Bangladesh Fatwa Foundation

Bangladesh Fatwa Foundation ফাতওয়া বোর্ড বাংলাদেশের

06/06/2025

আল্লাহু আকবার-আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ,ওয়াল্লাহু আকবার-আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ।

04/01/2025
11/03/2024

Ramadan Kareem

❤Eid Mubarak💚عيد مبارك💙 ঈদ মোবারক 💛
03/05/2022

❤Eid Mubarak💚عيد مبارك💙 ঈদ মোবারক 💛

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক
13/05/2021

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক

বেতন ও পারিশ্রমিক কর্মজীবীর অধিকার। ইসলাম দ্রুততম সময়ে তা আদায়ের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঘাম শুকানোর আ...
17/04/2021

বেতন ও পারিশ্রমিক কর্মজীবীর অধিকার। ইসলাম দ্রুততম সময়ে তা আদায়ের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। (ইবনে মাজাহ, হাদিস : ২৪৪৩০)

অন্য হাদিসে পারিশ্রমিক ও প্রাপ্য অধিকার নিয়ে টালবাহানাকে অবিচার আখ্যায়িত করা হয়েছে। মহানবী (সা.) বলেন, ধনী ব্যক্তির টালবাহানা অবিচার। (সহিহ বুখারি, হাদিস : ২২৮৭)

অর্থাৎ সামর্থ্য থাকার পরও মানুষের প্রাপ্য ও অধিকার প্রদানে টালবাহানা করা অন্যায়।

আর ঠুনকো অজুহাতে বেতন-ভাতা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা ভয়ংকর অপরাধ। মহানবী (সা.) বলেন, কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিপক্ষে থাকব। ... আর একজন সে যে কাউকে শ্রমিক নিয়োগ দেওয়ার পর তা থেকে কাজ বুঝে নিয়েছে অথচ তার প্রাপ্য দেয়নি। (বুখারি, হাদিস : ২২২৭)

শ্রমিকের অধিকার ও মানবিক মর্যাদা এবং মালিকের প্রাপ্য সেবা লাভের এমন ভারসাম্যপূর্ণ শ্রমনীতি একমাত্র ইসলামই দিয়েছে।

এই হাদিসে শ্রমিক ও মালিক পরস্পরকে ভাই সম্বোধন করে মূলত ইসলাম শ্রেণিবৈষম্যের বিলোপ করেছে। তবে শ্রেণিবৈষম্য বিলোপের নামে মালিক ও উদ্যোক্তার মেধা, শ্রম ও সামাজিক মর্যাদাকে অস্বীকার করেনি ইসলাম। চাপিয়ে দেয়নি নিপীড়নমূলক কোনো ব্যবস্থা। বরং তার ভেতর মানবিক মূল্যবোধ ও শ্রমিকের প্রতি মমতা জাগিয়ে তোলার চেষ্টা করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা জীবনোপকরণে তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীন দাস-দাসীদের নিজেদের জীবনোপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে তারা তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? (সুরা নাহল, আয়াত : ৭১)

উল্লিখিত আয়াতে যেমন মালিকের শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়েছে, তেমনি তার অহংবোধ ও শ্রেণিবৈষম্যের ধারণার নিন্দা করা হয়েছে। পাশাপাশি সম্পদের প্রকৃত মালিকানা ও তা অর্জন করতে পারা যে একান্তই আল্লাহর অনুগ্রহ সেটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যেন সে মানবিক মূল্যবোধের জায়গা থেকে শ্রমিকের মর্যাদা ও অধিকার সংরক্ষণে মনোযোগী হয়।

শ্রমিক ঠকানো ইসলামের দৃষ্টি জঘন্যতম পাপ; বরং ইসলামের নির্দেশনা হলো, শ্রমিক তার প্রাপ্য সম্পর্কে ওয়াকিবহাল না হলেও মালিক তাকে প্রাপ্য বুঝিয়ে দেবে। মহানবী (সা.) এই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে জাতির দুর্বল লোকেরা জোর-জবরদস্তি ছাড়া তাদের পাওনা আদায় করতে পারে না সেই জাতি কখনো পবিত্র হতে পারে না। (ইবনে মাজাহ, হাদিস : ২৪২৬)

মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন। (আমিন)

আলহামদুলিল্লাহ,আল্লাহ তায়ালার রহমতে মাহে রমজান পেয়েছি।হে আল্লাহ, এই রমজানে রোজা রাখার পাশাপাশি আপনার ইবাদাত বেশি বেশি ...
13/04/2021

আলহামদুলিল্লাহ,
আল্লাহ তায়ালার রহমতে মাহে রমজান পেয়েছি।
হে আল্লাহ, এই রমজানে রোজা রাখার পাশাপাশি আপনার ইবাদাত বেশি বেশি আদায় করার তাওফিক দিয়ে আমাদের গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।

