Amal - Track, Compete, Improve

Amal - Track, Compete, Improve Track your good deeds, compete with others, improve yourself.

আলহামদুলিল্লাহ, Amal অ্যাপ এখন iOS-এ!সহজেই ডাউনলোড করুন App Store থেকে এবং শামিল হোন আমাদের যাত্রায়। ডাউনলোড লিংক কমেন্...
25/02/2026

আলহামদুলিল্লাহ, Amal অ্যাপ এখন iOS-এ!

সহজেই ডাউনলোড করুন App Store থেকে এবং শামিল হোন আমাদের যাত্রায়। ডাউনলোড লিংক কমেন্টে।

রমাদ্বনের অপেক্ষায় আমরা?নাকি আমাদের পরিবর্তনের অপেক্ষায় রমাদ্বন?এই রমাদ্বন হোক আমাদের টার্নিং পয়েন্ট, রব্বের সাথে সম্পর্...
17/02/2026

রমাদ্বনের অপেক্ষায় আমরা?
নাকি আমাদের পরিবর্তনের অপেক্ষায় রমাদ্বন?

এই রমাদ্বন হোক আমাদের টার্নিং পয়েন্ট, রব্বের সাথে সম্পর্ক হয়ে উঠুক আরও মজবুত।

এই যাত্রায় আপনার সঙ্গী হিসেবে থাকছে আমাদের অ্যাপ Amal (আমল)।

কী কী ফিচার রয়েছে এই অ্যাপে?
🔹 দৈনিক আমল ট্র‍্যাকিং
🔹 আমল লিস্ট কাস্টোমাইজ করার সুযোগ
🔹 প্রতিদিন নিজের সাথে চ্যালেঞ্জ
🔹 একনজরে কিংবা বিস্তারিতভাবে অগ্রগতি পর্যবেক্ষণ
🔹 অন্যদের সাথে প্রতিযোগিতার সুযোগ
🔹 চেকলিস্ট ও রিপোর্ট পিডিএফ আকারে ডাউনলোড ও প্রিন্ট করার সুযোগ
🔹 ইন্টারনেট ছাড়াও ব্যবহারে সুবিধা

সাওয়াবের নিয়তে শেয়ার করতে পারেন অন্যদের সাথেও। ডাউনলোড লিংক কমেন্টে।

🔹 অ্যাপে লিঙ্গ নির্ধারণ বাধ্যতামূলক কেন? আমি ভুল অপশন সিলেক্ট করে ফেললে কী করব? 🔹= কিছু আমলের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা আ...
13/02/2026

🔹 অ্যাপে লিঙ্গ নির্ধারণ বাধ্যতামূলক কেন? আমি ভুল অপশন সিলেক্ট করে ফেললে কী করব? 🔹

= কিছু আমলের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা আলাদা অপশন রাখা হয়েছে। যার যার লিঙ্গ অনুযায়ী আমল লিস্ট পেতে সঠিক লিঙ্গ নির্ধারণ করা জরুরি। ভুলবশত কারো ভুল অপশন সিলেক্ট হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ।

Amal অ্যাপটিকে আপনাদের জন্য আরও সহজ ও কার্যকর করে তুলতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আপনাদের যেকোনো মতামত আমাদের এ ...
11/02/2026

Amal অ্যাপটিকে আপনাদের জন্য আরও সহজ ও কার্যকর করে তুলতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আপনাদের যেকোনো মতামত আমাদের এ কাজে উৎসাহ বাড়ায়।

অ্যাপ সম্পর্কিত যেকোনো মতামত, পরামর্শ বা অভিযোগ থাকলে আমাদের জানানোর অনুরোধ।

বারাকাল্লাহ ফীকুম!

