FEC Islamic Research & Dawah Centre

FEC Islamic Research & Dawah Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FEC Islamic Research & Dawah Centre, Faridpur Engineering College, Faridpur.

যারা প্রগতির নামে, অধিকার এর নামে, স্বাধীনতার নামে প্রকাশ্যে বেহায়াপনার প্রচার করতে চায় এরা কাপুরুষ। কারণ ঘুঁন ধরে যাও...
27/07/2023

যারা প্রগতির নামে, অধিকার এর নামে, স্বাধীনতার নামে প্রকাশ্যে বেহায়াপনার প্রচার করতে চায় এরা কাপুরুষ। কারণ ঘুঁন ধরে যাওয়া সমাজে ব্যাধির সংক্রমন সহজ। শাশ্বত, সর্বজনীন কল্যাণের বাস্তবায়ন এদের মত বুদ্ধিবৃত্তিক দাসত্বে লিপ্ত পরাজিতদের দ্বারা সম্ভব না।

তাই যেখানেই এরা এদের নৈতিকতা বিবর্জিত এজেন্ডার বিরুদ্ধে নিষ্পেষিত মুমিনদের ঘুরে দাঁড়ানোর সুর শুনতে পায় সেখানেই হুক্কা হুয়া বলে ডেকে উঠে সবাই।

সুস্পষ্ট হারাম, নোংরামি, কুফরকে এরা পশ্চিমা নগ্ন সমাজের ভিত্তিহীন যুক্তির মারপ্যাঁচে আসমানী ওহীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। এরা ভাবে না যে, এর মাধ্যমে এরা এদের রবের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলেন,

[১০:৮২] ইউনুস

وَيُحِقُّ اللَّهُ الحَقَّ بِكَلِماتِهِ وَلَو كَرِهَ المُجرِمونَ

বায়ান ফাউন্ডেশন:
আর আল্লাহ তাঁর বাণীসমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে।

যেখানেই অন্যায়, জুলুম, বাতিল এর বিরুদ্ধে ইসলাম এর আপোষহীন আওয়াজ শোনা যায়, সেখানেই এরা আওয়াজ তোলে ইসলাম পালন করতে হলে নাকি আরবে ফিরে যেতে হবে, মাদ্রাসায় চলে যেতে হবে। এরা ভুলে গেছে আল্লাহর দীন সকলের জন্য, সারা দুনিয়ার জন্য। মসজিদ থেকে আপন ঘর, ভার্সিটি থেকে মাদ্রাসা প্রতিটা জায়গায় হুকুম চলবে শুধু ইসলাম এর। যে অস্বীকার করবে সেই ক্ষতিগ্রস্থ হবে।

লিবটার্ডরা সবার জবানের স্বাধীনতার কথা বলে বেড়ায় ঠিকই, কিন্তু যখনি নিজেদের নষ্ট, ভোগবৃত্তিক লিবারেল আইডিওলোজির বিরুদ্ধে কাউকে বলতে দেখে তখনই সে আর লিবারেল থাকতে পারে না। উল্টো-পাল্টা ট্যাগবাজিতে এরা সেরা। মডারেট ইসলাম এর বাইরে যেয়ে যদি কেউ কুরআন-সুন্নাহ এর আপোষহীন সত্য-ন্যায়নিষ্ঠ দাওয়াত গুলি মানুষকে দিতে যায়, তখন কিন্তু এরা জবানের স্বাধীনতার বুলি আওড়াবে না।

মুসলিমরা ইসলাম চর্চার জন্য আরবে যাবে না, বরং, লিবটার্ডদেরকে ওদের বেহায়াপনা চর্চার জন্য বরং পশ্চিমা কোনো নাস্তিক সমাজে পাঠিয়ে দেওয়া উচিত। রক্ষণশীল সমাজে ওদের নষ্টামির উদারনীতি চলবে না।

দুনিয়া আল্লাহর সৃষ্টি, তাই জীবন পরিচালনার জন্য বিধান ও আল্লাহরই মানতে হবে। এই বিষয়ে দ্বিমত থাকলে নিজেকে মুসলিম পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে হবে।

