26/04/2026
মেহগনি গাছের সঙ্গে ঝু*ল*ছি*ল রঞ্জিত সরকারের ম*র*দে*হ.....
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর, বিষ্ণুদিয়া ও ভবানীপুর তিন গ্রামের সীমানা সংলগ্ন একটি বিলের মাঝে বাগান থেকে রঞ্জিত সরকার নামে ৬০ বছর বয়সী একজনের ঝু*ল*ন্ত ম*র*দে*হ উদ্ধার করেছে পুলিশ। রঞ্জিত সরকার কোতোয়ালি থানার বিষ্ণুদিয়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, গত ২৩ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে গত পরশু শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ভবানীপুর গ্রামের এক কৃষক জমিতে কাজ করার সময় বাগানের ভেতরে একটি মেহগনি গাছের সঙ্গে ঝু*ল*ন্ত অবস্থায় একটি ম*র*দে*হ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ম*র*দে*হ*টি রঞ্জিত সরকারের বলে শনাক্ত করেন। সঙ্গে সঙ্গে বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ম*র*দে*হ উদ্ধারের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি আ*ত্ম*হ*ত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।।
।
২৬ শে এপ্রিল ২০২৬ ইং।।