ফজরের আজান ভেসে আসছে। ঘর অন্ধকার, কিন্তু জানালার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকছে। আপনি চোখ খুললেন। ইচ্ছে ছিল তাড়াতাড়ি উঠবেন, ক...
24/01/2026

ফজরের আজান ভেসে আসছে। ঘর অন্ধকার, কিন্তু জানালার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকছে। আপনি চোখ খুললেন। ইচ্ছে ছিল তাড়াতাড়ি উঠবেন, কিন্তু শরীরটা ভারী লাগছে। নামাজ পড়লেন ঠিকই, তবে তাড়াহুড়ো করে। মনে মনে ভাবলেন, "আজ সারাদিন ভালো থাকব ইনশাআল্লাহ।"

কিন্তু দিন শুরু হতেই জীবন তার মতো করে চলতে লাগল। কাজে ব্যস্ততা, ফোনের নোটিফিকেশন, পরিবারের দায়িত্ব, ছোটখাটো ঝামেলা মিলিয়ে কুরআনটা আর খোলা হলো না। যিকরও হলো না যেমনটা ভেবেছিলেন। রাতে ঘুমাতে গিয়ে মনে হলো, "আজও তো খুব বেশি কিছু করতে পারলাম না!"

এই অনুভূতিটা নতুন নয়।
আমরা অনেকেই প্রতিদিন একই সংগ্রামের মধ্য দিয়ে যাই।
এই গল্পটা বদলানোর জন্যই আমাদের ছোট্ট প্রয়াস এই অ্যাপ— Amal (আমল)।

পরের দিন সকালে আপনি আবার ফজরে উঠলেন। কিন্তু এবার ফোনটা হাতে নিলেন, Amal খুললেন। আজকের নামাজ টিক দিলেন। একটু কুরআন পড়লেন, সেটাও লিখে রাখলেন। অল্প যিকর করলেন, সেটাও নোট করলেন।

হঠাৎ খেয়াল করলেন আপনি শুধু লগ করছেন না, আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন।
আপনার দুর্বলতা, আপনার চেষ্টা, আপনার উন্নতি—সবকিছু চোখের সামনে।
দুপুরে ব্যস্ততার মাঝেও মনে পড়ল, "আজ তো আমাকে যিকরটা করতে হবে, কাল থেকে আমি পিছিয়ে আছি।" এই ভাবনাটাই আপনাকে থামিয়ে দিল। আপনি এক মিনিট সময় নিয়ে আলহামদুলিল্লাহ বললেন, দু'আ করলেন।
সন্ধ্যায় Amal খুলে দেখলেন আজ আপনার দিনটা গতকালের চেয়ে একটু ভালো। হয়তো খুব বড় পার্থক্য নয়, কিন্তু অন্তরে সুকুন দেওয়ার মতো কিছু একটা আছে।

তারপর একদিন আপনি লিডারবোর্ড দেখলেন। দেখলেন অন্য ভাই-বোনেরাও চেষ্টা করছে। কেউ বেশি, কেউ কম —কিন্তু সবাই একই পথে হাঁটছে। তখন প্রতিযোগিতাটা আর শুধু সংখ্যার বিষয় রইল না; এটা হয়ে উঠল একে অপরকে ভালো কাজে টেনে তোলার মাধ্যম।

এভাবে দিন যায়।
সপ্তাহ যায়।
মাস যায়।
এক সময় আপনি ফিরে তাকিয়ে দেখবেন আপনি আর সেই মানুষটা নন, যিনি রাতে আফসোস নিয়ে ঘুমাতে যেতেন। আপনি এখন এমন একজন, যিনি নিজের আমল সম্পর্কে সচেতন এবং আল্লাহর পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন।

Amal (আমল) আপনাকে হঠাৎ বদলে দেবে না। তবে প্রতিদিন অল্প অল্প করে রবের আরেকটু নিকটবর্তী হতে সহযোগিতা করবে ইন শা আল্লাহ। দ্বীনের যাত্রা এক দীর্ঘ, ধৈর্যশীল পথচলা। আর সেই পথচলায় Amal আপনার সঙ্গী।

ডাউনলোড লিংক কমেন্টে।
এই নেক কাজে শরীক হতে শেয়ার করতে পারেন অন্যদের সাথে। বারাকাল্লাহ ফীকুম।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amal - Track, Compete, Improve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share