19/04/2023
সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা ও ঈদ পালন হারাম
চাঁদ না দেখে দূরবর্তী অন্য কোনাে দেশের সাথে রােজা বা ঈদ পালনশরিয়তে মােহাম্মদীর দৃষ্টিতে অবশ্যই অকাট্য হারাম-হারাম। কারণ আল্লাহর হাবীব (ﷺ) বলেছেন-
لا تصوموا حتي تروا الهلال ، ولا فطروا حتى ترؤه
-“যতক্ষন নতুন চাঁদ দেখবে না ততক্ষণ রােজা রাখবেনা এবং নতুন চাঁদ দেখার পূর্বে রােজা ভাঙবেনা।”(বুখারী, আস সহীহ হাদিস নং ১৯০৬)
চৌদ্দশত বছর যাবৎ আল্লাহর রাসুল (ﷺ) থেকে শুরু করে কোনাে সাহাবি, তাবেঈ, তাবে-তাবেঈন, ফকিহ্, মুজতাহিদ, মুজাদ্দিদ ও আউলিয়া কেহই এরূপ অন্য দেশের সাথে মিলানাের জন্য চাঁদ না দেখে রােজা ও ঈদ পালন করেননি। বর্তমানে কিছু লােক গােটা উম্মতের মাঝে বিভ্রান্তির পায়তারা করছে। তাই এই মুহূর্ত আমাদের করণীয় কী, তা জানতে হবে। এর সমাধান কল্পে হযরত রাসূলে পাক (ﷺ) বলেছেন-
عن أنس بن مالي قال: سمعت رسول اللہ صلى الله عليه وسلم يقول: إذا رأيه الاختلاف نمیگم بالسواد الأنمي فإنه لا تجتمع أمتي على ضلالة
-"হযরত আনাস রা. বর্ণনা করেন, আমি রাসুলে পাক (ﷺ) কে বলতে শুনেছি, যখন তােমরা কোনাে বিষয়ে মতানৈক্য দেখবে, তখন বড় দলের অনুসরণ করবে। কেননা, আমার উম্মত গােমরাহীর উপর ঐকমত্য হবে না।”
(সুনানে ইবনে মাজাহ, হাদিস নং১৩০৩; ইবনে আহেম তার আস সুন্নাহ’ গ্রহে, হাদিস নং ৮০; আসমা ওয়া সিফাত,হাদিস নং ৭০১, মুজামুল কাবীর লিত তাবারানী হাদিস নং ১৩৬২৩, মুস্তাদরাকে হাকেম, হাদিস নং ৭০১)
এ বিষয়ে আরও হাদিসে পাক অনুসন্ধান করে পাই,
أخبرني عن اللي بن طاؤس ، أنه سمع أباه ، حيث أنه سمع ابن عباس ، يحدث. أين الليبي صلى الله علي ؟ قال: لا يجمع اله ممتي أو قال هيرو الأمة على الظلالة او اللير على الجماعة
- “হযরত আব্দুল্লাহ ইবনে তাউস (رضي الله عنه) বর্ণনা করেন, তিনি তার পিতা হতে শুনেছেন। তিনি হযরত ইবনে আব্বাস রাদিআল্লাহু তাআ'লা আনহু কে হাদিস বর্ণনা করতে শুনেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ পাক আমার উম্মতকে অথবা বলেছেন এই উম্মতকে গােমরাহীর উপর কোনাে সময়ই ঐকমত্য করবে না। আল্লাহর কুদরতী হাতেই আমার উম্মত রয়েছে।”(মুস্তাদরাকে হাকেম, হাদিস নং ৩৯৮; আসমা ওয়াস ছিফাত লিল বায়হাকী, হাদিস নং৭০২