Darul Arqam Academy

Darul Arqam Academy A reliable online academy for comprehensive Islamic studies.

“ঈদুল আযহা মোবারক”“عيد الأضحى مبارك”“ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে”
27/05/2026

“ঈদুল আযহা মোবারক”
“عيد الأضحى مبارك”

“ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে”

তাকবীরে তাশরীকاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِل...
26/05/2026

তাকবীরে তাশরীক
اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ
বাংলা উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

25/05/2026

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উ...
23/05/2026

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল ও গুনাহের কাজ থেকে বিরত থাকল, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফেরে। (সহিহ বুখারি)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তাওফিক দিন, আমিন।

জুমা রিমাইন্ডার!  আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন।
22/05/2026

জুমা রিমাইন্ডার!
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন।

উসমান ইবনে আফফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রে...
21/05/2026

উসমান ইবনে আফফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে অপরকে শিক্ষা দেয়।

শুদ্ধ তাজবীদে "কুরআন শিখুন" ঘরে বসেই,
ফ্রি ট্রায়াল ক্লাস করতে নক করুন।

20/05/2026

আইয়্যামে জাহিলিয়াত কন্যাশিশুকে শুধু হত্যা করত।
আধুনিক জাহিলিয়াত কন্যাশিশুকে ধর্ষণ করে হত্যা করে।
আইয়্যামে জাহিলিয়াত থেকে মানুষকে বাঁচিয়েছিলো ইসলামি শরিয়াহ।
আধুনিক জাহিলিয়াত থেকে বাঁচার একমাত্র উপায় ইসলামি শরিয়াহ।
Ahmed Rafique

18/05/2026

২৮ মে বাংলাদেশে ঈদ ইনশাআল্লাহ।

জিলহজের প্রথম দশকের বিশেষ আমলসমূূহ : ১. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা (সুরা হজ, ২৮)।২. নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষ...
17/05/2026

জিলহজের প্রথম দশকের বিশেষ আমলসমূূহ :

১. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা (সুরা হজ, ২৮)।

২. নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। কেননা, মহান আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল অধিক প্রিয় (বুখারি, ৯৬৯)।

৩. অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে পাপকাজ পরিহারে অধিক সচেষ্ট থাকা (সুরা তাওবা, ৩৬)।

৪. সামর্থ্যবান হলে হজ করা। হজ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি। যাদের সামর্থ্য আছে তাদের ওপর হজ ফরজ। আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছ্ নয় মর্মে নবীজি (সা.)-এর সুসংবাদ রয়েছে (সুরা আলে ইমরান, ৯৭; তিরমিজি, ৮১০)।

৫. সামর্থ্য থাকলে কোরবানি করা। মহান আল্লাহ বলেন, তুমি নিজ প্রতিপালকের জন্য সালাত আদায় করো ও কোরবানি করো (সুরা কাউসার, ২)।

৬. কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তির কোরবানি করার আগপর্যন্ত নখ, চুল, ও অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে বিরত থাকা (মুসলিম, ১৯৭৭)।

এ হাদিসে যদিও কোরবানিদাতাকে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে, তবে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে যাদের কোরবানি করার সামর্থ্য নেই, তারাও ফজিলতপূর্ণ এ আমলটি করতে পারেন। এমনকি শিশুদেরও চুল-নখ কাটা থেকে বিরত রাখা উত্তম। (আবু দাউদ, ২৭৮৯; আল-মুস্তাদরাক আলাস সহিহাইন, ৭৫২০)

৭. অধিক পরিমাণে তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ করা। অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়া। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেন, আল্লাহর কাছে জিলহজের ১০ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই। অতএব এ দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ করো (আল-মুজামুল কাবির, ১১১১৬)।

৮. তাশরিকের দিনগুলোতে প্রত্যেক সালাতের শেষে বিশেষভাবে তাকাবিরে তাশরিক পাঠ করা। অর্থাৎ ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ’ পাঠ করা (মুসান্নাফে ইবনে আবি শাইবা, ৫৬৩১)।

৯. প্রথম ৯ দিন সিয়াম পালন করা। কোনো কোনো বর্ণনায় জিলহজের প্রথম ৯ দিনই সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায়।

১০. আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা। কেননা, আরাফার দিনের রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তার পেছনের এবং সামনের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন (মুসলিম, ১১৬২)।

১১. ঈদের দিনের সুন্নাহসমূূহ পালন করা।

Address

Khilkhet
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Arqam Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share