Bangladesh Roller Skating Federation

Bangladesh Roller Skating Federation Bangladesh Roller Skating Federation

প্রিয়,জেলা ক্রীড়া সংস্থা, স্কেটিং ক্লাব, কর্মকর্তা, প্রশিক্ষক, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ,বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের...
17/05/2026

প্রিয়,
জেলা ক্রীড়া সংস্থা, স্কেটিং ক্লাব, কর্মকর্তা, প্রশিক্ষক, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ,

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত “স্বাধীনতা দিবস বয়সভিত্তিক রোলার স্কেটিং মিট–২০২৬” সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও স্কেটিং ক্লাবসমূহের সক্রিয় অংশগ্রহণ, কর্মকর্তা ও প্রশিক্ষকদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং খেলোয়াড়দের উৎসাহ, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মানসিকতা এই আয়োজনকে প্রাণবন্ত ও সফল করেছে। আপনাদের সম্মিলিত সহযোগিতা ছাড়া এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন সম্ভব হতো না।

বিশেষভাবে ধন্যবাদ জানাই সকল অংশগ্রহণকারী জেলা, ক্লাব, স্বেচ্ছাসেবক, বিচারক মণ্ডলী ও সংশ্লিষ্ট সকলকে, যারা প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আমরা বিশ্বাস করি, আপনাদের ধারাবাহিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে রোলার স্কেটিং আরও এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের সুনাম বৃদ্ধি পাবে।

সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

বিনীত,

লুৎফর রহমান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন

17/05/2026
17/05/2026
📢 বিজ্ঞপ্তিবাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আওতাধীন সকল ক্লাব/এসোসিয়েশন ও সংস্থার কোচ ও জাজদের অবগতির জন্য জানানো যাচ্ছ...
13/04/2026

📢 বিজ্ঞপ্তি

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আওতাধীন সকল ক্লাব/এসোসিয়েশন ও সংস্থার কোচ ও জাজদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি সংক্রান্ত তথ্য হালনাগাদের লক্ষ্যে একটি সমন্বিত ডাটাবেইস প্রণয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে, সংশ্লিষ্ট সকল কোচ ও জাজদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণপত্র ফেডারেশনে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

🗂️ প্রয়োজনীয় তথ্যসমূহ:
• পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (ছবিসহ)
• শিক্ষাগত যোগ্যতা ও স্কেটিং সংশ্লিষ্ট অভিজ্ঞতা
• পেশা
• জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ/স্বীকৃতির বিবরণ
• প্রাপ্ত সনদপত্রের কপি (সত্যায়িত)
• বর্তমান ঠিকানা, ইমেইল ও সক্রিয় মোবাইল নম্বর

📩 তথ্য প্রদানের মাধ্যম:
ইমেইল / হোয়াটসঅ্যাপ / সরাসরি অফিসে জমা

⏳ জমাদানের শেষ তারিখ: ৩০-০৪-২০২৬

⚠️ নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য প্রদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেডারেশনের তালিকাভুক্ত করা সম্ভব হবে না এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

দেশের স্কেটিং কার্যক্রমকে সুসংগঠিত ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

ধন্যবাদান্তে,
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন 🇧🇩🛼

শোক বার্তাঅদ্য ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর ইন্তেকা...
30/12/2025

শোক বার্তা

অদ্য ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক বলিষ্ঠ নেতৃত্ব ও তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে জাতি একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লুৎফর রহমান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন

Address

Sheikh Russel Roller Skating Complex, Bangabandhu National Stadium, Paltan Motijheel
Dhaka
1000

Telephone

+8801712231010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Roller Skating Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Bangladesh Roller Skating Federation:

Shortcuts

Share