Market Minds Digital

Market Minds Digital Think Smart. Market Smarter. Digital Marketing | Branding | Growth

05/02/2026

মানসিক আরামের জন্য বিয়ের কোন বিকল্প নেই। যখন তামাম পৃথিবী আপনাকে পুড়তে থাকবে, আপনার ভীষণ ক্লান্তি অনুভব হবে, তখন একমাত্র স্ত্রীর কাছে এসেই মানসিক আরাম পাবেন। প্রতিটা পুরুষের জীবনে স্ত্রী হচ্ছে সেই গুরুত্বপূর্ণ মানুষ, যে সুখে-দুঃখে পাশে থাকে। অভাব-অনাটন ঝড়-বৃষ্টি যাই আসুক না কেনো, কখনো ছেড়ে যায় না। সবকিছুই সমান তালে ভাগাভাগি করে নেয়।

সবচেয়ে সুন্দর ব্যপার হচ্ছে, নির্দিষ্ট ভাবে দলিল করা একটা আগাগোড়া মানুষ হয়। যাকে পৃথিবীর সমস্ত কিছু মন খুলে বলা যায়। দিনশেষে কথা বলার মত একটা মানুষ, একটা মনযোগী শ্রোতা— যে অধীর আগ্রহে বসে আপনার বকবক শুনতে থাকবে। যাকে ভেতরের জমানো কথা বলতে গিয়ে থামতে হবে না, দ্বিতীয়বার ভাবতে হবে না।

ঋণের চাপ, চাকুরির সমস্যা কিংবা অসুখ-বিসুখে আপনি খেয়াল করে দেখবেন, বিগত জীবনের তুলনায় হালকা লাগছে। আর এই ম্যাজিকটির নামই হচ্ছে স্ত্রী, যে আপনার জীবনে আসার পর অন্তত আপনার দুঃখগুলো শোনার সঙ্গী হয়েছে। পৃথিবীতে যে কোন ঋণের চাপ, যে কোন সমস্যা, যে কোন অসুখ-বিসুখ সওয়া যায়, সওয়া যায় না কেবল একাকিত্ব নিঃসঙ্গতা।

হে যুবক মানসিক আরামের জন্য বিয়ের কোন বিকল্প নেই। যত দ্রুত সম্ভব বিয়ে করে নিন। দেখবেন পৃথিবী সত্যিই চমৎকার, চমৎকার সেই পৃথিবীতে হাজার হাজার বসন্ত বাঁচতে ইচ্ছে করবে। কেউ যখন আপনার পাশে বসে শান্ত গলায় আপনাকে সাহস দিবে, আপনার তখন মেজাজ হারানো কমতে শুরু করবে— হতাশা কমবে। যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ দেওয়ার মত একটা মানুষ সাথে থাকবে।

মানসিক আরামের জন্য বিয়ের কোন বিকল্প নেই।
স্ত্রী এক চমৎকার ব্যপার, যে যন্ত্রণা দিলেও সেটি মিষ্টি যন্ত্রণা হয়ে যায়। হে যুবক বিয়ে করুন, বিয়ে করুন। প্রয়োজনে ধারদেনা কিংবা লোন তুলে হলেও বিয়ে করুন।🌺💝

Address

Narayanganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Market Minds Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share