28/11/2025
জুমার দিনে আজান শোনা মাত্রই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন—
সব দুনিয়ার কাজ থামিয়ে দ্রুত মসজিদের দিকে ধাবিত হতে।
এটাই মু’মিনের পরিচয়।
এটাই আমাদের জন্য উত্তম, বরকতময় ও সফলতার পথ।
সূরা আল-জুমু’আহ (৬২:৯)-এ আল্লাহ বলেনঃ
“হে মু’মিনগণ! জুমুয়ার দিনে যখন নামাযের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর—এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে!”
জুমা শুধু একটি নামাজ নয়—
এটি এক সপ্তাহের নতুন শুরু, রহমত, বরকত ও মাগফিরাতের দিন।
আসুন, জুমার এই ডাককে আমরা সম্মানের সাথে গ্রহণ করি।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 🤲✨