন হুজরা শরিফস্থ সৈয়দ আব্দুল করিম শাহের বাসভবনে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৩৫৪ বাংলা সনে ১০ই ভাদ্র, ২৭ শাবা'ন ১৩৬৬ হিজরি রোজ বুধবার তিনি এই ধরা-ধামে পাপি-তাপি উদ্ধারিতে তাশরিফ আনেন।

তাই আগামী ১০ই ভাদ্র ২৫শে আগস্ট ২০২৬ ইংরেজি তাহার মেঝো শাহজাদা নয়নের মণি সিররুনে খিজির, যুবদাতুল আরেফিন, আজহারে গাউছুল আজম সৈয়দ ইরশাদ আহমদ আল- হাচানী ওয়াল হুসাইনী আল- মাইজভান্ডারির (কঃ) মঞ্জিলে ইরশাদ, হাদী মঞ্জিলে মহাসমারোহে উদযাপিত হবে তাই জাতি,ধর্ম,বর্ণ,মত নির্বিশেষে সকলকেই আমন্ত্রণ জানানো যাচ্ছে।
#সৈয়দ_ইরশাদ_আহমদ_মাইজভান্ডারি #জমিয়তে_গাউছিয়া_হাদিয়া_আহমদুর_রহমান_মাইজভান্ডারি #বিশ্ব_মঙ্গল_চেতন
#গোলাম_এ_ইরশাদ ✍️ সজল
সহ- সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি

⭐বেলায়ত⭐(১ম পর্ব...)বেলায়েতকে প্রণালী ভেদে চারি প্রকার বলা হয়। যেমন (১) বিল আছালাতঃ অর্থাৎ মূলগত বা প্রকৃতিগত। সুফিদের...
11/08/2026

⭐বেলায়ত⭐
(১ম পর্ব...)

বেলায়েতকে প্রণালী ভেদে চারি প্রকার বলা হয়। যেমন
(১) বিল আছালাতঃ অর্থাৎ মূলগত বা প্রকৃতিগত। সুফিদের পরিভাষায় মাদারজাত বা জন্মগত বলা হয়। উহা বিনা রিয়াজতে ও পরিশ্রমে খোদার নিকট হইতে নির্ধারিতভাবে লাভ হইয়া থাকে এবং দাওরায়ে ছামাবি বা আসমানি নির্দেশ ও প্রাকৃতিক আবর্তন বিবর্তনের সহিত সামঞ্জস্য রাখিয়া এই বেলায়ত নির্ধারিত সময়ে প্রদত্ত হয়। উহার অধিকারীকে মাদারজাত অলী বলে।
( বেলায়তে মোতলাকা)
#সৈয়দ_ইরশাদ_আহমদ_মাইজভান্ডারি
#জমিয়তে_গাউছিয়া_হাদিয়া_আহমদুর_রহমান_মাইজভান্ডারি
#বিশ্ব_মঙ্গল_চেতন
#গোলাম_এ_ইরশাদ ✍️ সজল

04/08/2026
⭐বেলায়ত⭐বেলায়েত "অলা" শব্দ হইতে উৎপন্ন। অলা অর্থ নৈকট্য লাভ। প্রেম, মহব্বত, সম্পর্ক। খোদা' তালার নিকট সম্পর্ককে বেলায়ে...
01/08/2026

⭐বেলায়ত⭐
বেলায়েত "অলা" শব্দ হইতে উৎপন্ন। অলা অর্থ নৈকট্য লাভ। প্রেম, মহব্বত, সম্পর্ক। খোদা' তালার নিকট সম্পর্ককে বেলায়েত বলে
বেলায়েত দুই প্রকারঃ বেলায়তে ঈমান ও বেলায়তে এহছান। বেলায়তে ঈমান শুধুমাত্র খোদার সম্পর্ককে বুঝায়, এই বেলায়ত সমস্ত মুমিনগণ প্রাপ্ত হইয়া থাকেন। বেলায়তে এহছান খোদার নিকটতম রহস্যপূর্ণ সম্পর্ক ও ক্ষমতাকে বলা হয়। শুধুমাত্র নবী ও অলীগনই ইহা প্রাপ্ত হন।
নবী করিম (দঃ) এর সত্তায় নবুয়ত ও বেলায়েত পরিপূর্ণতা লাভ করে। তাহার পর আর কোন নবী নাই এবং ইহার প্রয়োজনও নাই। কিন্তু বেলায়তে এহছান আবহমান কাল পর্যন্ত জারি থাকিবে।
( বেলায়তে মোতলাকা)
#সৈয়দ_ইরশাদ_আহমদ_মাইজভান্ডারি
#জমিয়তে_গাউছিয়া_হাদিয়া_আহমদুর_রহমান_মাইজভান্ডারি
#গোলাম_এ_ইরশাদ
#বিশ্ব_মঙ্গল_চেতন
#গোলাম_এ_ইরশাদ ✍️ সজল