পশ্চিমাদের থেকে ভিক্ষা করে আনা ভোগবৃত্তিক, স্বার্থবাদী, দ্বিচারিতামূলক উদারনীতি ৯০ ভাগ মুসলিম এর উপর জোর করে চাপালে সে বরং পশ্চিমা দালাল এবং দেশ ও জাতির শত্রু। স্বাধীন দেশে নিজেদের রক্ষনশীল সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমা নোংরামি চাপানো হলে তাকে বরং দেশের সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসী শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

মানবরচিত ভোগবৃত্তিক, স্বার্থবাদী জুলুমের নীতি রক্ষণশীল মুসলিম সমাজে কোনোভাবেই চাপিয়ে দেওয়া যাবে না। চিন্তার স্বাধীনতা, জবানের স্বাধীনতার নাম দিয়ে মুক্ত চিন্তা চর্চার নাম দিয়ে ইসলাম বিদ্বেষ, নাস্তিকতা কে রুখে দিতে হবে সমাজ কে বাঁচাতে হলে। নাহলে ভবিষ্যতে এক নৈতিকতা বিবর্জিত বেয়াদব প্রজন্ম অধিকার এর নাম দিয়ে মূল্যবোধ লুণ্ঠনের নষ্ট খেলায় মাতবে।

তাই যেখানেই বেহায়াপনা, অযাচিত নোংরামি, জুলুম কে অধিকার কিংবা স্বাধীনতার ব্যানারে "লিবারেল-সেক্যুলার" মতাদর্শের নাম দিয়ে প্রচার করা হবে, সেখানেই ইসলাম এর আওয়াজ পৌঁছে যাবে। সৃষ্টি যার, বিধান তার। আনুগত্য ও কেবলমাত্র তারই। আল্লাহ তাআলা বলেন,

[২৪:১৯] আন নূর

إِنَّ الَّذينَ يُحِبّونَ أَن تَشيعَ الفاحِشَةُ فِي الَّذينَ آمَنوا لَهُم عَذابٌ أَليمٌ فِي الدُّنيا وَالآخِرَةِ وَاللَّهُ يَعلَمُ وَأَنتُم لا تَعلَمونَ

বায়ান ফাউন্ডেশন:
নিশ্চয় যারা এটা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর আল্লাহ জানেন এবং তোমরা জান না।

অদ্ভুত এক প্রজন্মের কাছে আমরা নিরাপদ, উন্নত ভবিষ্যতের জিম্মা দেওয়ার স্বপ্ন দেখছি যাদের কাছে নীতি-নৈতিকতার বিন্দুমাত্র মূল্য নেই।

ইসলামকে যেকোনো মূল্যে ঝেঁটিয়ে বিদায় করতে পারলে এদের প্রশান্তি। যেকোনো মূল্যে দুটো মার্কস আর সার্টিফিকেট অর্জনকেই এরা জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নিয়েছে।

প্রকাশ্য বেহায়াপনাকে এরা অধিকার ও প্রগতির নামে দিচ্ছে বৈধতা। আমাদের সমাজের ভবিষ্যৎ আমরা এক বিকারগ্রস্থ, স্বার্থপর ভোগবৃত্তিক, চিন্তার দাসত্বে লিপ্ত প্রজন্মের কাছে দিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ বলেন,
[১৪:৩] ইব্রাহীম

الَّذينَ يَستَحِبّونَ الحَياةَ الدُّنيا عَلَى الآخِرَةِ وَيَصُدّونَ عَن سَبيلِ اللَّهِ وَيَبغونَها عِوَجًا أُولئِكَ في ضَلالٍ بَعيدٍ

বায়ান ফাউন্ডেশন:
যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে, আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে; তারা ঘোরতর ভ্রষ্টতায় রয়েছে।


05/07/2023

আমরা কবে বুঝবো!!

