The Message of Allah & Prophet

The Message of Allah & Prophet The message from Allah and prophets.

23/09/2022
আবূ হুরায়রাহ (রাঃ), থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ বলেছেনঃ মহাপবিত্র আল্লাহ বলেনঃ হে আদম সন্তান!আমার ইবাদতে মগ্ন হও। আমি তোমার ...
20/06/2022

আবূ হুরায়রাহ (রাঃ), থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ বলেছেনঃ মহাপবিত্র আল্লাহ বলেনঃ হে আদম সন্তান!আমার ইবাদতে মগ্ন হও। আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমন্ডিত করবো এবং তোমার দারিদ্র দূর করবো। তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তর পেরেশানী দিয়ে পূর্ণ করবো এবং তোমার দারিদ্রতা দূর করবো না।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং :৪১০৭ ,
তিরমিযী হাদিস নং ২৪৬৬

জাবির (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মৃত্যুর তিন দিন আগে তাঁকে আমি এ কথা ...
18/06/2022

জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মৃত্যুর তিন দিন আগে তাঁকে আমি এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়।


সহিহ মুসলিম, হাদিস নং ৭১২১
হাদিসের মান: সহিহ হাদিস

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃনবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা মৃতদেরকে দাফন করা বর্জন করবে এ ভয় না থাকলে আম...
16/06/2022

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা মৃতদেরকে দাফন করা বর্জন করবে এ ভয় না থাকলে আমি আল্লাহর কাছে দু‘আ করতাম যেন তিনি তোমাদেরকে কবরের কিছু ‘আযাব শুনিয়ে দেন। (ই.ফা. ৬৯৫০, ই.সে. ৭০০৮)


সহিহ মুসলিম, হাদিস নং ৭১০৬
হাদিসের মান: সহিহ হাদিস

Address

Dhaka

Telephone

+8801685121996

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Message of Allah & Prophet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to The Message of Allah & Prophet:

Share