তাকওয়ার ছায়াতলে - 𝐒𝐡𝐚𝐝𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐪𝐰𝐚

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তাকওয়ার ছায়াতলে - 𝐒𝐡𝐚𝐝𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐪𝐰𝐚

তাকওয়ার ছায়াতলে - 𝐒𝐡𝐚𝐝𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐪𝐰𝐚 আল্লাহভীতি, আত্মশুদ্ধি ও নেক আমলের পথে ফিরতে আপনাকে স্বাগত জানাই।

আলহামদুলিল্লাহ ❤️
17/01/2026

আলহামদুলিল্লাহ ❤️

আপনি কি সম্পদ চান? ইস্তিগফার পড়ুন।আপনি কি নিরাপত্তা চান? ইস্তিগফার পড়ুন।আপনি কি সন্তান চান? ইস্তিগফার পড়ুন।আপনি কি দুশ্চ...
15/01/2026

আপনি কি সম্পদ চান? ইস্তিগফার পড়ুন।
আপনি কি নিরাপত্তা চান? ইস্তিগফার পড়ুন।
আপনি কি সন্তান চান? ইস্তিগফার পড়ুন।
আপনি কি দুশ্চিন্তা থেকে মুক্তি চান? ইস্তিগফার পড়ুন।
আপনি কি ক্ষমা চান? ইস্তিগফার পড়ুন।
আপনি কি সুন্দর জীবন চান? ইস্তিগফার পড়ুন।

ইস্তিগফার মানে হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা, “আস্তাগফিরুল্লাহ” বলা।

আল্লাহ তাআলা বলেন,
“তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করবেন। তোমাদের ধন-সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন।” (সূরা নূহ ১০-১২)

ইস্তিগফার শুধু গুনাহ মোচনের মাধ্যম নয়, বরং এটি রিজিক, শান্তি, নিরাপত্তা, সন্তান এবং বরকতের দুয়ার খুলে দেয়। আসুন, আজ থেকেই প্রতিদিনের জীবনকে ইস্তিগফারের আলোয় ভরিয়ে তুলি।

12/01/2026
দুঃখে আছেন? মনটা ভার হয়ে আছে, চোখ ভিজে যাচ্ছে অজান্তেই? তাহলে আল্লাহর সঙ্গে কথা বলুন।যেমন বলেছিলেন ইয়াকুব (আ.),“আমি তো আ...
09/01/2026

দুঃখে আছেন? মনটা ভার হয়ে আছে, চোখ ভিজে যাচ্ছে অজান্তেই? তাহলে আল্লাহর সঙ্গে কথা বলুন।
যেমন বলেছিলেন ইয়াকুব (আ.),
“আমি তো আমার দুঃখ ও শোক প্রকাশ করছি আল্লাহর কাছেই।” (সূরা ইউসুফ ৮৬)

সুখে আছেন? তবে কৃতজ্ঞতা ভুলবেন না।
আল্লাহ ঘোষণা করেছেন,
“তোমরা কৃতজ্ঞ হলে, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব।” (সূরা ইবরাহীম ৭)

সমস্যায় ডুবে আছেন? চিন্তা, ঋণ, কষ্ট, সবই নিয়ে ফিরে যান রবের দরজায়।
তিনি বলেছেন,
“আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।” (সূরা মুমিন ৬০)

আর যদি মনটা ভেঙে যায়, যদি মনে হয় পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে, তাহলে সকাল–সন্ধ্যা আল্লাহর জিকিরে মন বসান।
আদেশ এসেছে,
“তোমার রবকে স্মরণ করো, নিজের অন্তরে বিনয়ের সঙ্গে, ভয়ভীতির সঙ্গে।” (সূরা আরাফ ২০৫)

বিশ্বাস করুন, আপনি হালকা অনুভব করবেন।

সব সমস্যার সমাধান, সবকিছুর দরজা একটিই। যে দরজা কখনও বন্ধ হয় না: আল্লাহর দরজা।

পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে,কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্কের শেষ নেই!🤍
07/01/2026

পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে,কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্কের শেষ নেই!🤍

06/01/2026

জীবনে কত প্রতিজ্ঞা করেছি আমরা, অমুক কাজ করবো, তমুক অভ্যাস ছাড়বো, নতুন করে শুরু করবো।
কিন্তু কখনো কি এমন প্রতিজ্ঞা করেছি যে,
“আজ আমি এমন দু’রাকাত নামাজ পড়বো, যেখানে এক মুহূর্তের জন্যও দুনিয়ার চিন্তা মাথায় আনবো না”?