04/07/2023

আমাদের সময়ে এসএসসি-এএইচসি পরীক্ষাতে ফোর্থ সাবজেক্ট নামক এক বস্তু ছিল। খারাপ করলে সমস্যা না ভালো করলে তো ভালোই। এটা নিয়ে শিক্ষকরাও সিরিয়াস ছিলেন না, ছাত্ররাও না। ইসলামের অবস্থা আমাদের কাছে ফোর্থ সাবজেক্টের মতো হয়ে গেছে। ছেড়ে দিলে সমস্যা না কিছু মানলে ভালো। তবে বেশী আবার মানা যাবে না, পুরোটা মানা যাবে না।
ডিগ্রী, ক্যারিয়ার, সম্পদ, সম্মান, পোশাক, চেহারা, সিনেমা, গান, হ্যাং আউট, উৎসব এইসব কিছুর জন্য সময় ও শক্তি বরাদ্দ করার পর (A+ নিশ্চিত করার পর) যা সময় বেঁচে থাকবে সেইটুক হল “ধর্মকর্ম” করার জন্য।
তাই আমাদের সমাজে দাড়ি রাখার, নামাজী হবার, ইসলাম পালন করার উপযুক্ত বয়স হল পঞ্চাশের পরে। তাই আমাদের সমাজে বিগতযৌবনারা ছাড়া আর কেউ পর্দা করলে আমরা ভ্রূ কুঁচকে তাকাই।
আমরা দুনিয়া পাওয়াকে আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছি। আমরা ছোটকাল থেকে শিখে আসছি আর শেখাচ্ছি কিভাবে জাগতিক সাফল্য আর আর মাইলফলকের পেছনে ছুটতে হয়। মানব জীবনের উদ্দেশ্যকে আমরা ডিগ্রী, সম্মান, সম্পদ আর ইট-কাঠের সীমানার মধ্যে বেধে ফেলেছি।
তোমার যতো বেশী আছে তুমি ততো সফল। তোমার যতো সুন্দর আছে তুমি ততো সফল। তোমার যতো বড় আছে তুমি ততো সফল।

কিছু জিনিষ যা আপনার ছিল না, সেগুলো পাবার জন্য সারাটা জীবন ছুটলেন। আবার চলে যাবেন এগুলোর কোন কিছুই সাথে না নিয়ে। এটাই কি জীবনের অর্থ? এটা জীবনের উদ্দেশ্য? অথচ আল্লাহ আযযা ওয়া জাল পরিষ্কার বলছেনঃ
“আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি **শুধুমাত্র** আমার ইবাদাতের জন্যই [তরজমা, সূরা আয যারিয়াত, ৫৬]
রাসূলুল্লাহ ﷺ আমাদের বলেছেন দুনিয়াতে মুসাফিরের মতো সময় কাঁটাতে। ব্যাগ গোছানো আছে, আপনি প্রস্তুত হয়ে অপেক্ষা করছেন। ডাক আসলেই উঠে পড়বেন চলে যাবার জন্য। কিন্তু আমরা গন্তব্যকে বাদ দিয়ে সফরকেই আমাদের মূল লক্ষ্য বানিয়ে নিয়েছি।

- Asif Adnan

আসসালামু আলাইকুম ।যাবতীয় প্রশংসা আল্লাহ তায়া'লার ,দরুদ ও সালাম বর্ষিত হোক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ...
24/05/2023

আসসালামু আলাইকুম ।
যাবতীয় প্রশংসা আল্লাহ তায়া'লার ,দরুদ ও সালাম বর্ষিত হোক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর।
কোরআনের অসাধারণ একটি আয়াত দিয়ে শুরু করছি আল্লাহ তায়া'লা বলেন,
"আমরা আল্লাহর রঙ গ্রহণ করেছি,আল্লাহর রঙের চেয়ে উত্তম রঙ আর কার হতে পারে ? আমরা তারই ইবাদাত করি।" (সুরা বাকারাহ-১৩৮)

