Prio Amol

Prio Amol Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prio Amol, Religious organisation, Rampura, Dhaka.

প্রিয় আমল | Prio Amol
হৃদয়ে ইসলাম, জীবনে প্রশান্তি।
Serving the Bangladeshi Muslim Ummah with authentic Islamic content.
জান্নাতের পথে, একসাথে।
📖 কুরআন তিলাওয়াত
🎙️ বাংলা ওয়াজ
🤲 কুরআনি দোয়া ও আমল
📖 আয়াতুল কুরসি
🤲 হাদিস ও কুরআনের বাণী
📖 Quran Tilawat

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা
18/02/2026

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে একই নিয়মে খতমে তারাবিহ নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।...
18/02/2026

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে একই নিয়মে খতমে তারাবিহ নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। মূল লক্ষ্য হলো কর্মজীবী ও যাতায়াতকারী মুসলমানদের সুবিধা নিশ্চিত করা এবং কোরআন খতমের ধারাবাহিকতা বজায় রাখা।

সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজানের প্রথম ৬ দিনে প্রতিদিন দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন এক পারা পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ২৭ রমজান, অর্থাৎ পবিত্র শবে কদরের রাতে খতম সম্পন্ন করা সম্ভব হবে। বিভিন্ন মসজিদে তিলাওয়াতের ভিন্ন গতির কারণে কর্মজীবী ও ভ্রমণরত মুসল্লিদের জন্য ধারাবাহিক খতম কঠিন হয়ে ওঠে। এই সমস্যা এড়াতে সকল মসজিদের ইমাম, খতিব ও মসজিদ কমিটিকে একই রুটিন অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

নির্দিষ্ট সূচি অনুযায়ী:

প্রথম তারাবিহ: সূরা ফাতেহা ও সূরা বাকারার ১–২০৩ আয়াত

দ্বিতীয় দিন: সূরা বাকারার ২০৪–সূরা আলে ইমরানের ৯১ আয়াত

তৃতীয় দিন: সূরা আলে ইমরানের ৯২–সূরা নিসার ৮৭ আয়াত

চতুর্থ দিন: সূরা নিসার ৮৮–সূরা মায়িদার ৮২ আয়াত

পঞ্চম দিন: সূরা মায়িদার ৮৩–সূরা আ’রাফের ১১ আয়াত

ষষ্ঠ দিন: সূরা আ’রাফের ১২–সূরা আনফালের ৪০ আয়াত

পরবর্তী দিনের জন্য বিস্তারিত সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ৭ম দিন থেকে ২৭তম তারাবিহ পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন সূরা তিলাওয়াত করার মাধ্যমে পুরো কোরআন খতম সম্পন্ন হবে।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রোজা রাখা শুরু করবে সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশের মুসলমানরা।আরব নিউজ জানিয়েছে, স...
17/02/2026

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রোজা রাখা শুরু করবে সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশের মুসলমানরা।

আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। এরপর দেশটির সরকার বুধবার থেকে রোজা পালনের সিদ্ধান্ত দিয়েছে।

একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও বুধবার থেকে রোজা শুরু হবে বলে খালিজ টাইমস লিখেছে।

রোজার মাসে খতম তারাবির নামাজ সারা দেশে একই পদ্ধতিতে পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।মঙ্গলবার ফাউন্ডেশনের এক সংবাদ...
17/02/2026

রোজার মাসে খতম তারাবির নামাজ সারা দেশে একই পদ্ধতিতে পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারাবির প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে তেলওয়াত করতে বলা হয়েছে। এতে ২৭ রোজার রাতে সম্পূর্ণ কোরআন পড়া শেষ হবে।

রোজার মাসে দেশের প্রায় সকল মসজিদে খতম তারাবি নামাজে কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ আছে। কোনো কোনো মসজিদে ভিন্নতাও দেখা যায়।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, “ভিন্নতার কারণে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় মুসলমানদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।”

সেজন্য দেশের সব মসজিদে খতম তারাবি নামাজে একই পদ্ধতিতে তেলওয়াত করতে খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি ও সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

12/02/2026

আয়াতুল কুরসি তেলাওয়াত। #আয়াতুলকুরসি
Prio Amoll

10/02/2026

রোজার আগে বেশি বেশি পড়ি-

" আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ"

Best Zikir | উত্তম জিকির।
08/02/2026

Best Zikir | উত্তম জিকির।

হজ ভিসা মিলবে আগামীকাল থেকে।
07/02/2026

হজ ভিসা মিলবে আগামীকাল থেকে।

২০১ গম্বুজ মসজিদ-এর বিশেষ বিবরণ:টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ মসজিদ বিশ্বের অন্...
07/02/2026

২০১ গম্বুজ মসজিদ-এর বিশেষ বিবরণ:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ মসজিদ বিশ্বের অন্যতম বৃহত্তম ও বেশি গম্বুজবিশিষ্ট একটি আধুনিক ইসলামী স্থাপত্য। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫ বিঘা জমির ওপর নির্মিত এই মসজিদে ২০১টি গম্বুজ, ৪৫১ ফুট উঁচু একটি মিনার এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

অবস্থান:
গোপালপুর উপজেলা সদর থেকে কিছুটা দূরে, ঝিনাই নদীর তীরবর্তী দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত।

নির্মাণশৈলী:
এই মসজিদে মূল কেন্দ্রীয় গম্বুজ ৮১ ফুট উঁচু এবং এর চারপাশে ১৭ ফুট উচ্চতার ২০০টি ছোট গম্বুজ রয়েছে ।

মিনার:
মসজিদটির দক্ষিণ পাশে ৪৫১ ফুট (৫৭ তলা সমতুল্য) উচ্চতার একটি মিনার রয়েছে, যা বিশ্বের অন্যতম উঁচু ইট-কংক্রিটের মিনার।

ধারণক্ষমতা:
দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

সুবিধাদি:
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে রয়েছে এতিমখানা, বৃদ্ধাশ্রম, অসহায় নারীদের পুনর্বাসন কেন্দ্র ও একটি ফ্রি হাসপাতাল।

স্থাপত্য উপাদান:
মসজিদের দেয়ালে পবিত্র কুরআন খোদাই করা হয়েছে এবং দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে ৫০ টন পিতল ।

নির্মাণ:
২০১৩ সালে কাজ শুরু হওয়া এই প্রকল্পটির নির্মাণ ব্যয় আনুমানিক ১০০ কোটি টাকা।

এটি বর্তমানে বাংলাদেশে পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।

জুম্মার দিনের শ্রেষ্ঠ আমল।
06/02/2026

জুম্মার দিনের শ্রেষ্ঠ আমল।

এই দোয়া বেশি বেশি শেয়ার করি।
03/02/2026

এই দোয়া বেশি বেশি শেয়ার করি।

Address

Rampura
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prio Amol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share