10/10/2024
আজ ১০/১০/২০২৪ খ্রী: রোজ: বৃহষ্পতিবার ' লাইট ফাউন্ডেশন বাংলাদেশ ' কর্তৃক বাংলাদেশ লুথারেন চার্চ, বীরগঞ্জ সার্কেলের ৪টি মন্ডলীর ( বৈরবাড়ি পলাশবাড়ী, বলেয়া গোপালপুর, জগদল মিশন, মাহালি পাড়া বড় বোচাপুকুর ) সদস্যদের আত্ম উন্নয়ন,স্বনির্ভরতা, আত্মনির্ভরশীলতা ও স্বাবলম্বী করণের লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ২ টি করে ছাগল প্রদান করা হয় । উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লুথারেন চার্চ এর সিনোড সম্পাদক ও বীরগঞ্জ সার্কেলের সার্কেল চেয়ারম্যান মিঃ নিলয় রায় । তিনি বলেন এই গবাদী পশু গুলো আপনাদের মন্ডলীর সম্পদ, এগুলোর সঠিক পরিচর্যায় আপনাদের নিজেদের এবং মন্ডলীর উন্নয়নের সহায়ক ভূমিকা রাখতে সাহায্য করবে । সামনে পর্যায়ক্রমে বি এল সির আরো অনেক মন্ডলীতে এই উন্নয়ন উপকরণ বিতরণ করা হবে ।