পুরান উবাচ

পুরান উবাচ ''সনাতন ধর্মের প্রাচীন পুরাণ শাস্ত্র আদির অমূল্য জ্ঞান ও কাহিনী সহজ পাঠে''

16/02/2026

চতুসণ কুমারদের অভিশাপে যখন বৈকুণ্ঠের দ্বারপাল জয়-বিজয় মর্তলোকে পতনের মুখে, তখন স্বয়ং ভগবান বিষ্ণু নিলেন এক অমোঘ সিদ্ধান্ত! 🔱

কেন নিজের পরম ভক্তদের দূরে পাঠিয়ে দিলেন ভগবান? জয়-বিজয় কি পারবেন আবার বৈকুণ্ঠের সেবায় ফিরতে?

জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। পরবর্তী অংশ পেতে আমাদের “পুরাণ উবাচ” পেজটিকে ফলো করে পাশে থাকুন। 🚩
#পুরাণউবাচ #ভগবানবিষ্ণু #জয়বিজয় #পৌরাণিকগল্প #সনাতনধর্ম #বৈকুণ্ঠ #বিষ্ণুভক্ত #পুরাণকাহিনী

ভগবান শিবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি নিচে দেওয়া হলো। এটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র, যা শরীর ও মনকে সুস্থ রাখতে এবং অক...
15/02/2026

ভগবান শিবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি নিচে দেওয়া হলো।
এটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র, যা শরীর ও মনকে সুস্থ রাখতে এবং অকাল মৃত্যুর ভয় দূর করতে পাঠ করা হয়।

মহা মৃত্যুঞ্জয় মন্ত্র (সংস্কৃত ও বাংলা)
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।
उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय मामृतात् ॥

বাংলায় উচ্চারণ:

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ।।

মন্ত্রের অর্থ:
আমরা সেই ত্রিনয়নধারী (শিবের) পূজা করি, যিনি সুগন্ধে সুবাসিত এবং যিনি সমস্ত জীবের পুষ্টি বিধান করেন। একটি শসা যেমন পেকে গেলে তার বৃন্ত বা লতা থেকে অনায়াসেই মুক্ত হয়ে যায়, তেমনি আপনিও যেন আমাদের এই মায়া ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করেন এবং আমাদের অমরত্বের পথে নিয়ে যান।

14/02/2026

এখাণে শিবরাত্রির সময় দেওয়া হল।
যেহেতু চতুর্দশী তিথির রাত রবিবার পাচ্ছে, তাই রবিবার পালিত হবে এই উৎসব।
শিবরাত্রির সময়
আগামীকাল রবিবার ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি *
আরম্ভ: ১৪ই ফেব্রুয়ারি, রাত ০৯:০০ মিনিট।
সমাপ্তি: ১৫ই ফেব্রুয়ারি, রাত ১০:৫০ মিনিট।
যেহেতু ১৫ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রি ব্যাপী চতুর্দশী বর্তমান, তাই ওই দিনই চার প্রহরের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে।

#মহা_শিবরাত্রি

13/02/2026
13/02/2026

প্রজাপতি ব্রহ্মার চার মানসপুত্র ছিলেন। এঁরা হলেন সনক, সনন্দ, সনাতন এবং সনৎকুমার। এনাদের বলা হত চতুঃসন । স্বাভাবিক নিয়মে বয়স বাড়লেও ব্রহ্মার আশীর্বাদে এঁদের শারীরিক গঠন ছিল ছোট শিশুর মতো। একদিন ব্রহ্মার এই মানসপুত্রেরা বৈকুণ্ঠে শ্রী বিষ্ণুর সঙ্গে দেখা করতে যান। বৈকুণ্ঠে তখন লক্ষ্মীদেবীর সঙ্গে বিশ্রাম করছিলেন বিষ্ণু। এই সময় তাঁকে কেউ যেন বিরক্ত না করে, সেই নির্দেশ তাঁর দুই অনুগত ভক্ত ও দ্বারপাল জয় ও বিজয়কে দিয়েছিলেন তিনি।
আজ দেখুন ২য় পর্ব।
বন্ধুরা পরিবর্তী অংশ পেতে ফলো করুন আমাদের “পুরান উবাচ” পেজটিকে এবং ভগবানের কথা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে । জয় শ্রী কৃষ্ণ

#হিন্দুধর্ম #পুরানুউবাচ #সনাতন #বাংলাদেশহিন্দু













12/02/2026
12/02/2026

রাবন , কংস, হিরণ্যকশিপু এই অসুরেরা কারা ছিলেন পূর্ব জন্মে - পর্ব ০১
প্রজাপতি ব্রহ্মার সৃষ্ট প্রথম চার মানসপুত্র হলেন সনক, সনন্দ, সনাতন এবং সনৎকুমার। তারা সারাজীবন পাঁচ বছরের শিশুর রূপ ধারণ করে রইলেন. আর কেনই বা তাদের হাতে অভিশপ্ত হতে হলো ভগবান বিষ্ণুর পরম ভক্ত জয় এবং বিজয়কে?
পরবর্তী পর্ব গুলি পেতে ফলো করুন আমাদের #পুরানুউবাচ পেজ টীকে।

#পৌরাণিককাহিনী #মহাভারত #হিন্দুধর্ম #সনাতন_ধর্ম #বৈকুণ্ঠ #হিন্দু

হর হর মহাদেব শম্ভু।১৫ই ফেব্রুয়ারি রবিবার ২০২৬ মহাশিবরাত্রি।সূর্যাস্ত - ১৫ই ফেব্রুয়ারি ৫টা ৫০মিনিট।প্রথম প্রহর - সন্ধ্যা...
10/02/2026

হর হর মহাদেব শম্ভু।

১৫ই ফেব্রুয়ারি রবিবার ২০২৬ মহাশিবরাত্রি।

সূর্যাস্ত - ১৫ই ফেব্রুয়ারি ৫টা ৫০মিনিট।

প্রথম প্রহর - সন্ধ্যা ৫:৫০মিনিট থেকে রাত্রি ৮:৫৯মিনিট পর্যন্ত।
দ্বিতীয় প্রহর - রাত্রি৮:৫৯মিনিট থেকে রাত্রি ১২:০৯ মিনিট পর্যন্ত।
তৃতীয় প্রহর - রাত্রি১২:০৯মিনিট থেকে ভোর ০৩:১৮ মিনিট পর্যন্ত।
চতুর্থ প্রহর - ভোর ০৩:১৮ মিনিট থেকে সকাল ৬:২৭ মিনিট পর্যন্ত।

সূর্যোদয় - ১৬ফেব্রুয়ারি ৬:২৭মিনিট পর্যন্ত।
পারণ - ১৬ই ফেব্রুয়ারি সকাল ৬:২৭ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত।

সবাই চেষ্টা করবেন সকাল ১০:২৯ মিনিট এর মধ্যে পারণ করার।

Address

MIRPUR
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when পুরান উবাচ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share