RISALATUL TAALIB

RISALATUL TAALIB Al-Baqara 2:21

হে মানববৃন্দ! তোমরা তোমাদের রবের ইবাদাত কর যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ধর্মভীরু হও। আল-বাকারা-২ঃ২১

O mankind, worship your Lord, who created you and those before you, that you may become righteous.

শক্তিশালী মুমিন এর ১৪টি অনন্য গুণ▬▬▬▬ ◐◯◑ ▬▬▬▬◈◈ শক্তিশালী মুমিন এর মর্যাদা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম...
02/09/2026

শক্তিশালী মুমিন এর ১৪টি অনন্য গুণ
▬▬▬▬ ◐◯◑ ▬▬▬▬
◈◈ শক্তিশালী মুমিন এর মর্যাদা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ ، وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ ، وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ : لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا ، وَلَكِنْ قُلْ : قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ “
“শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে অধিক উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়। আর সবকিছুতেই কল্যাণ রয়েছে। সুতরাং যাতে তোমার কল্যাণ রয়েছে তা অর্জনে আগ্রহী হও এবং আল্লাহর সাহায্য কামনা কর। দুর্বলতা প্রদর্শন করো না। তবে যদি তোমার কোন কাজে কিছু ক্ষতি সাধিত হয়, তখন তুমি এভাবে বলো না যে, “যদি আমি কাজটি এভাবে করতাম তা হলে আমার এই এই হত।” বরং বল, “আল্লাহ এটাই তকদীরে রেখেছিলেন। আর তিনি যা চান তা-ই করেন।” কেননা ‘যদি’ শব্দটি শয়তানের কাজের পথকে উন্মুক্ত করে দেয়।” (মুসলিম, মিশকাত হা/৫২৯৮)।
উক্ত হাদিস থেকে বুঝা গেল যে, ঈমানদারগণ ঈমানের দিক দিয়ে সমান নয়। তাদের মাঝে পার্থক্য রয়েছে। তবে শক্তিশালী মুমিনগণ অধিক উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়। কিন্তু দুর্বল মুমিনরাও কল্যাণ থেকে বঞ্চিত নয়।
তাহলে আমাদের জানা দরকার শক্তিশালী মুমিন কারা? কী তাদের গুণাবলী ও বৈশিষ্ট্য? এগুলো জেনে আমরাও যেন সে সকল গুণাবলী অর্জন করে আল্লাহর প্রিয়ভাজন মুমিনদের দলভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। আমীন।
◈◈ শক্তিশালী মুমিন এর গুণাবলী:
নিম্নে একজন শক্তিশালী মুমিনের ১৪টি অনন্য গুণাবলী সংক্ষেপে আলোচনা করা হল:
◉ ১) সুদৃঢ় ঈমান
◉ ২) দ্বীনের ইলম অর্জন করা
◉ ৩) সবর বা ধৈর্য ধারণ
◉ ৪) রাগ নিয়ন্ত্রণ
◉ ৫) উচ্চাকাঙ্ক্ষা থাকা
◉ ৬) উদ্যমী হওয়া
◉ ৭) নিজের সংশোধনের পাশাপাশি অন্যের সংশোধনের প্রচেষ্টা থাকা
◉ ৮) মানুষের উপকার করা
◉ ৯) সুস্বাস্থ্য
◉ ১০) মজবুত চিন্তাভাবনা ও সুনিপুণ পরিকল্পনা
◉ ১১) সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক
◉ ১২) আত্মমর্যাদা ও পরিচ্ছন্ন অন্তর
◉ ১৩) শক্তিশালী মুমিনের হৃদয় হয় ভালবাসা, দয়া ও মায়া–মমতায় পূর্ণ।
◉ ১৪) ভুল স্বীকার
নিম্নে উপরোক্ত বিষয় সমূহের পর্যালোচনা তুলে ধরা হল:
❑ ১) সুদৃঢ় ঈমান:
শক্তিশালী মুমিন মানেই অটুট আকীদা ও বিশ্বাসের অধিকারী। সে রব হিসেবে আল্লাহর প্রতি, দ্বীন হিসেবে ইসলামের প্রতি এবং নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সন্তুষ্ট। সে আল্লাহ ও তাঁর রাসূলের বিষয়ে এমন সুদৃঢ় ঈমান পোষণ করে যে, কোন সংশয় ও ভ্রান্তির সামনে দুর্বল হয় না। সে তার মূল্যবোধ ও মূলনীতিতে আস্থাশীল- যার কারণে সংশয় ও সন্দেহের ঝড় তাকে টলাতে পারে না বা কু প্রবৃত্তি ও লালসার স্রোত তরঙ্গ তাকে ভাসিয়ে নিতে পারে না।
❑ ২) দ্বীনের ইলম অর্জন করা:
শক্তিশালী মুমিনের অন্যতম গুণ হল, সে দ্বীনের জ্ঞানার্জনে উদগ্রীব থাকে। কেননা, ইলম ছাড়া যথার্থ শক্তিশালী মুমিন হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন,
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ
“বলুন, যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে?” (সূরা যুমার: ৯)
উত্তর হল, কখনও নয়। বরং আল্লাহ তাআলা যাকে ঈমানের পাশাপাশি ইলম দান করেছেন সে নি:সন্দেহে মর্যাদার দিক দিয়ে উন্নত। যেমন আল্লাহ তালা বলেন,
يَرْفَعِ اللَّـهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ
“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ্‌ তাদের স্তরে স্তরে মর্যাদায় উন্নীত করবেন।” (সূরা মুজাদিলা: ১১)
তিনি আরও বলেন,
إِنَّمَا يَخْشَى اللَّـهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
“আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাঁকে ভয় করে।” (সূরা ফাতির: ২৮)
নবীগণ যেহেতু মুমিনদের মধ্যে সর্বাধিক শক্তিশালী মুমিন ছিলেন সুতরাং তাদের রেখে যাওয়া ইলমের উত্তরাধিকারী রব্বানী আলেমগণও অন্যদের তুলনায় অধিকতর শক্তিশালী মুমিন। কারণ তারা আল্লাহ তাআলা সম্পর্কে যে জ্ঞান লাভ করেছে, অন্যরা তা পারে নি। আর এ কারণেই কেবল আলেমগণই আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় করে।
❑ ৩) সবর বা ধৈর্য ধারণ:
শক্তিশালী মুমিনদের অন্যতম গুণ হল, তারা হন প্রচণ্ড ধৈর্যশীল। প্রকৃতপক্ষে দৃঢ় সংকল্প আর মানসিকভাবে শক্তিশালী লোকেরাই কেবল এ বৈশিষ্ট্যের অধিকারী হয়। যেমন আল্লাহ তাআলা বলেন:
وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ
