Ahle Sunnat Wal Jama'at

Ahle Sunnat Wal Jama'at আহলে সুন্নাত ওয়াল জামা'আত
(বাংলাদেশের ঐক্যবদ্ধ সুন্নি সংগঠন)

সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ এর শুভেচ্ছা। ঈদ মোবারক।
26/08/2026

সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ এর শুভেচ্ছা। ঈদ মোবারক।

মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর পক্ষ থেকে অভিনন্দন।প্রবীণ রাজনী...
23/08/2026

মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর পক্ষ থেকে অভিনন্দন।

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এলজিআরডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মান্যবর চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈন উদ্দীন আশরাফী ও মহাসচিব অধ্যাপক ড. সাইয়েদ আব্দুল্লাহ আল মারূফ এক অভিনন্দন বার্তায় বলেন-“নবনির্বাচিত রাষ্ট্রপতি একজন যোগ্য ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সহনশীল মনোভাব ও শান্তিপূর্ণ দিকনির্দেশনায় প্রিয় বাংলাদেশে বিদ্যমান সমস্যাবলির শান্তিপূর্ণ সমাধানের পথ সুগম হবে বলে আমরা আশাবাদী আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও সুন্নী মুসলমানদের প্রাণকেন্দ্র মসজিদ, মাদরাসা, খানকাহ, আউলিয়া কেরামগণের মাজারসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণে মহামান্য রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এ প্রত্যাশা করি।”

অভিনন্দন বার্তায় তাঁরা আরও বলেন- “এদেশের আপামর সুন্নী জনতার প্রাণের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন এবং রাষ্ট্র ও সমাজ গঠনে সম্মানিত আলেমসমাজ গুরুত্বপূর্ণ অংশীদার। তাই রাষ্ট্রের সর্বক্ষেত্রে আলেম-ওলামাদের যথাযথ সম্মান ও মর্যাদা অগ্রাধিকার পাবে বলে আমরা আশাবাদী।”

পরিশেষে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীরের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণময় ও কর্মময় জীবন কামনা করেন।

বার্তা প্রেরক

এম. এম. নাঈম উদ্দীন
দপ্তর সচিব - আহলে সুন্নাত ওয়াল জামা'আত।
মোবা:01755576581.

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী'র দায়িত্বে মাজহাব বিদ্বেষী লা-মাযহাবী সালাফী এমপিকে নিযুক্ত করায় আহলে সুন্নাতের প্রতিবাদ।...
22/08/2026

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী'র দায়িত্বে মাজহাব বিদ্বেষী লা-মাযহাবী সালাফী এমপিকে নিযুক্ত করায় আহলে সুন্নাতের প্রতিবাদ।

15/08/2026

আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত
নোয়াখালী জেলা কাউন্সিল অনুষ্ঠিত।

সু-স্বাগতম হে মাহে রবিউল আউয়ালপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু'মিনদের জন্য সেরা ঈদ।-আহলে সুন্নাত...
14/08/2026

সু-স্বাগতম হে মাহে রবিউল আউয়াল
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু'মিনদের জন্য সেরা ঈদ।
-আহলে সুন্নাত ওয়াল জামা'আত নেতৃবৃন্দ।

14/08/2026

রাসুলে পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 'র বিলাদতের মাস, পবিত্র রবিউল আওয়াল মাসের আগমন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা'আত, কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদীস কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী 'র শুভেচ্ছা বার্তা।

বার্তায় চেয়ারম্যান মহোদয় মুমিনের খুশির মাস পবিত্র রবিউল আওয়াল মাসব্যাপী রাসুলে পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 'র স্মরণ বুলন্দ করার আহ্বান জানান দেশবাসীর প্রতি।

আজ ১৪ আগস্ট '২৬ শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ...
14/08/2026

আজ ১৪ আগস্ট '২৬ শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আপনারা সবাই দলে দলে যোগদান করুন।

আগামী ১৪ আগস্ট '২৬ শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা...
11/08/2026

আগামী ১৪ আগস্ট '২৬ শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আহলে সুন্নাত ওয়াল জামা'আত কেন্দ্রীয় পরিষদ এর জরুরী সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মহাসচিব অধ্যাপক ড. সাইয়েদ আব্দুল্লাহ আল...
09/08/2026

আহলে সুন্নাত ওয়াল জামা'আত কেন্দ্রীয় পরিষদ এর জরুরী সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মহাসচিব অধ্যাপক ড. সাইয়েদ আব্দুল্লাহ আল মারূফ সাহেবের সঞ্চালনায় ও কো-চেয়ারম্যান মৌলানা মোশাররফ হোসেন হেলালী সাহেবের সভাপতিত্বে অদ্য ০৮/০৮/২৬ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াত করেন- হাফেজ মৌলানা মামুনুর রশিদ
পবিত্র নাতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন- মৌলানা মাকসুদুর রহমান।

আগামী ১৪ আগস্ট'২৬ বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মাকাররামের উত্তর গেইট থেকে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর স্বাগত মিছিল সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সেমিনার, প্রেসিডিয়াম সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে সম্বর্ধনার আয়োজন করা হবে।
আগামী ১২ আগস্ট'২৬ বুধবার বাদে মাগরিব বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এর পর মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

06/08/2026

Address

Railway Hafijiya Sunniya Alim Madrasha
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Ahle Sunnat Wal Jama'at posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share