We Are Muslim

We Are Muslim ONE WORLD ONE LORD

06/01/2026

সম্ভবত তারেক রহমান হচ্ছে প্রধানমন্ত্রী, ইউনুস হচ্ছে রাষ্ট্রপতি! পে স্কেল নিয়ে তারেক রহমানের সঙ্গে বসছেন সরকারী কর্মচারীরা,রাষ্ট্র অলরেডি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে গ্ৰহণ করেছে তানা হলে সরকারী কর্মচারীরা কিসের ভিত্তিতে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠক করবে?
কথিত আছে লন্ডন গিয়ে ডঃ মুহাম্মদ ইউনূস,তারেক রহমানকে নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে এবং তিনি নাকি রাষ্ট্রপতি হওয়ার মতো সম্ভবনাময় আবাস পেয়েছেন যদি সত্যি হয়ে থাকে তাহলে ডঃ মুহাম্মদ ইউনূস জাতির সাথে বেঈমানি করবেন।
তবে আমাদের জানা মতে কচু ক্ষেতি প্রধান নাকি পুরো প্রশাসনকে তারেক রহমানকে তৈল দেয়ার কথা বলেছেন আর সেই সুবাদে প্রশাসন তারেক রহমান সহ পুরো বিএনপিকে প্রভু মানা শুরু করেছেন। মানে কচু ক্ষেতি প্রধান ডঃ মুহাম্মদ ইউনূসকে পাত্তাই দিচ্ছে না। আফসোস এই জাতির কপালে কি আছে আল্লাহ তায়ালা ভালো জানেন।

প্রথা ভেঙে বিএনপি অফিসে এনএসআই প্রধান, তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকআজকের কন্ঠ ডেস্ক, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারে...
04/01/2026

প্রথা ভেঙে বিএনপি অফিসে এনএসআই প্রধান, তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক
আজকের কন্ঠ ডেস্ক,
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ আজ বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র জানায়, এনএসআই মহাপরিচালক আজ দুপুর ১২টা ১৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকে মুহ্যমান তারেক রহমানের সঙ্গে দুপুর ১টা ২১ মিনিট পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন। সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও, এবার তা সরাসরি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে ‘অপ্রত্যাশিত ও প্রথা-বহির্ভূত’ বলে অভিহিত করা হচ্ছে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর, ২০২৪ সালের ১৩ আগস্ট মেজর জেনারেল ফরিদকে এনএসআই-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তাঁকে ঘাটাইলভিত্তিক ১৯তম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টি বিবেচনায় থাকলেও তা কার্যকর হয়নি।
প্রতিরক্ষা সূত্রগুলোর মতে, গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজার সময় অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ হাকিমুজ্জামানকে বিএনপি সভাপতির হাতে টিস্যু পেপার এগিয়ে দিতে দেখা যায়, যা নিয়ে সামরিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। এই সেনা কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার গ্রেফতারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরেছিলেন।
এছাড়া বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং দুইজন সৈনিককে পুষ্পস্তবক বহন ও মার্চ করতে দেখা যায়, যা প্রটোকল বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা।
তারেক রহমান সদ্য বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখনো সংসদ সদস্য বা রাষ্ট্রীয় কোনো নির্বাহী পদে আসীন হননি। এমন পরিস্থিতিতে তাঁর সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের ‘অতি-উৎসাহী’ আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভলক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রথা ভেঙে বিএনপি অফিসে এনএসআই প্রধান, তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক
আজকের কন্ঠ ডেস্ক,
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ আজ বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র জানায়, এনএসআই মহাপরিচালক আজ দুপুর ১২টা ১৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকে মুহ্যমান তারেক রহমানের সঙ্গে দুপুর ১টা ২১ মিনিট পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন। সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও, এবার তা সরাসরি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে ‘অপ্রত্যাশিত ও প্রথা-বহির্ভূত’ বলে অভিহিত করা হচ্ছে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর, ২০২৪ সালের ১৩ আগস্ট মেজর জেনারেল ফরিদকে এনএসআই-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তাঁকে ঘাটাইলভিত্তিক ১৯তম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টি বিবেচনায় থাকলেও তা কার্যকর হয়নি।
প্রতিরক্ষা সূত্রগুলোর মতে, গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজার সময় অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ হাকিমুজ্জামানকে বিএনপি সভাপতির হাতে টিস্যু পেপার এগিয়ে দিতে দেখা যায়, যা নিয়ে সামরিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। এই সেনা কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার গ্রেফতারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরেছিলেন।
এছাড়া বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং দুইজন সৈনিককে পুষ্পস্তবক বহন ও মার্চ করতে দেখা যায়, যা প্রটোকল বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা।
তারেক রহমান সদ্য বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখনো সংসদ সদস্য বা রাষ্ট্রীয় কোনো নির্বাহী পদে আসীন হননি। এমন পরিস্থিতিতে তাঁর সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের ‘অতি-উৎসাহী’ আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভলক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৭১ সালে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণের পর ভারত সকল পাকিস্তানি সেনাদের নিয়ে যায়।পরে ক্ষতিপূরণ বাবদ ভারত পাকিস্তান থেকে ৫৪...
17/12/2025

৭১ সালে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণের পর ভারত সকল পাকিস্তানি সেনাদের নিয়ে যায়।

পরে ক্ষতিপূরণ বাবদ ভারত পাকিস্তান থেকে ৫৪৩ কোটি মার্কিন ডলার নেয়।

এদেশ কেনো এই ক্ষতিপূরণ পায়নি? মুজিব পুত্রদের কাছে কি ইহার সঠিক উত্তর পাওয়া যাবে?

স্বাধীনতা যুদ্ধ নিয়ে অনেক মিথ্যা ইতিহাস পড়েছি, আমার সন্তান কিংবা এই প্রজন্ম সহ পরবর্তী প্রজন্ম সত্যিটাই জানবে ইনশাআল্লাহ।

Address

Dhala
Dhala
1230

Telephone

+8801837257337

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Are Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to We Are Muslim:

Shortcuts

Share