“বিপদাপদে ধৈর্যধারণ কর। নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের বিষয়।” (সূরা লোকমান: ১৭)
পক্ষান্তরে দুর্বলরা হয় ধৈর্যহীন ও অস্থির। তারা বিপদে পড়লে খেই হারিয়ে ফেলে।
শক্তিশালী মুমিন সামাজিকভাবে মানুষের সাথে চলাফেরা করে আর মানুষ তাকে আচরণে কষ্ট দিলে ধৈর্যের পরিচয় দেয়। এ অবস্থায় ধৈর্যের পরিচয় দিয়ে তার সাথে চলাফেরা-উঠবস অব্যাহত রাখা একমাত্র শক্তিশালী মুমিন দ্বারাই সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
المؤمنُ الَّذي يخالطُ النَّاسَ ويصبرُ على أذاهم أعظمُ أجرًا منَ المؤمنِ الَّذي لاَ يخالطُ النَّاسَ ولاَ يصبرُ على أذاهم
“যে মুমিন মানুষের সাথে উঠবস করে এবং তারা কষ্ট দিলে তাতে ধৈর্য ধারণ করে সে অধিক প্রতিদানের অধিকারী হবে এমন মুমিন হতে যে মানুষের সাথে উঠবস করে না এবং তারা কষ্ট দিলে তাতে ধৈর্য ধারণ করে না।” (ইবনে মাজাহ, সহীহ-আলবানী, হা/৩২৭৩)
◯ সবর বা ধৈর্যের তিনটি ক্ষেত্রে রয়েছে। যথা:
● ক) ইবাদত বা আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ।
● খ) আল্লাহর অবাধ্যতা বা পাপাচার থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ।
● গ) জীবনের বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, বিপর্যয় ও দুর্বিপাকে ধৈর্য ধারণ।
❑ ৪) রাগ নিয়ন্ত্রণ:
শক্তিশালী মুমিন তার রাগ নিয়ন্ত্রণ করে। সে কখনও ব্যক্তি স্বার্থে রাগ করে না। কেউ তার প্রতি অবিচার করলে প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও সে ক্ষমা করে দেয়।
রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘প্রকৃত বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন: তিনি বলেন,
ليسَ الشَّديدُ بالصُّرَعةِ ، إنَّما الشَّديدُ الَّذي يملِكُ نفسَهُ عندَ الغضبِ
“প্রকৃত বীর সে ব্যক্তি নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়। বরং সেই প্রকৃত বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে।” (বুখারী ও মুসলিম)
তবে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে বা অন্যায়-অপকর্ম দেখে মনে রাগ সৃষ্টি হওয়া অবশ্যই প্রশংসনীয় গুণ। অন্যায়, দুর্নীতি ও পাপাচারের পথ রোধ করতে এ রাগ অত্যন্ত জরুরি। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মধ্যে বিদ্যমান ছিল।
❑ ৫) উচ্চাকাঙ্ক্ষা থাকা:
শক্তিশালী মুমিন হৃদয়ে উচ্চাকাঙ্ক্ষা লালন করে। তার স্বপ্ন হয় অনেক উঁচু। তার অভীষ্ট লক্ষ হয় বহু দূর। সে আখিরাতের প্রতিযোগিতায় বিজয় মুকুট পরিধান করতে চায়। তাই সে দুর্দান্ত বেগে ছুটে যায় আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের আহ্বানে। আল্লাহ বলেন,
وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
“তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন। যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য।” (সূরা আলে ইমরান: ১৩৩)
শক্তিশালী ঈমান ছাড়া এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। এ জন্য অনেক ত্যাগ শিকার করতে হয়। অনেক পরিশ্রম আর কষ্ট করতে হয়। যেমন শীতের রাতেও ওযু করে ফজর সালাতে যাওয়া, রাত জেগে কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদের সালাত, নফল রোযা, নিজের অভাব থাকা সত্ত্বেও অসহায় মানুষের সাহায্য, কু প্রবৃত্তিকে দমন করে দ্বীনের পথে টিকে থাকা, প্রয়োজনে আল্লাহর পথে জিহাদে নিজের জান-মাল সর্বস্ব অকাতরে বিলিয়ে দেয়া ইত্যাদি।
উচ্চাকাঙ্ক্ষার একটি উদাহরণ হল,আল্লাহর নিকট সবচেয়ে উঁচু জান্নাতের জন্য দুআ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন:
إِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ ، فَإِنَّهَا أَوْسَطُ الْجَنَّةِ ، وَأَعْلَى الْجَنَّةِ ، وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ ، وَمِنْهُ يُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ
“তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফিরদউস কামনা করবে। কারণ, তা হল, উৎকৃষ্ট ও উন্নততর জান্নাত। এ জান্নাতের উপর রয়েছে পরম করুণাময় আল্লাহর আরশ। তা হতে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়”। (সহীহুল বুখারী ২৭৯০,৭৪২৩)
❑ ৬) উদ্যমী হওয়া:
শক্তিশালী মুমিনের অন্যতম সেরা গুণ হল, তার অন্তরে প্রচণ্ড উদ্যম ও স্পৃহা কাজ করে। সে কখনও অলসতাকে সুযোগ দেয় না। কেননা অলসতাকে আশ্রয় দেয়া মানে, শয়তানের নিকট নিজেকে সঁপে দেয়া। যে নিজেকে শয়তানের কাছে সঁপে দেয় তার ধ্বংস অনিবার্য।
সামগ্রিকভাবে অকর্মণ্যতা,অলসতা, ভীরুতা ইত্যাদি দোষগুলো মানুষের উন্নতির পথে অন্তরায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সব দোষ-ত্রুটি থেকে আল্লাহর নিকট আশ্রয় চেয়েছেন এবং আশ্রয় চাওয়ার জন্য তার উম্মতকে দুআ শিক্ষা দিয়েছেন।
আনাস রা. থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দুআ করতেন:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ وَالكَسَلِ، وَالجُبْنِ وَالبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ.
“হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই বিষণ্ণতা ও দুশ্চিন্তা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কার্পণ্য থেকে, ঋণের বোঝা ও মানুষের প্রাবল্য (এর শিকার হওয়া) থেকে।” (সহীহ বুখারী, হাদিস ৬৩৬৯)
