26/01/2026
আজ থেকেই সতর্ক হন! ৭টি কথা বলা বন্ধ করুন তা না হলে আপনার দু'য়া কবুল হবে না।
একজন মুসলিমের কখনো বলা উচিত নয় এমন কিছু বাক্য
ইবনুল কাইয়্যিম (রহ.) বলেছেন: "গুনাহ দোয়াকে ঠেকিয়ে দেয়-
যেমন আগুন ও পানি একে অপরের বিপরীত।"
নোট: শেষে দেওয়া "গাইড"টা অবশ্যই পড়বেন। সেখানে দোয়া কবুল হওয়ার একটি প্রমাণিত পদ্ধতিও দেওয়া আছে।
এই ৭টি কথা বলা থেকে অবশ্যই বাঁচবেন:-
১। ওর চেহারা দেখো.!
কারও চেহারা নিয়ে উপহাস করা মানে আল্লাহর সৃষ্টিকে উপহাস করা।
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।"
সূরা আত-তীন ৯৫:৪
২। আল্লাহ আমাকে ক্ষমা করবেন না.!
হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু'।
সূরা আজ-জুমার ৩৯:৫৩
৩। আল্লাহ আমাকে ঘৃণা করেন!
তিনি আল-ওয়াদুদ-পরম ভালোবাসার মালিক।
"আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।"
সূরা আল-বুরুজ ৮৫:১৪
৪। আমি আল্লাহকে নিয়ে সন্দেহ করি.!
দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস (ইয়াকীন) নিয়ে দোয়া করুন।
৫। আমি কোনো কাজের নই/ আমি মূল্যহীন!
আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজ্ক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি।
৬। গালি-গালাজ / বাজে কথা বলা!
ভালো কথা বলুন, নইলে নীরব থাকুন।
"রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু'মিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না।"
(তিরমিজি ১৯৭৭)
৭। মা-এর কসম... বাবা-এর কসম... বলা!
শপথ কেবল আল্লাহর নামে করা বৈধ।
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কারও হলফ করতে হলে সে যেন আল্লাহর নামেই হলফ করে, নতুবা চুপ করে থাকে।
(বুখারি ২৬৭৯)