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়া'লার অশেষ রহমতে আমাদের সবার প্রিয় শতদ্রু-০৫ এর ভাইদের আমাদের এই রঙিন ক্যাম্পাসে পথচলা শুরু হয়েছিল।দেখতে দেখতে সময় ফুরিয়েছে | তাদের বিদায়ের ঘন্টা বেজে উঠেছে।
পৃথিবীর নিয়ম টাই এমন যে, কেউ কখনো কোনো স্থানে দীর্ঘস্থায়ী হয় না । স্কুল পেরিয়ে কলেজ ,কলেজ পেরিয়ে আজকের এই অবস্থানে আছেন তারপর কার কোন গন্তব্য আমরা কেউ জানি না। প্রত্যেকটি ধাপ আপনারা অতিক্রম করেছেন একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে।
দুনিয়ার এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আমরা উদ্দেশ্য ছাড়া করতে পারি না,
আল্লাহ তায়া'লা তো একটি উদ্দেশ্য নিয়ে আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন তাই না? সেই একমাত্র উদ্দেশ্য হলো একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদাত করা।

আল্লাহ তায়া'লা বলেন, "আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়,যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে।তারাই সফলকাম।" (সুরা আলে-ইমরান ১০৪)
আমাদের কাউকে যদি বলা হয় কালকে আপনার জীবনের শেষ দিন ,কি করবেন আপনি কালকের দিনের জন্য? আপনি নিশ্চয়ই চাইবেন সবচেয়ে উত্তম ভাবে অতিবাহিত করার জন্য, তাই না!

সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে মন্থর এক সময় ,যে সময়ে হাতছানি দেয় নানা হতাশা ,সীদ্ধান্তহীনতা ,মানসিক যন্ত্রনার দীর্ঘশ্বাস ।
সেই সময়ে টিকে থাকার জন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা।আর আমাদের প্রতিনিয়ত তাড়াচ্ছে মৃত্যু। মৃত্যু গ্রাস করার আগেই নিজেকে কিভাবে দ্বীনের জন্য প্রস্তুত করা যায়। আপনারা জেনে আনন্দিত হবেন যে গতবছরের ন্যায় এই বছরও আমরা FEC Islamic Research & Dawah Centre উদ্যোগে দুনিয়ার ক্যারিয়ার ও আখিরাতের ক্যারিয়ার বিষয়ক একটি ইসলামি সেমিনারের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ।

উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সবার পরিচিত মুখ ,
-Mahmudul Hasan Sohag
CHAIRMAN & CEO at OnnoRokom Group
-Muhammad Abul Hasan Liton
Managing Director at OnnoRokom Group
সেমিনারে সভাপতিত্ব করবেন অত্র কলেজের অধ্যক্ষ
Porf. Dr. Engr. Mizanur Rahman স্যার ।

এছাড়াও উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত সকল শিক্ষকগণ।
"শতদ্রু-০৫" ব্যাচের সকল ভাইয়াদের বিশেষ ভাবে নিমন্ত্রণ জানাচ্ছি।
ক্যাম্পাসে থেকে বিদায় নেয়া আমাদের প্রিয় ব্যাচ অভ্যুদয় - ০১,প্রত্যয়-০২,ত্রিমাত্রিক -০৩,প্রহেলিকা -০৪ সিনিয়র ভাইদের আসার নিমন্ত্রণ রইলো। সেই সাথে আমার প্রিয় ব্যাচমেট এবং স্নেহের জুনিয়ররা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
আল্লাহ তায়া'লা আমাদের সবাইকে কবুল করুন।
আল্লাহর জন্য ভালোবাসি আপনাদের সবাইকে।

28/04/2023

আরবীভাষা মুসলিমদের ধর্মীয় ভাষা। এই ভাষা সবাই পুরোপুরি না শিখলেও এই ভাষার বিষয়ে প্রাথমিক একটা ধারনা থাকা সবার জন্যই আবশ্যক। যেন কুরআনের এই ভাষাটা কোন মুসলিমের কাছেই পুরোপুরি অপরিচিত না থাকে। এই উদ্দেশ্যেই মূলত আমি একটি ফ্রি কোর্স তৈরি করেছিলাম। আপনি আরবীভাষা না শিখেন, অন্তত মাত্র ৪ ঘণ্টা সময় দিয়ে ফ্রিতে প্রাথমিক আরবীভাষা শিক্ষা কোর্সটির ১৫টি ক্লাস করে নিতে পারেন। সাথে শিটও পাবেন। লিংক কমেন্টে দেওয়া থাকল। সম্ভব হোলে এটা অন্যদের সাথেও সওয়াবের নিয়তে শেয়ার করতে পারেন।

Abdullah Al Masud

25/02/2023

আমাদের ভাইয়ের রূহ তার রবের কাছে চলে গেছেন।

কাল আমার ডাক আসলে রবের সাথে সাক্ষাতের জন্য আমি প্রস্তুত তো?