❑ ৭) নিজের সংশোধনের পাশাপাশি অন্যের সংশোধনের প্রচেষ্টা থাকা:
শক্তিশালী মুমিন কেবল নিজের সংশোধনকেই যথেষ্ট মনে করে না। বরং আল্লাহ তাকে যে শক্তি ও সামর্থ্য দিয়েছেন তা পরিপূর্ণভাবে ব্যবহার করে অন্যকেও সংশোধনের কাজে ব্রতী হয়।
আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি :
مَنْ رَأَى مِنْكُم مُنْكراً فَلْيغيِّرْهُ بِيَدهِ ، فَإِنْ لَمْ يَسْتَطعْ فبِلِسَانِهِ ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبقَلبهِ وَذَلَكَ أَضْعَفُ الإِيمانِ
“তোমাদের কেউ যখন কোন খারাপ কাজ হতে দেখবে তখন সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে দেয়। যদি সে এ সামর্থ্য না রাখে তাহলে যেন মুখ দিয়ে পরিবর্তন করে (মুখে প্রতিবাদ করে)। যদি এ সামর্থ্যও না থাকে তাহলে অন্তরে (ঘৃণা করে এবং পরিবর্তনের পরিকল্পনা আঁটতে থাকে)। আর এটি হচ্ছে ঈমানের দুর্বলতার স্তর।” (সহীহ মুসলিম)
এ হাদিসে অন্যায় প্রতিহত করার তিনটি স্তর বলা হয়েছে। এ তিনটি মধ্যে ১ম স্তরটি অর্থাৎ হাত দ্বারা বা শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করা এর পরের দুটি স্তর থেকে নি:সন্দেহে অধিক উত্তম। তবে তা শক্তি ও সামর্থ্যের উপর নির্ভরশীল। অর্থাৎ যদি কারও অন্যায় প্রতিরোধের জন্য পর্যাপ্ত শক্তি ও সামর্থ্য থাকে তাহলে তা ব্যবহার করে অন্যায় পরিবর্তন করবে। আর এটি হল শক্তিশালী মুমিনের বৈশিষ্ট্য।
❑ ৮) মানুষের উপকার করা:
আবু হুরায়রা রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ
“সে ব্যক্তি শ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি মানুষের উপকার করে।” (সিলসিলা সহীহাহ, হাসান)
শক্তিশালী মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হল, সে শুধু নিজের স্বার্থ নিয়েই ভাবে না বরং মানুষের কল্যাণে অবদান রাখে। সে আর দশজন মানুষের মত নয়। সে বিপদে মানুষকে সাহায্য করে, অন্ধকারে আলো জ্বালায়, জ্ঞানহীনকে জ্ঞানদান করে, রোগীর সেবা করে, কেউ পরামর্শ চাইলে সুপরামর্শ দিয়ে সাহায্য করে, মাজলুমকে রক্ষা করে, দু:শ্চিন্তাগ্রস্থ মানুষের মনে সান্ত্বনা দেয়, হতাশার অন্ধকারে আশার আলো জ্বালায়.. এভাবে যেখানে যতটুকু সম্ভব সেখানে ততটুকু মানুষের কল্যাণে নিজের মেধা, যোগ্যতা, অর্থ ও শ্রম দ্বারা উপকার করতে ছুটে যায়। এটি হল শক্তিশালী মুমিনের পরিচয়।
◯ আবু বকর (রা.): আমাদের প্রেরণা:
আবু হুরায়রা রা. হতে বর্ণিত। তিনি বলেন,
مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جَنَازَةً؟ قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ، إِلَّا دَخَلَ الْجَنَّةَ- مسلم
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন: তোমাদের মধ্যে আজ কে রোযা রেখেছে?
আবু বকর (রা.): আমি।
রাসূল (সা.) : তোমাদের মধ্যে আজ কে জানাজায় হাজির হয়েছে?
আবু বকর (রা.): আমি।
রাসূল (সা.) : তোমাদের মধ্যে আজ কে অসহায়কে খাবার দিয়েছে?
আবু বকর (রা.): আমি।
রাসূল (সা.) : তোমাদের মধ্যে আজ কে রোগীর সেবা-যত্ন করেছে?
আবু বকর (রা.): আমি।
রাসূল (সা.): ‘‘যার মধ্যে উক্ত বৈশিষ্ট্যগুলো একত্রিত হয় সে জান্নাতে প্রবেশ করবে।’’ (সহীহ মুসলিম/১০২৮)
❑ ৯) সুস্বাস্থ্য:
একজন সুস্থ, সবল ও মজবুত মানুষ দ্বারা যেভাবে দ্বীন ও দুনিয়ার কাজ করা সম্ভব দুর্বল ও অসুস্থ মানুষ দ্বারা কখনো তা সম্ভব নয়। তাই তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সুস্থ থাকার জন্য দুআ করতেন,রোগ হলে চিকিৎসা করতেন এবং লোকদেরকে চিকিৎসা করতে উৎসাহিত করতেন। শুধু তাই নয় বরং নিজেও রোগ-ব্যাধির প্রেসক্রিপশন দিতেন।
সুস্থতার ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالْفَرَاغُ
“দুটি নেয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ অসতর্ক ও প্রতারিত। সে দুটি হল, সুস্থতা এবং অবসর সময়।”(সহীহুল বুখারী ৫/২৩৫৭)
শারীরিক শক্তি আল্লাহ তায়ালার অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটি অমূল্য সম্পদ হারানোর পূর্বে এগুলোর কদর করার কথা বলেছেন। তিনি বলেন,
اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هِرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاءَكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ
“পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে গনিমতের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন কর:
● (১) জীবনকে মৃত্যু আসার আগে।
● (২) সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে।
● (৩) অবসর সময়কে ব্যস্ততা আসার আগে।
● (৪) যৌবনকে বার্ধক্য আসার আগে এবং
● (৫) সচ্ছলতাকে দরিদ্রতা আসার আগে।”
(মুসান্নাফ ইবনে আবী শায়বা ৮ম খণ্ড, ৮ম অধ্যায় ১২৭ পৃষ্ঠা। আল্লামা আলবানী রহ., হাদিসটি সহীহ বলেছেন। দ্রঃ সহীহুল জামে, হাদিস নং ১০৭৭)
শক্তিশালী মুমিন ব্যক্তি তার শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানীয়, ঘুম, বিশ্রাম ইত্যাদির প্রতি যত্নশীল হয়। সে মনে করে, শারীরিক সুস্থতা ও দৈহিক বল তাকে ইবাদত-বন্দেগী, দ্বীনের কাজ, পাশাপাশি হালাল অর্থ উপার্জন এবং মানব কল্যাণে অবদান রাখতে সাহায্য করবে।
