জমঈয়ত শুব্বানে আহলে হাদীস নীলফামারী জেলা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জমঈয়ত শুব্বানে আহলে হাদীস নীলফামারী জেলা

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস নীলফামারী জেলা সঠিক আকীদা, বিশুদ্ধ দাওয়াহ ও ইসলামী তরুণ নেতৃত্ব গঠনে অঙ্গীকারবদ্ধ।

কুরআন ও সুন্নাহর পতাকাতলে ঐক্যবদ্ধ জাতি গঠন—আমাদের নিরন্তর প্রয়াস।পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং সদকায়ে জারিয়া...
30/07/2026

কুরআন ও সুন্নাহর পতাকাতলে ঐক্যবদ্ধ জাতি গঠন—আমাদের নিরন্তর প্রয়াস।
পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং সদকায়ে জারিয়ার মহান নিয়তে "বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬" আয়োজন করেছে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, নীলফামারী জেলা।
রাসূল ﷺ বলেছেন:
"কোনো মুসলিম যদি কোনো গাছ রোপণ করে অথবা কোনো ফসল বপন করে, অতঃপর তা থেকে কোনো মানুষ, কোনো পাখি কিংবা কোনো জন্তু আহার করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।"
— সহিহ বুখারি: ২৩২০; সহিহ মুসলিম: ১৫৫৩
আসুন, আমরা সবাই বৃক্ষরোপণে অংশগ্রহণ করি। একটি গাছ রোপণ করি, পরিবেশ রক্ষা করি এবং সদকায়ে জারিয়ার অংশীদার হই।
আয়োজনে:
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ
নীলফামারী জেলা

কুরআন-সুন্নাহর পতাকাতলে ঐক্যবদ্ধ জাতি গঠন—আমাদের নিরন্তর প্রয়াসকেন্দ্রীয় কর্মী সম্মেলন🗓️ তারিখ: ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবা...
20/07/2026

কুরআন-সুন্নাহর পতাকাতলে ঐক্যবদ্ধ জাতি গঠন—আমাদের নিরন্তর প্রয়াস
কেন্দ্রীয় কর্মী সম্মেলন
🗓️ তারিখ: ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার)
🕘 সময়: সকাল ৯:০০টা
📍 স্থান: আইডিইবি ভবন, ১৬০, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা।
প্রধান অতিথি
অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফি
সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস
এবং
প্রধান পৃষ্ঠপোষক, জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।
সভাপতি
মো. আব্দুল্লাহীল হাদী
কেন্দ্রীয় সভাপতি,
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।
📢 বিশেষ আহ্বান
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, নীলফামারী জেলা-এর সকল দায়িত্বশীল ও কর্মী ভাইদের কেন্দ্রীয় কর্মী সম্মেলনে যথাসময়ে উপস্থিত থেকে সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।
আহ্বানে
আসাদ বিন সিরাজ (রুবেল)
সভাপতি
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ
নীলফামারী জেলা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নীলফামারী জেলার ডিমলা থানার মো. আব্দুল মালেক গ...
16/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নীলফামারী জেলার ডিমলা থানার মো. আব্দুল মালেক গতকাল রাত আনুমানিক ১টার দিকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, তিনি গত ৫ মার্চ ২০২৬ তারিখে নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত কুরআন শিক্ষা কর্মসূচিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই। তাই এ বিষয়ে কোনো মন্তব্য না করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার নিকট দোয়া করি—আল্লাহ তাআলা যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমীন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন—

জনাব আসাদ বিন সিরাজ (রুবেল)
সভাপতি
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ
নীলফামারী জেলা শাখা

12/07/2026

বাইআতকে সুন্নাহ প্রমাণ করতে গিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ড. এম. এ. বারী স্যার সম্পর্কে ড. আসাদুল্লাহ আল-গালিব সাহেব যে মন্তব্য করেছিলেন, তা অত্যন্ত দুঃখজনক।
সমাজে আহলুল হাদীসের কিছু মানুষের মধ্যে এমন প্রবণতা দেখা যায়, যা অনেকের কাছে অন্ধ অনুসরণের (অন্ধ ভক্তির) রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহর সঠিক বুঝ দান করুন, ন্যায় ও ইনসাফের ওপর অটল রাখুন এবং সকল প্রকার বাড়াবাড়ি থেকে হেফাজত করুন।

আল্লাহুম্মাগফির লানা। আমীন।

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের আল্লাহ তা'আলা হেফাজত করুন!তাদের এই দুঃসময়ে মানবিক সহায়তায় আমরা সবাই এগিয়ে আসি!ত্রাণ সং...
10/07/2026

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের আল্লাহ তা'আলা হেফাজত করুন!

তাদের এই দুঃসময়ে মানবিক সহায়তায় আমরা সবাই এগিয়ে আসি!

ত্রাণ সংগ্রহ চলছে

যোগাযোগ:

বিকাশ (পার্সোনাল): 01765-812261

নগদ (পার্সোনাল): 01785-567564

"শুব্বান ছাত্র/সমাজকল্যাণ বিভাগ"
হিসাব নং: 0771120048913
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি.
দক্ষিণ যাত্রাবাড়ী শাখা

আসুন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।

ত্রাণ সংগ্রহ ও বিতরণে

জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ

প্রধান কার্যালয়: ৭৯/ক/৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।

কুরআন ও সুন্নাহর পতাকাতলে ঐক্যবদ্ধ জাতি গঠন—আমাদের নিরন্তর প্রয়াসদাওয়াতী সফর ও জুমু'আর খুতবাহজমঈয়তে শুব্বানে আহলে হাদীস...
09/07/2026

কুরআন ও সুন্নাহর পতাকাতলে ঐক্যবদ্ধ জাতি গঠন—আমাদের নিরন্তর প্রয়াস

দাওয়াতী সফর ও জুমু'আর খুতবাহ
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা।

জ্ঞানদাস কানাইকাটা পূর্বপাড়া মিছবাহুস সুন্নাহ আস-সালাফিয়্যাহ জামে মসজিদ পলাশবাড়ী, নীলফামারী সদর।
আলোচক: আব্দুস সবুর বিন শাহজাহান
যুগ্ম সাধারণ সম্পাদক, জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা।

সুখধন বায়তুল ফালাহ জামে মসজিদ রামগঞ্জ, নীলফামারী।
আলোচক: আবু আহমাদুল্লাহ কাওছার
সভাপতি, জমঈয়তে শুব্বানে আহলে হাদীস, জলঢাকা উপজেলা, নীলফামারী।
সকলকে আন্তরিকভাবে দাওয়াত ও আমন্ত্রণ।
সার বানান ভুল হয়েছে কি?? আমি এই ভাবে দিতে চাচ্ছি সার।।

পার্থক্য
06/07/2026

পার্থক্য

🌿 এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া 🌿জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, নীলফামার...
02/07/2026

🌿 এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া 🌿
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আল্লাহ তাআলা আপনাদের পরীক্ষা সহজ করুন, সঠিকভাবে উত্তর লেখার তাওফীক দান করুন এবং উত্তম ফলাফল নসীব করুন। আমীন।
শুভেচ্ছান্তে
আসাদ বিন সিরাজ (রুবেল)
সভাপতি
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ
নীলফামারী জেলা শাখা

Address

Nilphamari
Dhaka
5330

Alerts

Be the first to know and let us send you an email when জমঈয়ত শুব্বানে আহলে হাদীস নীলফামারী জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share