10/04/2021

"স্বাগত মাহে রমজান"
তারাবি নামাজের ইতিহাসঃ
(মুফতী মোঃ রবিউল ইসলাম)

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। রমজান মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার বর্জনের মাধ্যমে সিয়াম পালন করা হয়। এটিই এ মাসের প্রধান ও প্রথম পালনীয়। তবে সিয়াম পালনের পাশাপাশি আরেকটি ইবাদত অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এ মাসের সঙ্গে। অত্যন্ত আগ্রহের সঙ্গে মুমিন বান্দারা এতে মশগুল থাকেন। পবিত্র রমজানের সঙ্গে এটির ঘনিষ্ঠতর সম্পর্ক। সালাতুত তারাবি নামে পরিচিত ইবাদতটির কারণে পবিত্র মাসের গাম্ভীর্য ও প্রেম বেড়ে যায় অনেক গুণ।
তারাবীহ (আরবি: تَرَاوِيْحِ‎‎) শব্দটির একবচন 'তারবীহাতুন' (আরবি: تَروِيْحَة‎‎)। এর আভিধানিক অর্থ বসা, বিশ্রাম করা, আরাম করা। ইসলাম ধর্মে তারাবীহ বা কিয়ামুল লাইল হল রাতের সালাত যেটি মুসলিমগণ রমজান মাসব্যপী প্রতি রাতে এশার ফরজ নামাজের পর পড়ে থাকেন।তারাবীহ সালাত দুই দুই রাকআত করে যেকোনো সংখ্যক রাকআত পড়া হয়। তারাবীহ সালাতের পর বিতর সালাত পড়া হয়। তারাবীহর নামাজের রাকআত নির্দিষ্ট করা হয়নি। হানাফি, শাফিয়ি ও হাম্বলি ফিকহের অনুসারীগণ ২০ রাকআত, মালিকি ফিকহের অনুসারীগণ ৩৬ রাকআত এবং আহলে হাদীসরা ৮ রাকআত তারাবীহ পড়েন।

আল্লাহর প্রিয় বান্দারা দিনে রোজা রেখে ও রাতে এশার সালাতের পর দীর্ঘণ তারাবিহের নামাজের কষ্ট আনন্দের সঙ্গে উপভোগ করেন। সারা দিনের ক্লান্তির উপেক্ষা করে দীর্ঘ সময়ের এই সালাতে নিমগ্ন থাকা আল্লাহ তায়ালার প্রতি একান্ত আত্মনিবেদন ও তার পাক কালামের প্রতি তাদের উৎসাহ ও অনুরাগের প্রমাণ। তা ছাড়া প্রতিদিন এশার নামাজের পর মসজিদে মসজিদে যখন আল্লাহর পবিত্র বাণীর তিলাওয়াত চলতে থাকে, তখন পুরো দেশজুড়ে বিরাজ করে অনুপম আবহ। কুরআন মাজিদের তিলাওয়াতে বেহেশতি সুর মূর্ছনায় মুগ্ধ হন মুসল্লিরা। জামায়াতের সঙ্গে সালাতুত তারাবিহের বর্তমান নিয়মটি চালু হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রা. সময় থেকে। এর আগে অর্থাৎ রাসূলে পাক সা. ও হজরত আবু বকর সিদ্দিক রা. এর সময়ে এমনকি হজরত ওমর ফারুকের খেলাফতকালের প্রথম ভাগেও মুসলমানেরা রমজানের রাতগুলোতে এশার নামাজের পর অতিরিক্ত যে সালাত আদায় করতেন, তা একাকী করতেন। এ জন্য জামাত বা সম্মিলিত কিছুর আয়োজন ছিল না। তবে নবী করিম সা. রমজানে কিয়ামুল লাইল বা রাত জেগে ইবাদত-বন্দিগির বিশেষ উৎসাহ দিয়েছেন এবং এ জন্য অশেষ পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। এ প্রসঙ্গে হজরত আবু হুরাইরা রা. বর্ণিত একটি হাদিস উল্লেখ করা যায়। তিনি বলেন, রাসূল সা. রমজানের রাতগুলোতে ইবাদত করার জন্য আমাদের উৎসাহ দিতেন। কিন্তু জোরালো আদেশ দিতেন না। তিনি বলতেন, যে ব্যক্তি রমজানে ঈমান ও ইহতিসাবের সঙ্গে কিয়াম করবে, তার ইতঃপূর্বেকার সব গুনাহ মাফ করে দেয়া হবে। এভাবে ব্যক্তিগত পর্যায়ে রাতের ইবাদত করার নিয়ম চালু ছিল তার জীবদ্দশায়। হজরত আবু বকর সিদ্দিক রা.-এর সময়ে একই নিয়ম চালু ছিল। এটিই বহাল ছিল হজরত ওমর ফারুক রা. এর খেলাফতকালের প্রথম ভাগেও। (বুখারি শরিফ)