মোটকথা, দৈহিক শক্তি এবং সুস্থতাকে সে দ্বীন ও দুনিয়ার ভালো কাজে অবদান রাখার মাধ্যম মনে করে।
❑ ১০) মজবুত চিন্তাভাবনা ও সুনিপুণ পরিকল্পনা:
মজবুত ইমানদারের একটি গুণ হল, তার চিন্তা-চেতনা, কথা-বার্তা, বক্তব্য, সিদ্ধান্ত, যুক্তি, বিচার-বিবেচনা ইত্যাদি সব কিছু হয় মজবুত এবং সূক্ষ্ম। সে ইবাদত-বন্দেগী, কাজে-কর্ম সকল ক্ষেত্রেই সুদৃঢ়,সুনিপুণ এবং যত্নশীল।
আল্লাহ তাআলা বলেন:
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
“যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে, তখন আল্লাহর উপর ভরসা করবে। নিশ্চয় আল্লাহ্‌ ভরসা কারীদের ভালবাসেন।” (সূরা আল ইমরান: ১৫৯)
মজবুত কাজকে আল্লাহ তাআলাও পছন্দ করেন। উম্মুল মুমিনীন আয়েশা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
إنَّ اللهَ تعالى يُحِبُّ إذا عمِلَ أحدُكمْ عملًا أنْ يُتقِنَهُ
“নিশ্চয় আল্লাহ এটা পছন্দ করেন যে, তোমাদের কেউ কোন কাজ করলে তা যেন মজবুত ভাবে করে।” (সহীহুল জামে, হা/১৮৮০, হাসান)
❑ ১১) সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক:
মুমিন ব্যক্তি সত্য, ন্যায়-নীতি, সততার পক্ষে থাকে নির্ভীক। এ ক্ষেত্রে সে সমালোচনাকারীর সমালোচনাকে পরোয়া করে না। বাতিলের বিরুদ্ধে থাকে ইস্পাত কঠিন। সে সৎ ও কল্যাণকামী। তোষামোদি ও ছলচাতুরীকে প্রশ্রয় দেয় না। যে দিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে না বরং সৎসাহস বুকে নিয়ে নির্ভিক ভাবে ঝড়ের বিপরীতে পথ চলে।
এই সাহসী ব্যক্তিরাই সমাজের অন্যায়, অপকর্ম ও বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যেমন রুখে দাঁড়িয়েছিলেন মুসলিম জাতির পিতা ইবরাহীম আ.। যেমন রুখে দাঁড়িয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার জানবাজ সাহসী সাহাবীগণ।
❑ ১২) আত্মমর্যাদা ও পরিচ্ছন্ন অন্তর:
শক্তিশালী মুমিন হয় আত্মমর্যাদা সম্পন্ন ও পরিচ্ছন্ন অন্তরের অধিকারী। সে অহংকার করে না বরং বিনয় ও নম্রতা তার চরিত্রের ভূষণ। সে অর্থলিপ্সু বা লোভাতুর হয় না। সে হীন চরিত্রের অধিকারী নয়। অর্থের প্রয়োজন হলেও তার আত্মমর্যাদা তাকে অর্থলিপ্সু বানায় না। আল্লাহ তাআলা বলেন,
وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَـٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
“যাদেরকে মনের লিপ্সা থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম।” (সূরা আল হাশর: ৯)
❑ ১৩) শক্তিশালী মুমিনের হৃদয় হয় ভালবাসা, দয়া ও মায়া–মমতায় পূর্ণ। সে কৃতজ্ঞ চিত্তের অধিকারী। সে কারও প্রতি ব্যক্তিগত কারণে ঘৃণা-বিদ্বেষ পোষণ করে না বরং সে কাউকে ভালবাসলে বা ঘৃণা করলে তা হয় একমাত্র আল্লাহ তাআলাকে কেন্দ্র করে।
❑ ১৪) ভুল স্বীকার: শক্তিশালী ইমানদারের একটি গুণ হল, ভুল হলে সে নির্দ্বিধায় স্বীকার করে। ভুল সংশোধন করে। সে আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করে না। এটি সম্মানিত ব্যক্তিদের গুণ।
◯ সুদৃঢ় ঈমানের আলামত:
● ১) আল্লাহ এবং রাসূল যা ভালবাসেন তা নিজের চাহিদা, রুচি এবং ভালবাসার উপর অগ্রাধিকার দেয়া।
● ২) আল্লাহর জন্য নিজের জান- মাল, সহায়-সম্পত্তি উৎসর্গ করা।
● ৩) আল্লাহ এবং তার রাসূল যাকে ভালবাসেন তাকে ভালবাসা আর তারা যাকে ঘৃণা করেন তাকে ঘৃণা করা।
● ৪) তকদীর তথা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা এবং যতই বিপদ আসুক না কেন মনঃক্ষুণ্ণ ও হতাশ না হওয়া।
● ৫) স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর ইবাদত করা এবং পাপাচার থেকে বেঁচে থাকা।
● ৬) আল্লাহর জিকিরের সময় মনে তৃপ্তি ও প্রফুল্লতা অনুভব করা। আল্লাহ বলেন,
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّـهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّـهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
“যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।” (সূরা রা’দ: ২৮)
তিনি আরও বলেন,
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّـهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
“যারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে । আর যখন তাদের সামনে তার আয়াতগুলো পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে।” (সূরা আনফাল: ২)
● ৭) নেকির কাজে আনন্দ এবং গুনাহর কাজে অস্থিরতা অনুভব করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
من سرَّتْهُ حسنتُهُ وساءتْهُ سيئتُه فهو مؤمنٌ
“মুমিন তো সেই ব্যক্তি যার অন্তর নেক কাজে খুশি হয় আর পাপকাজে কষ্ট অনুভব করে।”
(সহীহুল জামে, হা/৬২৯৪, সহীহ)
পরিশেষে, মহান রবের নিকট দুআ করি, তিনি যেন আমাদেরকে সে ঈমান অর্জনের তাওফিক দান করেন যার উপর তিনি সন্তুষ্ট। তিনি যেন আমাদের দুর্বলতাগুলো শক্তিতে রূপান্তরিত করে দেন, অভাবগুলো মোচন করেন এবং গুনাহগুলো ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি সর্বশক্তিমান, পরম দয়ালু, দাতা ও ক্ষমাশীল।
▬▬▬▬ ◐◯◑ ▬▬▬▬
লেখক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব
(صفات المؤمن القوي (باللغة البنغالية
تأليف: عبد الله الهادي عبد الجليل
داعية بمكتب الدعوة و توعية الجاليات بالجبيل