⭐নবুয়ত⭐নবুয়ত,  নবা শব্দ হইতে উৎপন্ন। যাহার অর্থ সংবাদ  দান। নবীউন কর্তৃবাচক ইছম, ইহার অর্থ সংবাদ। খোদা' তালার আদেশ-নিষেধ...
31/07/2026

⭐নবুয়ত⭐

নবুয়ত, নবা শব্দ হইতে উৎপন্ন। যাহার অর্থ সংবাদ দান। নবীউন কর্তৃবাচক ইছম, ইহার অর্থ সংবাদ। খোদা' তালার আদেশ-নিষেধ সম্পর্কিত মধ্যস্থতায় নবুয়তকে শ্রেষ্ঠতর নৈকটপূর্ণ মানবতা বলা যাইতে পারে। নবুয়ত একটি বিশেষ গুণ। আল্লাহ যাহাকে পছন্দ করেন, তাহাকে দিয়া থাকেন। ইহা সাধনা করিয়া অর্জন করা যায় না।
নবী দুই প্রকার (১) মুরসলঃ যাহার প্রতি কেতাব অবতীর্ণ হইয়াছে। (২) গায়র মুরসলঃ যাহার প্রতি কেতাব নাজিল হয় নাই এবং অগ্রবর্তী মুরসল নবীর অনুবর্তী।
নবুয়ত দুই প্রকারঃ (১) নবুয়তে আম্মাঃ অর্থাৎ যাহা সার্বজনীন বিশ্ব-মানবতার প্রতি প্রেরিত। (২) নবুয়তে খাচ্ছাঃ যাহা কোন বিশেষ কওম বা জাতির প্রতি প্রেরিত।
( বেলায়তে মোতলাকা ১৫ পৃষ্ঠা)

#সৈয়দ_ইরশাদ_আহমদ_মাইজভান্ডারি
#জমিয়তে_গাউছিয়া_হাদিয়া_আহমদুর_রহমান_মাইজভান্ডারি
#বিশ্ব_মঙ্গল_চেতন
#গোলাম_এ_ইরশাদ _✍️_ সজল

💚ইয়া গাউছুল আজম মাইজভান্ডারি শাহীনিল্লাহ💚                            ⭐সম্প্রীতি⭐মাইজভান্ডারি তরিকার শিক্ষা অনুযায়ী সম্প...
27/07/2026

💚ইয়া গাউছুল আজম মাইজভান্ডারি শাহীনিল্লাহ💚
⭐সম্প্রীতি⭐
মাইজভান্ডারি তরিকার শিক্ষা অনুযায়ী সম্প্রীতি কেবল সামাজিক সম্পর্ক নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি আধ্যাত্মিক পথ।
এর প্রধান দিকগুলো হলো—
⭐মহব্বত (ভালোবাসা): সকল মানুষের প্রতি দয়া, মমতা ও সম্মান প্রদর্শন।
⭐খেদমত (সেবা): মানুষের সেবা করাই আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়।
⭐আদব ও আখলাক: নম্রতা, ভদ্রতা, ক্ষমাশীলতা ও উত্তম চরিত্র সম্প্রীতির ভিত্তি।
⭐ঐক্য: বিভেদ, হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থেকে মিলেমিশে থাকা।
⭐বিশ্বমঙ্গল: নিজের জন্য নয়, সমগ্র মানবজাতির কল্যাণ কামনা করা—যা মাইজভান্ডারি দর্শনের একটি গুরুত্বপূর্ণ আদর্শ।
✨সারসংক্ষেপ:
মাইজভান্ডারি দর্শনে শিক্ষা দেয় যে প্রকৃত সম্প্রীতি বাহ্যিক নিয়মে নয়, অন্তরের পবিত্রতা, আল্লাহর প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, ক্ষমা, খেদমত ও উত্তম চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। যখন হৃদয়ে প্রেম জাগে, তখন মানুষে মানুষে বিভেদ কমে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়।
#সৈয়দ_ইরশাদ_আহমদ_মাইজভান্ডারি
#জমিয়তে_গাউছিয়া_হাদিয়া_আহমদুর_রহমান_মাইজভান্ডারি
#বিশ্ব_মঙ্গল_চেতন
গোলাম-এ-ইরশাদ ✍️ সজল

22/07/2026

আওলাদে রাসূল (দঃ),সিররুনে খিজির (রা:),যুবদাতুল আরেফীন,আজহারে গাউসুল আজম হজরত মাওলানা শাহসুফী সৈয়দ ইরশাদ আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী কেবলা কাবা বাবাজানের পবিত্র মাসিক ফাতেহা শরিফ ৭ই শ্রাবণ,২২ শে জুলাই ২০২৬ মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে।
সেমা মাহফিল পরিবেশন করছেন : মোঃ রুবেল

Address

মঞ্জিল-এ-ইরশাদ, গাউসিয়া শাহী হাদী মঞ্জিল, মাইজভান্ডার দরবার শরীফ
Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when জমিয়তে গাউসিয়া হাদিয়া আহমদুর রহমান মাইজভান্ডারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share