সেই অবশ্যম্ভাবী ঘটনা।
কী সেই অবশ্যম্ভাবী ঘটনা?
আর কিসে তোমাকে জানাবে সে অবশ্যম্ভাবী ঘটনা কী?

আদ ও সামূদ জাতি সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদকে মিথ্যে বলেছিল (দরজায় ঠকঠক করছে, যেন এখনই এসে যাবে)।

অতঃপর সামূদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দিয়ে।

আর ‘আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে।

যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, একটি মাত্র ফুৎকার,

পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে আর এক আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে।

সেদিন ঘটবে সেই অবশ্যম্ভাবী ঘটনা।

আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ আর সেদিন তা হবে বাঁধন-হারা-বিক্ষিপ্ত।

ফেরেশতারা থাকবে আকাশের আশে পাশে। আটজন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের ‘আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে।

সেদিন তোমাদেরকে (বিচারের জন্য) হাজির করা হবে আর তোমাদের কোন কাজই- যা তোমরা গোপন কর- আর গোপন থাকবে না।

(সূরা হাক্কাহ)

হে আমার ভাইয়েরা, আমরা প্রস্তুত তো, আমাদের গোপন কাজগুলো যখন সবার সামনে, আমাদের মা-বাবা আত্মীয়-স্বজন, স্ত্রী-পুত্র সবার সামনে প্রকাশ করে দেওয়া হবে, আমরা ঠিক থাকতে পারবো তো?

জীবনকে হালালভাবে উপভোগ করার পথ আল্লাহ কি রাখেন নি? এখনও কি ফিরে মহান রবে দিকে আসার সময় হয়নি? এখনও কি তওবার সময় হয়নি?

এখনও কি আল্লাহর ঘরে চলে আসার সময় হয়নি?

- Md. Mehedi Hasan Emon

ভালোবাসা দিবস ও সংশ্লিষ্ট অশ্লীলতা বিরোধী আমাদের ক্যাম্পেইনের কিছু খন্ড চিত্র...
14/02/2023

ভালোবাসা দিবস ও সংশ্লিষ্ট অশ্লীলতা বিরোধী আমাদের ক্যাম্পেইনের কিছু খন্ড চিত্র...

08/02/2023

স্বপ্নের দুনিয়া এক নিমিষেই কীভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারে, তুরস্কের ভূমিকম্প তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো। গাড়ি-বাড়ি গড়তে, বৈধ-অবৈধ উপায়ে আয়-উপার্জন করতে মানুষ তার জীবনের সিংহভাগ খরচ করে ফেলে। অথচ প্রাকৃতিক দুর্যোগের এক ধাক্কায় কীভাবে তা এক মুহূর্তেই নিঃশেষ হয়ে যায়।

কী হবে এই ফিতনার দুনিয়ায় দিল-মন লাগিয়ে, যদি আখিরাতের স্থায়ী আবাস নিশ্চিত করা না যায়! বিপদ দেখেও যার ঈমান বাড়ে না, চেতনা জাগ্রত হয় না, তার অন্তিম পরিণতি নিয়ে বড় ভয় হয়৷ এখনই সময় ঘুরে দাঁড়ানোর, তাওবা করার। আফসোস করে আর কী হবে! দ্রুত ওপারের স্থায়ী সুখ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। এ জীবন এমনিই শেষ হবে; সুতরাং আসল জীবন নিয়ে ভাবাই বুদ্ধিমত্তার পরিচায়ক হবে।

- শাইখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ

Address

Faridpur Engineering College
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when FEC Islamic Research & Dawah Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share