02/09/2026
প্রশ্ন: সালাতে মহিলাদের শরীরের কতটুকু ঢাকা ফরজ? দু পায়ের পিঠও কি ঢাকতে হবে?উত্তর:একজন মহিলা সালাত শুরু করার আগেই তার মুখ...
01/09/2026

প্রশ্ন: সালাতে মহিলাদের শরীরের কতটুকু ঢাকা ফরজ? দু পায়ের পিঠও কি ঢাকতে হবে?
উত্তর:
একজন মহিলা সালাত শুরু করার আগেই তার মুখ মণ্ডল ও দু হাতের কব্জি ছাড়া মাথা থেকে পা পর্যন্ত (দু পায়ের পিঠ সহ) সারা শরীর ভালোভাবে আবৃত করবে। পরপুরুষ না থাকলে মুখ মণ্ডল ও দু হাতের কব্জি খুলে রাখা জায়েয রয়েছে কিন্তু পরপুরুষের উপস্থিতে এগুলোও ঢাকা অপরিহার্য।

🔹 দু পায়ের পাতা/পিঠ ঢাকা কি জরুরি?

এ ব্যাপারে বিজ্ঞ ওলামাদের মাঝে দ্বিমত রয়েছে। তবে হাদীসের আলোকে দু পায়ের পিঠ ঢাকা অধিক অগ্রাধিকারযোগ্য মত। এ ব্যাপারে হাদীস হল:
ﻋﻦ ﺃﻡ ﺳﻠﻤﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﺃﻧﻬﺎ ﺳﺄﻟﺖ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﺃﺗﺼﻠﻲ ﺍﻟﻤﺮﺃﺓ ﻓﻲ ﺩﺭﻉ ﻭﺧﻤﺎﺭ ﻟﻴﺲ ﻋﻠﻴﻬﺎ ﺇﺯﺍﺭ ؟ ﻗﺎﻝ : ﺇِﺫَﺍ ﻛَﺎﻥَ ﺍﻟﺪِّﺭْﻉُ ﺳَﺎﺑِﻐًﺎ ﻳُﻐَﻄِّﻲ ﻇُﻬُﻮﺭَ ﻗَﺪَﻣَﻴْﻬَﺎ
উম্মে সালামা রা. বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন মহিলা কি কেবল একটি লম্বা ঝুলওয়ালা জামা ও একটি ওড়না পড়ে নামায পড়তে পারে যদি তার পরনে লুঙ্গী (কোমর থেকে নিম্নাংশের দিকে ঝুলিয়ে পড়ার মত কাপড়) না থাকে?
তিনি বলেন, “যদি উক্ত লম্বা জামাটি তার দুপায়ের পিঠদ্বয় ঢাকে (তাহলে এই পোশাকে সালাত আদায় করতে পারে)।”
[সুনান আবু দাউদ, হা/৬৪০]

◈ ইমাম নওবী রহ. আল খুলাসাহ ও আল মাজমু গ্রন্থে বলেন, এর সনদ ﺟﻴﺪ ভালো।
◈ ইবনুল আরাবী তার আহকামুল কুরআন গ্রন্থে বলেন, এর সনদ ﺛﺎﺑﺖ -প্রমাণিত।
তবে ইমাম আলবানী রহ. সহ অনেক মুহাদ্দিস বলেন, এই হাদীসটি মারফু সূত্রে সহীহ নয়। বরং মাউকুফ সূত্রে সহীহ। অর্থাৎ এটি উম্মে সালামা রা. এর বক্তব্য; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য নয়।

সুতরাং যারা বলেন যে, উক্ত হাদীসটি মারফু তথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য তাদের মতে দু পায়ের পিঠ ঢাকা ফরজ।
আর যারা বলেন, এটি মাউকুফ তথা উম্মে সালামা রা. এর বক্তব্য-রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য নয় তাদের মতে দু পায়ের পিঠ ঢাকা ফরজ নয়।
যাহোক, মতবিরোধ থেকে বাঁচার স্বার্থে দু পায়ের পিঠ না ঢাকার চেয়ে ঢাকাই বেশি নিরাপদ। তাই নামাযে মহিলাদের দু পায়ের পিঠ ঢাকতে হবে-এটাই সবেচেয়ে নিরাপদ ও অধিক নির্ভরযোগ্য কথা ইনশাআল্লাহ।