হয়তো প্রথমবারে পারবেন না, দ্বিতীয়বারেও না, এমনকি পঞ্চমবারেও না। কিন্তু মনে রাখুন, আল্লাহ ফলাফল নয়, প্রচেষ্টা দেখেন।

প্রতিবার মন হারিয়ে গেলে আপনি যদি আবার আল্লাহর দিকে মন ফেরান, তাহলেই আপনি জিতে যাচ্ছেন।

রাসূল (স.) বলেছেন,
“আল্লাহ সেই বান্দার দিকে তাকান না, যে নামাজে তার মুখ এদিক-ওদিক ঘুরায়।” (সহীহ বুখারী ৭৫১)

আর আল্লাহ বলেন,
“ধ্বংস সেইসব নামাজ আদায়কারীর, যারা নিজেদের নামাজে অলস (উদাসীন)।” (সূরা আল-মাউন ৪-৫)

তাই আসুন, আজই অন্তত একবার চেষ্টা করি এমন দু’রাকাত নামাজ, যেখানে দুনিয়া থেমে যাবে, আর মন কথা বলবে শুধু তার রবের সঙ্গে।

03/01/2026

গত এক বছরে (৩৬৫×৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত অর্থাৎ ১৮২৫ বার আযান হয়েছে–
“হায়্যা আলাস সালাহ্, হায়্যা আলাল ফালাহ্”
(এসো নামাজের পথে, এসো কল্যাণের পথে)।

কিন্তু, সেই ডাকে আপনি কতবার সাড়া দিয়েছেন?

ভেবে দেখুন, গত এক বছরে আল্লাহ এক মুহূর্তের জন্যও আপনার অক্সিজেন বন্ধ করেননি। প্রতিটি সকালে আপনাকে ঘুম থেকে জাগিয়ে নতুন জীবন দান করেছেন। অথচ আমরা কতবার তাঁর ডাকে পিঠ ফিরিয়েছি, ব্যস্ততার অজুহাতে ভুলে গেছি তাঁকে!

আল্লাহ বলেন:
“হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন।” (সূরা ইনফিতার ৬-৭)

একদিন আসবে, যখন আযানের প্রতিটি ডাকের জবাব চাইবে মালিক। তখন কি আমরা বলব, ব্যস্ত ছিলাম?

আসুন, আজ থেকেই ব্যস্ততার বেড়াজাল ভেঙে, অজুহাতের পর্দা সরিয়ে পাঁচ ওয়াক্ত সালাতকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার করি।

এমন একদিন আসবে, যখন বয়স আপনার সকল শক্তি কেড়ে নেবে।আপনার মন তখন চাইবে আল্লাহর সামনে সেজদায় পড়ে কাঁদতে, ক্ষমা চাইতে, কিন্ত...
01/01/2026

এমন একদিন আসবে, যখন বয়স আপনার সকল শক্তি কেড়ে নেবে।

আপনার মন তখন চাইবে আল্লাহর সামনে সেজদায় পড়ে কাঁদতে, ক্ষমা চাইতে, কিন্তু আপনার দুর্বল হাঁটু সেজদায় টিকে থাকতে পারবে না।

আপনার হৃদয় চাইবে মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করতে, কিন্তু কণ্ঠরোধ ক্ষীণ হয়ে আসবে।

আপনি ইচ্ছা করবেন দিনের পর দিন রোজা রাখতে, কিন্তু বার্ধক্য আর অসুস্থতা শরীরকে বাধা দেবে।

আল্লাহ আমাদের যৌবন দিয়েছেন শক্তি ও সামর্থ্য দিয়ে, তাঁর ইবাদতের জন্য। কিন্তু আমরা কি করছি? “পরে করব”, “কাল থেকে শুরু করব” এই বলে মূল্যবান সময় নষ্ট করছি।

আল্লাহ বলেন:
“হে মানুষ! তোমরা তোমাদের সেই রবের ইবাদাত কর, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ধর্মভীরু হও।” (সূরা বাকারা ২১)

আসুন, এখনই ইবাদতে মনোযোগ দিই। যাতে শেষ দিনে আফসোস না হয়, বরং মুখে থাকে আল্লাহর সন্তুষ্টির হাসি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাকওয়ার ছায়াতলে - 𝐒𝐡𝐚𝐝𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐪𝐰𝐚 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share