Baitus Salam Jame Masjid and Madrasa - বাইতুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Baitus Salam Jame Masjid and Madrasa - বাইতুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসা

Baitus Salam Jame Masjid and Madrasa - বাইতুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসা Baitus Salam Jame Masjid and Madrasa - বাইতুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসা
পূর্ব রামপুরা, রামপুরা, ঢাকা-১২১৭

21/03/2026

"" تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ ""

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বাইতুস সালাম মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে এলাকাবাসীকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

"ঈদ মোবারক!" 🌙✨

আল্লাহ তাআলা আমাদের রমজানের সকল ইবাদত, দোয়া এবং দান কবুল করে নিন। পবিত্র ঈদের এই আনন্দ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যেন এক সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।

কওমী মাদ্রাসার যাকাত ফান্ডে আপনার যাকাত প্রদান করুন! এটা যাকাত প্রদানের সর্বোত্তম ক্ষেত্র।
15/03/2026

কওমী মাদ্রাসার যাকাত ফান্ডে আপনার যাকাত প্রদান করুন! এটা যাকাত প্রদানের সর্বোত্তম ক্ষেত্র।

31/01/2026

চারটি অতিরিক্ত বিষয় থেকে সংযত থাকতে হবে:
অতিরিক্ত তাকানো, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত খাওয়া এবং মানুষের সঙ্গে অতিরিক্ত মেলামেশা।
কেননা শয়তান আদম সন্তানের উপর এই চারটি দরজা দিয়েই প্রভাব বিস্তার করে এবং তার উদ্দেশ্য সাধন করে।

- ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[বাদায়েউল ফাওয়ায়েদ]

24/01/2026

আল্লাহর অশেষ মেহেরবানীতে আজ ৪ শাবান ১৪৪৭ হিজরী সকাল ৮:৩০ থেকে বায়তুস সালাম হাফেজিয়া মাদ্রাসার নূরানী ও হিফয বিভাগের বার্ষিক পরীক্ষা শুরু হবে ইংশাআল্লাহ।

With the infinite grace of Mercyful Almighty Allah, The Final Examination of the Noorani and Hifz Department of Baitus Salam Hafiziya Madrasa will begin today, 4 Shabaan 1447 Hijri at 8:30 am, InshaAllah.

18/01/2026

চারটি বাক্য আপনাকে চারটি বিপদ থেকে বাচাবে-

ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ সূরা কাহাফের ৩৯ নং আয়াতের তাফসিরে বলেন:

“বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি চারটি বাক্য বলবে, সে চারটি বিষয় থেকে নিরাপদ থাকবে:
১. যে এটি [অর্থাৎ ‘মাশাআল্লাহ, লা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ’] বলবে, সে বদনজর থেকে নিরাপদ থাকবে।
২. যে ‘হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকীল’ বলবে, সে শয়তানের চক্রান্ত থেকে নিরাপদ থাকবে।
৩. যে ‘ওয়া উফাউওয়িযু আমরী ইলাল্লাহ’ বলবে, সে মানুষের প্রতারণা থেকে নিরাপদ থাকবে।
৪. যে ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমীন’ বলবে, সে দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে নিরাপদ থাকবে।”
[তাফসিরে কুরতুবী, সূরা কাহাফ: ৩৯]

06/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বায়তুস সালাম মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত যুগ্ম সম্পাদক আমাদের প্রিয় একেএম মাহফুজুল করিম জালাল ভাই আজ রাত তিনটার কিছু সময় পর দুনিয়ার জীবন শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ পাক সদা হাসোজ্জল এই মুমিন বান্দার ভালো কাজগুলো উসিলা করে দুনিয়াবি ভুল ক্ষমা করে দিন, কবরের সওয়াল জবাব সহজ করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। ওনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক বহন করার ধৈর্য ও শক্তি দিন।

আমীন ইয়া রব্বুল আলআমীন।।

اللَّهُمَّ أَجُرْنِي فِي مُصِيبَتِي، وأَخْلِفُ لِي خَيْراً مِنْهَا

Address

Rampura, Dhaka
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baitus Salam Jame Masjid and Madrasa - বাইতুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share