☑ জরুরি জ্ঞাতব্য:

আমাদের দেশে অনেক মহিলা ওড়না, জামা আর পায়জামা পরে সালাত আদায় করে। কিন্তু এতে তার দু পায়ের পিঠ খোলা থাকে। সুতরাং এ সমস্যার সমাধান কল্পে এর সাথে পা মোজাও পরিধান করা উচিৎ যেন, দু পায়ের পিঠ ঢাকা থাকে। অন্যথায় মেক্সি, বোরকা বা এমন লম্বা জামা পরিধান করে সালাত আদায় করা উচিৎ, যেন তা সারা শরীর আবৃত করার পাশাপাশি দুপায়ের পিঠও ঢেকে দেয়। আল্লাহু আলাম।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA

প্রশ্ন: কী পরিমাণ জ্ঞান ও যোগ্যতা থাকলে একজন মানুষের ওপর দ্বীনের দাওয়াতি কাজ ফরজ হয়?উত্তর:আল্লাহর পথে মানুষকে আহ্বান ক...
01/09/2026

প্রশ্ন: কী পরিমাণ জ্ঞান ও যোগ্যতা থাকলে একজন মানুষের ওপর দ্বীনের দাওয়াতি কাজ ফরজ হয়?
উত্তর:
আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য স্বয়ং মহান আল্লাহ সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। তিনি বলেন:

ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ

"আপনি আপনার রবের পথে হিকমত (কৌশল ও প্রজ্ঞা) ও উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করুন।" [সূরা নাহল: ১২৫]

এই নির্দেশনার আলোকে প্রত্যেক ব্যক্তি তার শক্তি, সামর্থ্য, দক্ষতা ও অর্জিত জ্ঞানের পরিধি অনুযায়ী দাওয়াতি কাজ পরিচালনা করবে। যেমন:

✪ যার বক্তব্যের দক্ষতা আছে, সে সুন্দর আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্বীনের বার্তা পৌঁছে দেবে।
✪ যার লেখার সক্ষমতা আছে, সে কলমের মাধ্যমে দাওয়াত ছড়িয়ে দেবে।
✪ বিজ্ঞ আলেমদের মূল্যবান বক্তব্য, অনূদিত নিবন্ধ ও ফতোয়া ইত্যাদি ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়াও বর্তমান যুগে অত্যন্ত উপকারী একটি দাওয়াতি কাজ।
✪ যার প্রযুক্তিগত জ্ঞান, কোডিং, ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনায় অভিজ্ঞতা আছে সে তার এই যোগ্যতা দ্বীন প্রচারের সেবায় নিয়োজিত করবে।
✪ সম্পদশালী ব্যক্তি দাওয়াতের সার্বিক অগ্রযাত্রায় অর্থ ব্যয় করবে।
মোটকথা, যার যতটুকু জ্ঞান, যোগ্যতা, শক্তি ও সামর্থ্য আছে, সে তা আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীন প্রচারের কাজে ব্যবহার করবে। এটি ফরজ।

❑ দাওয়াতি ময়দানে কতটুকু জ্ঞান থাকা জরুরি?

দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সর্ববিষয়ে দক্ষ হওয়া বা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কিংবা বিশাল পণ্ডিত হওয়া জরুরি নয়; বরং একজন ব্যক্তি যে নির্দিষ্ট বিষয়ে দাওয়াত দিচ্ছেন, সে বিষয়ে তাঁর সুস্পষ্ট ও সঠিক জ্ঞান থাকা আবশ্যক।

◈ রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً

"আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও তা একটি মাত্র আয়াত হয়।" [বুখারি]

এর অর্থ হলো, শরিয়তের একটিমাত্র মৌলিক বিষয়েও যদি কারও সঠিক ও স্পষ্ট জ্ঞান থাকে তবে তা অন্যের কাছে পৌঁছে দেবেন।

◈ রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরও বলেন,

نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَوَعَاهَا، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ

"আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে উজ্জ্বল ও প্রদীপ্ত করুন, যে আমার কোনো কথা শোনার পর তা মুখস্থ ও সংরক্ষণ করল এবং যেভাবে শুনেছে হুবহু সেভাবে অন্যের কাছে পৌঁছে দিল। কেননা অনেক সময় ইলমের বাহক নিজে বড় আলেম বা ফকিহ হন না, অথচ তিনি এমন ব্যক্তির কাছে ইলম পৌঁছে দেন, যিনি তাঁর চেয়ে অনেক বেশি বিজ্ঞ ও ফকিহ।"
[সুনানে তিরমিজি: ২৬৫৮, সুনানে ইবনে মাজাহ: ২৩২, সুনানে দারিমি: ২২৯ — সহিহ]

◈ আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে দিয়েছেন যে, দাওয়াত হতে হবে পূর্ণ জেনে-বুঝে এবং সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে:

قُلْ هَٰذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي

"বলুন, এটিই আমার পথ। আমি ও আমার অনুসারীগণ সুস্পষ্ট জ্ঞানের (জেনে-বুঝে প্রমাণের) ভিত্তিতেই আল্লাহর দিকে আহ্বান জানাই।" [সূরা ইউসুফ: ১০৮]

◈ ইসলামের সঠিক ও সুস্পষ্ট জ্ঞান ছাড়া আন্দাজে দ্বীনের কথা বলা বা ফতোয়া দেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা বলেন:

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ

"যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার পেছনে ছোটো না।" [সূরা ইসরা: ৩৬]

◈ ইমাম বুখারি (রাহ.) সহিহ বুখারির بَابُ الْعِلْمِ قَبْلَ الْقَوْلِ وَالْعَمَلِ (কথা ও কাজের আগে জ্ঞানার্জন অধ্যায়ে) পরিষ্কার করেছেন যে, যেকোনো সঠিক দাওয়াত বা আমল শুরু করার আগে সঠিক ইলম বা জ্ঞান অর্জন করা জরুরি। কেননা না জেনে দ্বীনি প্রচার বা কথা বললে অজ্ঞতা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা থাকে। তাই দাওয়াতি ময়দানে নামার আগে কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করা একজন দাঈর জন্য অপরিহার্য শর্ত।

