SHIC

SHIC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SHIC, Religious organisation, BUET, Dhaka.

Swadhinata & Sony Hall Islamic Community
এই পেজটি বুয়েটের সাধারণ মুসলিমাহ দ্বারা পরিচালিত। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বুয়েটের মুসলিম ছাত্রীদের কাছে ইসলামের দা'ওয়াহ পৌঁছে দেয়া, ইসলামের উপর ভিত্তি করে আমাদের যেন একটা সম্পর্ক গড়ে ওঠে সেই প্রচেষ্টা করা।

السلام عليكم ورحمة الله وبركاتهتَقَبَّلَ اللهَّ مِنَّ وَ منْكُم عِيْدُل مُبَارَك عَلَيْنَا وَعَلَيْكُم তাক্বব্বালাল্লহু ...
28/05/2026

السلام عليكم ورحمة الله وبركاته

تَقَبَّلَ اللهَّ مِنَّ وَ منْكُم
عِيْدُل مُبَارَك عَلَيْنَا وَعَلَيْكُم

তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম। ঈদুল মুবারক আলাইনা ওয়া আলাইকুম।
অর্থ: আল্লাহ তায়ালা আমাদের এবং আপনাদের পক্ষ থেকে (যাবতীয় নেক আমল বা ভালো কাজগুলো) কবুল করুন। ঈদ আপনাদের এবং আমাদের সবার জন্য কল্যাণময় ও বরকতময় হোক।

SHIC এর পক্ষ থেকে সবাইকে হাম্বা মুবারক। ছুটি শেষে গোশত নিয়ে আনতে ভুলবেন না কেউ👉👈।

الحمدلله رب الحمدلله رب العالميناللهم صل و سلم على نبينا محمدبسم الله الرحمن الرحيمالسلام عليكم ورحمة الله و بركاتهএকদিক...
20/03/2026

الحمدلله رب الحمدلله رب العالمين
اللهم صل و سلم على نبينا محمد
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله و بركاته

একদিকে রমাদানের বিদায় আমাদের জন্য যেমন বেদনাদায়ক, অন্যদিকে ঈদের আগমন আমাদের মনকে খুশির বন্যায় প্লাবিত করে।
রমাদান চলে গেলেও রমাদানের শিক্ষা আর ভালো অভ্যাসগুলো যেন আমাদের মাঝে থেকে চলে না যায় এই প্রত্যয়ে আমরা ঈদের খুশিকে বরণ করে নিই, ঈদের সুন্নাহ গুলো আদায় করি। সেই সাথে স্মরণ রাখি-
ঈদের দিন আনন্দের দিন এবং উত্তম পোশাক পরিধানের দিন। তাই আমরা যেন আল্লাহর দেয়া নিয়ামত এই পোশাককে আল্লাহর অবাধ্যতায় ব্যবহার না করি। *বোনদের ক্ষেত্রে- নন মাহরামদের সামনে সেজে বের হওয়া, শরিয়তে নিষিদ্ধ এমন ভাবে কাপড় পরা, নিজেদের ফটো সোশ্যাল মিডিয়াতে দেয়া, নন মাহরামদের সাথে গল্প করা ইত্যাদি সীমা লঙ্ঘন না করি।*

ঈদ হবে আনন্দের। কিন্তু, সেই আনন্দ থাকবে আল্লাহর সীমায়।

আপনাদেরকে SHIC এর পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা।
তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম!
ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক ✨