হজরত ওমর ফারুক রা. এর সময়ে জামাতের সঙ্গে সালাতুত তারাবিহ চালু হওয়া সম্পর্কে একটি সুন্দর বর্ণনা দিয়েছেন আবদুর রহমান ইবনে সায়েব ইবনে আবদুল কারি নামে এক তাবেয়ি। তিনি বলেন, রমজানের এক রাতে হজরত ওমর ফারুক রা:-এর সঙ্গে আমি মসজিদে নববীতে গেলাম। দেখলাম লোকেরা বিক্ষিপ্তভাবে ইবাদত করছে। কেউ একাকী, আবার কারো সঙ্গে কয়েকজন যোগ দিয়ে নফল নামাজ আদায় করছেন। হজরত ওমর রা. বললেন, এদের সবাইকে একজন তিলাওয়াতকারীর পেছনে একত্র করে দিলে ভালো হতো। পরে হজরত উবাই ইবনে কা’বকে ইমাম নিযুক্ত করা হয়। কেননা হজরত উবাই রা. ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে শুদ্ধ ও মধুর কণ্ঠে কুরআন মাজিদ তিলাওয়াতকারী। এরপর এক দিন আবারো বের হলেন হজরত ওমর রা.। বর্ণনাকারী আবদুর রহমান বলেন, হজরত উবাই রা.-এর ইমামতিতে তখন এই নামাজ চলছে। পরিবেশটি দেখে হজরত ওমর মুগ্ধ হলেন এবং বললেন, চমৎকার আবিষ্কার এটি। তবে তিনি একই সঙ্গে একটি মন্তব্যও করলেন। বললেন, তোমাদের ঘুমের সময়টা তোমাদের জেগে থাকার সময় থেকে ভালো অর্থাৎ হজরত ওমর রা.-এর ব্যক্তিগত পছন্দ ছিল লোকেরা প্রথম রাতে এশার নামাজের পরই ঘুমিয়ে পড়ুক আর মধ্য রাতের পর ইবাদতে মশগুল হোক। কিন্তু তা সাধারণভাবে কষ্টের কাজ। লোকেরা এমনটি অভ্যাস করতে পারবে বলে তিনি মনে করলেন না। বিশেষ করে সাহাবায়ে কেরামের যুগেই যখন ইসলামের ব্যাপক প্রসার ঘটছিল, তখন নতুন মুসলমানদের পক্ষে এমন কষ্ট সহ্য করা সহজ হবে না বলে মনে করলেন ইসলামের খলিফা। তা ছাড়া একাকী দীর্ঘক্ষণ সালাত আদায় করার চেয়ে জামাতের সঙ্গে আদায় করা কম কষ্টকর। তেমনি কুরআন মাজিদের বড় বড় সূরা সবার মুখস্থ থাকে না। এসব দিক বিবেচনা করে সবার জন্য যা সহজ হয় তারই ব্যবস্থা করলেন তিনি। এমন একটি বর্ণনাও পাওয়া যায় যে, হজরত আলী রা. এ দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন হজরত ওমর রা:-এর। এভাবে যে নামাজ চালু হয় তা তারাবিহ নামে আখ্যায়িত হওয়ার কারণ মাঝখানের বিরতিগুলো। ২০ রাকাত নামাজ আদায় করতে গিয়ে প্রতি চার রাকাতের পর কিছুণ বিশ্রাম নেয়ার রীতি ছিল। কেননা এই সালাত আদায় করা হয় দীর্ঘ সময় ধরে। আরবি তারবিহা অর্থ বিশ্রাম। আর তারবিহা শব্দের বহুবচন তারাবিহ। সালাতুত তারাবিহ জামায়াতের সঙ্গে আদায়ের আয়োজন থাকায় অনেক মানুষ একই সঙ্গে কুরআন মাজিদ শুনতে শুনতে দীর্ঘ সময় ধরে নফল নামাজ আদায় করতে পারেন। তেমনি সম্মিলিত আকারে আদায়ের কারণে রোজাদার মুসলমানদের মধ্যে গড়ে উঠতে পারে ঐক্য ও সমপ্রীতির দৃঢ় বন্ধন। এ জন্য হজরত ওমর রা. এর সময় থেকে এ পর্যন্ত সারা বিশ্বে মুসলমানদের মধ্যে রমজানুল মুবারকে সিয়াম সাধনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে তারাবিহ সালাতের জামাত। শহর এলাকার বেশির ভাগ মসজিদে খতম তারাবিহ হয়ে থাকে। ফলে যারা নিয়মিত তারাবিহ নামাজে অংশ নেন, তাদের পক্ষে পুরো কুরআন মাজিদ একবার শোনার সুযোগ হয়। অতএব বিশেষ কোনো অসুবিধা না থাকলে রমজান মাসে সিয়াম পালনের পাশাপাশি সালাতুত তারাবিহে নিয়মিত যোগদানে সচেষ্ট থাকা উচিত।

Address

Dhaka

Telephone

+8801815455013

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Fatwa Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share