❑ বিশেষ নির্দেশনা:

১. আল্লাহর পথে আহ্বানকারীর জন্য জানা আবশ্যক যে, দাওয়াতের প্রথম ধাপ শুরু হয় নিজেকে দিয়ে। অর্থাৎ সবার আগে নিজে সংশোধিত হবেন, ব্যক্তিজীবনে ইসলাম অনুসরণ করবেন ও তদনুযায়ী আমল করবেন। এরপর নিজ পরিবারে দাওয়াতি কাজ করবেন। এ ক্ষেত্রে স্ত্রী বা পরিবারের সদস্যরা কোনো অন্যায়ে লিপ্ত হলে তা সংশোধন করা এবং সঠিক পথে পরিচালিত করা প্রত্যেক দায়িত্বশীলের ওপর অর্পিত আমানত।

২. যেকোনো স্থানে অন্যায় কাজ হতে দেখলে তা নিজের সাধ্য অনুযায়ী দূর করার চেষ্টা করতে হবে। রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَٰلِكَ أَضْعَفُ الْإِيمَانِ

"তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, তবে সে যেন তা নিজ হাতে প্রতিহত করে। যদি সেই সামর্থ্য না থাকে, তবে মুখের ভাষায় তা প্রতিহত করে। আর যদি তা-ও সামর্থ্য না থাকে, তবে যেন অন্তর দিয়ে তা অপছন্দ করে। আর এটিই ইমানের সর্বনিম্ন স্তর।" [মুসলিম]

মোটকথা, প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হলো, আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারে সর্বশক্তি নিয়োগ করা। এ ক্ষেত্রে জ্ঞানার্জনের পাশাপাশি পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় রেখে নম্রতা, ধৈর্য ও উত্তম আচরণের মাধ্যমে হৃদয়ের আন্তরিকতা দিয়ে মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ উপস্থাপন করা এবং নিজেও ব্যক্তিজীবনে দ্বীনের একজন জীবন্ত উদাহরণ হওয়া।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব

যে সব কারণে জামাআত ত্যাগ করা জায়েজ আছে▬▬▬▬◐◯◑▬▬▬▬ইসলামের দৃষ্টিতে পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় কর...
26/08/2026

যে সব কারণে জামাআত ত্যাগ করা জায়েজ আছে
▬▬▬▬◐◯◑▬▬▬▬
ইসলামের দৃষ্টিতে পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা খুবই গুরুত্বপূর্ণ (সুন্নতে মুয়াক্কাদা মতান্তরে ওয়াজিব)।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
مَنْ سمعَ النداءَ فلمْ يُجِبْ مِن غيرِ عذرٍ فلا صلاةَ لَه
“যে ব্যক্তি আজান শুনে তাতে সাড়া দিলো না তার সালাত হবে না। তবে যদি ওজর থাকে তাহলে ভিন্ন কথা।” [সহীহ ইবনে হিব্বান ৫/৪১৫, ৪৫০, সহীহুত তারগীব ১/২৪০]
বিশেষ পরিস্থিতি এবং মানুষের কিছু সমস্যা বা অসুবিধার কারণে শরিয়ত তাদেরকে জামাআতে সালাত আদায়ের জন্য মসজিদে না যাওয়ার বা জামাআতে অংশ গ্রহণ না করার অনুমতি দিয়েছে।

নিম্নে এমন ৮টি কারণ (ওজর) উল্লেখ করা হল:

◈ ১) অসুস্থতা: অসুস্থতার কারণে যদি মসজিদে গিয়ে সালাত আদায় করা কষ্টকর হয়।
◈ ২) ভয়: বিশেষ পরিস্থিতিতে জামাতে সালাত পড়তে গেলে যদি চোর-ডাকাত, ছিনতাইকারী, যুদ্ধ, পুলিশ-প্রশাসনের নিষেধাজ্ঞা (যেমন: দেশের জরুরি অবস্থা/কারফিউ), বন্য পশুর আক্রমণ, রোগ-ব্যাধির সংক্রমণ ইত্যাদি কারণে ক্ষয়-ক্ষতির আশঙ্কা থাকে।
◈ ৩) বৃষ্টি-বাদল।
◈ ৪) কর্দমাক্ত পিচ্ছিল পথ।

قَالَ ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ‏.‏ فَلاَ تَقُلْ حَىَّ عَلَى الصَّلاَةِ‏.‏ قُلْ صَلُّوا فِي بُيُوتِكُمْ‏.‏ فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُخْرِجَكُمْ، فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحْضِ‏.‏
ইবনে ‘আব্বাস রা. থেকে বর্ণিত: তিনি তাঁর মুয়াজ্জিনকে এক প্রবল বর্ষণের দিনে বললেন, যখন তুমি (আযানে) ‘আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ্‌ বলবে, তখন ‘হাইয়া আলাস্‌ সালাহ্’ বলবে না; বলবে, “সাল্লূ ফী বুয়ুতিকুম” (তোমরা নিজ নিজ বাসগৃহে সালাত আদায় কর)।
এ কথা শুনে লোকজন আপত্তি করল। তখন তিনি বললেন, আমার চেয়ে উত্তম ব্যক্তি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা করেছেন। জুমার সালাত নিঃসন্দেহে জরুরি কিন্তু মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করায় তোমাদের অসুবিধা হোক সেটা আমি অপছন্দ করি।” (সহিহ বুখারি, হাদিস নং ৯০১)

◈ ৫) অন্ধকার রাতে প্রচণ্ড ঠাণ্ডার প্রকোপ:
হাদিসে বর্ণিত হয়েছে,
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ مُؤَذِّنًا يُؤَذِّنُ، ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِهِ: أَلَا صَلُّوا فِيْ الرِّحَالِ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوْ الـْمَطِيرَةِ فِيْ السَّفَرِ».