27/12/2025

السلام عليكم و رحمة الله و بركاته

কেমন আছেন, আপুরা? শীতের ছুটি কেমন যাচ্ছে সবার?
ছুটি তো প্রায় শেষের দিকে, তাই না? ছুটি শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ক্লাস, সিটি, ল্যাবের প্যারা - আরও কত কী! অনেকের তো আবার প্রজেক্টও করতে হবে। ছুটি কাটানোর সাথে সাথে আমাদেরকে এগুলোরও প্রিপারেশন নিতে হচ্ছে, তাই না?
আচ্ছা আপনারা কি আকাশে-বাতাসে কোনো কিছুর খুশবু পাচ্ছেন? কেউ কেউ সম্ভবত অনুমান করতে পারছেন। জি আপনাদের ধারণাই ঠিক। আমরা রমাদানের কথা বলছি। এই মাসটি আল্লহ তা'আলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ একটি নিয়ামাত। আল্লহ তা'আলা এই মাসকে 'শাহরুল্লাহ' অর্থাৎ 'আল্লহর মাস' হিসেবে অভিহিত করেছেন। আবু বকর-বালখী (রহ.) বলেছেন- 'রজব হলো বীজ বপনের মাস, শাবান সেচ দেওয়ার মাস এবং রমাদান ফসল কাটার মাস'। তার মানে যদি বীজ না বপন করি বা সেচ না দিই, তাহলে প্রত্যাশিত ফসল কীভাবে পাবো বলুন তো? এজন্যই রমাদানের আগে এই কঠিন হৃদয়কে নরম করতে, ইবাদতের স্বাদ লাভ করতে এই রজব থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে দু'আ করতেন-
''আল্লহুম্মা বা-রিকলানা ফি-রজবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান।''
অর্থ: হে আল্লহ! আমাদের জন্য রজব ও শাবানকে বরকতময় করুন এবং আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন।

আমরা যদি আমাদের সেই দুর্বিষহ একাডেমিক ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে দেখা যাবে রমাদান শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের ক্লাস, ক্লাস টেস্ট, কুইজ, প্রজেক্টের প্যারা তখনো শেষ হয়নি। তাহলে রমাদানের প্রিপারেশন কখন নিবো বলুন তো আপুরা? একটা সুন্দর রমাদান সবাই কাটাতে চায়। তার জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।

কীভাবে আমরা রমাদানের প্রিপারেশন নিতে পারি?
রমাদান এমন একটি মাস যেখানে আমরা নিজেদের আত্মশুদ্ধির জন্য কাজ করতে পারি। চলুন তাহলে প্রথমে নিজেকে জেনে নিই। নিজের গাফিলতিগুলো একটু নোট ডাউন করে নিই। যেমন-
○আমি কি নিয়মিত খুশু-খুযুর সাথে সলাত আদায় করছি?
○আমার হৃদয় কি আল্লহর স্মরণে ভীত হয়?
○আমি কি সহিহ শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত করতে পারি?
○প্রতিদিন অন্তত ১০মিনিট কি কুরআন তিলাওয়াত করা হয়?
○গুনাহ করে ফেললে অশ্রুশিক্ত নয়নে আল্লহ তা'আলার কাছে কি তওবা করতে পারি?
○দিনে কতবার আমাদের মৃত্যুর কথা বা আখিরাত জীবনের কথা মনে পড়ছে?

ইন শা আল্লহ এই রমাদানেই নিজেদের গাফিলতিগুলো ঝেড়ে ফেলি চলুন। যে যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে বেটার মুসলিমাহ হওয়ার চেষ্টা করি ইন শা আল্লহ। এক্সেল শিট বা খাতা-কলমে নিজের সীমাবদ্ধতাগুলোর লিস্ট করতে পারি, পাশাপাশি যেসব আমলিয়াত করতে চাচ্ছি তার লিস্টও রাখতে পারি। এরপর যেসব কাজ করতে চাই সে কাজগুলো করেছি কি না বা যেসব বদভ্যাস থেকে দূরে থাকতে চাই সেসব এভোয়েড করেছি কি না তা দিনশেষে ট্র‍্যাক রাখতে পারি ইন শা আল্লহ। অনলাইনেও এ ধরনের অনেক রমাদান প্ল্যানার এভেইলএবল আছে, আমরা চাইলে সেসবও ব্যবহার করতে পারি। এছাড়া আপনারা কে কীভাবে রমাদানের প্রস্তুতি নিচ্ছেন আমাদের সাথে শেয়ার করতে পারেন ইন শা আল্লহ....

কমেন্টে রমাদান সম্পর্কিত কিছু রিসোর্স শেয়ার করা হলো ইন শা আল্লহ।

Send a message to learn more

Address

BUET
Dhaka
DHAKA-1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share