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকাবস্থায় ঠাণ্ডা কিংবা বৃষ্টিমুখর রাতে মুয়াজ্জিনকে আজান দেওয়ার পর এ কথা বলার আদেশ করতেন: “আলা সাল্লূ ফির-রি’হাল” “তোমরা নিজ নিজ ঘরে সালাত পড়ো।" [সহীহ বুখারি, হাদিস নং ৬৩২]

সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রা. একদা দমকা বায়ু ও বৃষ্টিময় ঠাণ্ডা রাতে আজান দেওয়ার পর বললেন: “আলা সাল্লূ ফী-রিহালিকুম” “আলা সাল্লূ ফী-রিহালিকুম” “হে লোকজন, তোমরা নিজ নিজ ঘরে সালাত পড়ো। হে লোকজন, তোমরা নিজ নিজ ঘরে সালাত পড়ো।”
অতঃপর বললেন: আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকাবস্থায় বৃষ্টিময় ঠাণ্ডা রাতে মুয়াজ্জিনকে নিম্নোক্ত কথাটি বলার আদেশ করতেন:

أَلَا صَلُّوا فِيْ رِحَالِكُمْ»
“আলা সাল্লূ ফী রিহালিকুম”
“হে মানুষজন! তোমরা নিজ নিজ ঘরে সালাত পড়।” [সহীহ মুসলিম, হাদিস নং ৬৯৭]

➧ উপরোক্ত কারণগুলোতে মসজিদে গিয়ে জামাআতে সালাত আদায় করা সম্ভব না হলে যথসময়ে বাড়িতে পরিবারের লোকজন সহ জামাতে সালাত আদায় করা উত্তম।
◈ ৬) পেশাব পায়খানার চাপ: এ ক্ষেত্রে করণীয় হল, পেশাব-পায়খানা শেষ করে ফ্রেশ হয়ে তারপর জামাতে অংশগ্রহণ করা।
◈ ৭) খাবারের উপস্থিতি: ক্ষুধার্ত অবস্থায় যদি খাবার সামনে প্রস্তুত হয়ে যায় তাহলে আগে খাওয়া সেরে তারপরে জামাআতে অংশগ্রহণ করবে। তবে তা অভ্যাসে পরিণত করা ঠিক নয়।
আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»
খাবারের উপস্থিতিতে এবং পেশাব-পায়খানার চাপ অবস্থায় সালাত নেই।” [সহীহ মুসলিম, হাদিস নং ৫৬০]

◈ ৮) ক্ষুধার্থ অবস্থায় খাবারের উপস্থিতি বা খাবারের প্রতি প্রচণ্ড আগ্রহ:

ক্ষুধার্ত অবস্থায় যদি খাবার সামনে প্রস্তুত হয়ে যায় অথবা খাওয়ার প্রতি প্রচণ্ড আগ্রহ থাকে তাহলে আগে খাওয়া সেরে তারপরে জামাআতে অংশগ্রহণ করবে। তবে তা অভ্যাসে পরিণত করা ঠিক নয়।
আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»
খাবারের উপস্থিতিতে এবং পেশাব-পায়খানার চাপ অবস্থায় সালাত নেই।” [সহীহ মুসলিম, হাদিস নং ৫৬০]
আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»
খাবারের উপস্থিতিতে এবং পেশাব-পায়খানার চাপ অবস্থায় সালাত নেই।” [সহীহ মুসলিম, হাদিস নং ৫৬০]
অন্য হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا وُضِعَ عَشَاءُ أَحَدِكُمْ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ، وَلاَ يَعْجَلْ حَتَّى يَفْرُغَ مِنْهُ ‏"‏‏.‏ وَكَانَ ابْنُ عُمَرَ يُوضَعُ لَهُ الطَّعَامُ وَتُقَامُ الصَّلاَةُ فَلاَ يَأْتِيهَا حَتَّى يَفْرُغَ، وَإِنَّهُ لَيَسْمَعُ قِرَاءَةَ الإِمَامِ‏
"যখন তোমাদের কারো সামনে রাতের খাবার উপস্থিত করা হয়, অপর দিকে সালাতের ইকামত হয়ে যায়, তখন আগে খাবার খেয়ে নিবে। খাওয়া রেখে সালাতে তাড়াহুড়া করবে না।
(নাফি’ রাহ. বলেন) "ইবনে উমর (রাঃ) এর জন্য খাবার পরিবেশন করা হত, সে সময় সালাতের ইকামত দেয়া হত, তিনি খাবার শেষ না করে সালাতে আসতেন না। অথচ তিনি ইমামের কিরাআত শুনতে পেতেন।"
[সহীহ বুখারি (ই.ফা), অধ্যায়: ১০/ আযান, পরিচ্ছেদঃ ৪৩৪। খাবার উপস্থিত, এসময় সালাতের ইকামত হল]
আল্লাহু আলাম।
আল্লাহু আলাম।
▬▬▬▬◐◯◑▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

প্রশ্ন (৪/৪) : বিবাহ করা সুন্নাত না ফরয? অনেকে বিবাহ করা থেকে বিরত থাকে। শরী‘আতে এর অনুমোদন আছে কি?উত্তর : বিবাহ করা গুর...
22/08/2026

প্রশ্ন (৪/৪) : বিবাহ করা সুন্নাত না ফরয? অনেকে বিবাহ করা থেকে বিরত থাকে। শরী‘আতে এর অনুমোদন আছে কি?
উত্তর : বিবাহ করা গুরুত্বপূর্ণ সুন্নাত। মানব বংশ রক্ষার জন্য এটি আল্লাহ প্রদত্ত একটি চিরন্তন ব্যবস্থা। এটি নবীগণের সুন্নাত। বিবাহ করার জন্য পবিত্র কুরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন (নিসা ৩; নূর ৩২)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিবাহ করতে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কারণ এটা তার দৃষ্টিকে অবনমিত রাখে, লজ্জাস্থানকে হেফাযত করে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না তার উপর ছিয়াম পালন করা কর্তব্য। কারণ এটা তার জন্য ঢালস্বরূপ (বুখারী ও মুসলিম, মিশকাত হা/৩০৮০)। তবে যার অশ্লীল কর্মে লিপ্ত হওয়ার আশংকা রয়েছে এবং বিবাহ করার সামর্থ্য রাখে তার উপর বিবাহ করা ফরয (ফাতাওয়া লাজনা দায়েমা ১৮/ ৬)।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RISALATUL TAALIB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share